📘 সিরাতে ইবন হিশাম > 📄 আল্লাহ্ পক্ষ হতে মু'মিনদের প্রতি ইয়াহুদীদের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে নিষেধাজ্ঞা

📄 আল্লাহ্ পক্ষ হতে মু'মিনদের প্রতি ইয়াহুদীদের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে নিষেধাজ্ঞা


রিফাআ ইব্‌ন যায়দ ইব্‌ন তাবূত এবং সুওয়ায়িদ ইবন হারিস বাহ্যত ইসলাম গ্রহণ করে মুনাফিকী নীতি অবলম্বন করেছিল। মুসলমানদের অনেকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করেছিল। তখন আল্লাহ্ তাদের সম্পর্কে নাযিল করেন:
يَّأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُزُوا وَلَعِبًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ وَاتَّقُوا اللهَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ . وَإِذَا جَاءُوكُمْ قَالُوا أَمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ -
"হে মু'মিনগণ! তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দীনকে হাসি-তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে, তাদের ও কাফিরদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না এবং যদি তোমরা মু'মিন হও, তবে আল্লাহকে ভয় কর। (৫: ৫৭)... তারা যখন তোমাদের নিকট আসে, তখন বলে, 'আমরা বিশ্বাস করি', কিন্তু তারা কুফর নিয়েই আসে এবং তা নিয়েই বের হয়ে যায়। তারা যা গোপন করে আল্লাহ্ তা বিশেষভাবে অবহিত।" (৫: ৬১)

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কিয়ামত সংঘটিত হওয়া সম্পর্কে ইয়াহুদীদের জিজ্ঞাসা

📄 কিয়ামত সংঘটিত হওয়া সম্পর্কে ইয়াহুদীদের জিজ্ঞাসা


জাবাল ইব্‌ন আবূ কুশায়র এবং শামুয়েল ইব্‌ন যায়দ রাসূলুল্লাহ্ (সা)-কে লক্ষ্য করে বলল: হে মুহাম্মদ। আপনি যেমন বলেন যে, আপনি নবী, তা যদি সত্য হয়, তাহলে আপনি আমাদের বলুন, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ্ তাদের ব্যাপারে নাযিল করেন:
يَسْتَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسُهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّي لَا يُجَلِّيْهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ثَقُلَتْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ لَا تَأْتِيكُمُ الأَ بَغْتَهُ - يَسْتَلُونَكَ كَانَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ -
"তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে? আপনি বলে দিন, এ বিষয়ের জ্ঞান শুধু আমার রবের-ই আছে। শুধু তিনি-ই যথাকালে তা প্রকাশ করবেন, তা আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটা ভয়ংকর ঘটনা হবে। হঠাৎ তা তোমাদের উপর আসবে, আপনি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করে তারা আপনাকে প্রশ্ন করে। আপনি বলুন, এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর-ই আছে, কিন্তু অধিকাংশ লোক তা জ্ঞাত নয়।" (৭: ১৮৭)
ইবন হিশাম বলেন : أَيَّانَ مُرْسَامًا অর্থ متی مرساها কবে তার সমাপ্তি বা শেষ সীমা। আর حفى বলতে সেই ঘনিষ্ঠজনকে বোঝানো হয়েছে, যিনি এতই ঘনিষ্ঠ যে, অন্যে তাদের যা বলবে 'না, তাই তিনি তাদের বলবেন। আর حفى শব্দটি مستحفی অর্থে ব্যবহৃত হতে পারে, যার অর্থ কোন ব্যাপারে সম্যক অবগত এবং যিনি কোন ব্যাপারে অনুসন্ধান করে প্রকৃত তথ্য অবগত হয়েছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উযায়র (আ)-কে আল্লাহ্র পুত্র বলে ইয়াহুদীদের দাবি

📄 উযায়র (আ)-কে আল্লাহ্র পুত্র বলে ইয়াহুদীদের দাবি


ইবন ইসহাক বলেন: একদা সালাম ইব্‌ন মিশকাম, নু'মান ইব্‌ন আওফা, আবূ আনাস, মাহমূদ ইব্‌ন দাহ্ইয়া, শাস ইব্‌ন কায়স এবং মালিক ইবন সায়ফ রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে এসে তাঁকে বলল: আমরা আপনার কিভাবে অনুসরণ করতে পারি, যেখানে আপনি আমাদের কিবলা পরিত্যাগ করেছেন এবং আপনি উযায়র (আ)-কে আল্লাহ্র পুত্র বলে মানেন না? তাদের এ বক্তব্য সম্পর্কে আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرُ نِ ابْنُ اللهِ وَقَالَتِ النَّصْرَى المَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَتَلَهُمُ اللَّهُ أَنِّي يُؤْفَكُونَ -
"ইয়াহুদীরা বলে, 'উযায়র আল্লাহর পুত্র'; আর খ্রিস্টানরা বলে, 'মাসীহ্ আল্লাহ্র পুত্র', এটা তাদের মুখের কথা। পূর্বে যারা কুফরী করেছিল, তারা তাদের মত কথা বলে। আল্লাহ্ তাদের ধ্বংস করুন। তারা কেমন করে সত্য-বিমুখ হয়?" (৯:৩০)
ইবন হিশাম বলেন : يُضَاهُنُون -এর অর্থ হল-তারা এমন কথা বলছে, যেমন তাদের পূর্বেকার কাফিররা বলত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আহলে কিতাব কর্তৃক আসমান থেকে কিতাব নাযিলের আহ্বান

📄 আহলে কিতাব কর্তৃক আসমান থেকে কিতাব নাযিলের আহ্বান


'ইব্‌ন ইসহাক বলেন: একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট মাহমূদ ইব্‌ন সায়হান, নু'মান ইব্‌ন আযা, বাহরী ইব্‌ন আমর, উযায়র ইব্‌ন আবূ উযাযর এবং সালাম ইব্‌ন মিশকাম আসে এবং তারা বলে: হে মুহাম্মদ! তুমি যা নিয়ে এসেছ, তুমি তা আল্লাহ্ পক্ষ থেকে পেয়েছ, এটা কি সঠিক? আমরা তো একে তাওরাতের মতো সুবিন্যস্ত দেখছি না। তখন রাসূলুল্লাহ্ (সা) তাদের বললেন: সাবধান, আল্লাহর শপথ! এটা যে আল্লাহর কাছ থেকে এসেছে, তা তোমরা ভালো করেই জান এবং তোমাদের কাছে যে তাওরাত রয়েছে তাতেও তোমরা এ কথা লিখিত দেখতে পাচ্ছ। সমস্ত জিন ও ইনসান যদি এ বাণীর অনুরূপ বাণী রচনা করতে একত্র হয়, তবু তারা তা রচনা করতে পারবে না। এ সময় সেখানে আরো যারা সমবেত হয়েছিল, যেমন: ফিনহাস, আবদুল্লাহ্ ইব্‌ন সূরিয়া, ইব্‌ন সালুবা, কিনানা ইবন রবী ইব্‌ন আবুল হুকায়ক, উশায়', কা'ব ইব্‌ন আসাদ, শামবীল ইব্‌ন যায়দ, জাবাল ইব্‌ন সাকীনা-এরা বলল: হে মুহাম্মদ! আপনাকে কি এ বাণী কোন জিন ও মানুষ শিখায় না? রাসূলুল্লাহ্ (সা) তাদের বললেন: তোমরা নিশ্চয়ই জান যে, এটা আল্লাহর কাছ থেকেই এসেছে। তোমাদের কাছে যে তাওরাত রয়েছে, তাতে তোমরা এ কথা লিখিত দেখতে পাচ্ছ। তারা বলল: হে মুহাম্মদ! আল্লাহ্ যখন কাউকে রাসূল বানিয়ে পাঠান, তখন তাঁকে তাঁর ইচ্ছামত বিভিন্ন জিনিস ও ক্ষমতা দান করে থাকেন। অতএব আপনি আসমান থেকে আমাদের জন্য একখানা কিতাব নাযিল করান, যা আমরা পাঠ করব এবং আমরা সে সম্পর্কে অবহিত হব। নয়তো আপনি যে বাণী পেয়েছেন, সে ধরনের বাণী আমরাও আপনার কাছে নিয়ে আসবে। তখন আল্লাহ্ তাদের সম্পর্কে এবং তাদের এ উক্তির জবাবে নাযিল করেন:
"আপনি বলে দিন: যদি এ কুরআনের অনুরূপ কুরআন আনার জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং তারা পরস্পরকে সাহায্য করে, তবু তারা এর অনুরূপ আনতে পারবে না।" (১৭:৮৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00