📄 বনু কায়নুকার বাজারে ইয়াহুদীদের সমাবেশ
বদর যুদ্ধের দিন আল্লাহ্ তা'আলা যখন কুরায়শদের উপর বিপদ অবতীর্ণ করলেন, তখন মদীনায় পদার্পণ করে রাসূলুল্লাহ্ (সা) ইয়াহুদীদেরকে বনু কায়নুকার বাজারে সমবেত করলেন।
এরপর তিনি তাদের লক্ষ্য করে বলেন: "হে ইয়াহুদী সমাজ! তোমাদের উপর কুরায়שদের মত আল্লাহ বিপদ অবতীর্ণ করার পূর্বেই তোমরা ইসলাম গ্রহণ কর।"
তখন তারা বলল: হে মুহাম্মদ! একদল আনাড়ী কুরায়শকে পরাজিত করেছেন বলে আপনি এ অহমিকায় মত্ত হবেন না যে, সর্বক্ষেত্রেই বুঝি এমনটি ঘটবে। এ আনাড়ীরা যুদ্ধ কি, তা জানত না। আল্লাহর কসম, আমাদের সাথে যদি আপনি যুদ্ধে অবতীর্ণ হন, তখন নিশ্চয়ই আপনি টের পাবেন যে, আমরা কি ধরনের লোক। আর নিশ্চয়ই ইতিপূর্বে আমাদের মত আর কারো সাথে আপনার সাক্ষাৎ হয়নি। তখন তাদের এ মন্তব্য সম্পর্কে আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
قُلْ لِلَّذِينَ كَفَرُوا سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلى جَهَنَّمَ وَبِئْسَ الْمِهَادُ . قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَى كَافِرَةٌ يَرَوْنَهُمْ مُثْلَيْهِمْ رَأَى الْعَيْنِ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ إِنَّ فِي ذلِكَ لَعِبْرَة لأُولِي الْأَبْصَارِ .
"আর যারা কুফরী করেছে, তাদের বলুন (হে রাসূল!) তোমরা অচিরেই পরাস্ত হবে এবং তোমাদের একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর তা কতই না মন্দ অবস্থানস্থল! দুটো যুদ্ধমান দলের মধ্যে তোমাদের জন্যে ছিল নিদর্শন। একদল আল্লাহর রাহে যুদ্ধ করছিল, আর অপর দলটি ছিল কাফির-ওরা তাদেরকে চাক্ষুষভাবে দ্বিগুণ প্রত্যক্ষ করছিল। আল্লাহ্ তাঁর সাহায্য দানে যাকে ইচ্ছা বলীয়ান করেন। নিশ্চয়ই এতে চক্ষুষ্মানদের জন্য রয়েছে শিক্ষণীয় উপদেশ।" (৩: ১২-১৩)
📄 রাসূলুল্লাহ্ (সা)-এর ইয়াহুদী শিক্ষালয়ে প্রবেশ
বর্ণনাকারী বলেন: একদা রাসূলুল্লাহ্ (সা) ইয়াহুদীদের একটি দলের কাছে তাদের শিক্ষাগারে প্রবেশ করে তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত প্রদান করলেন। তখন নু'মান ইব্ন Amr এবং হারিস ইব্ন যায়দ তাঁকে লক্ষ্য করে বলল: হে মুহাম্মদ! আপনি কোন্ ধর্মের উপর প্রতিষ্ঠিত?
তিনি ইরশাদ করেন : عَلَى مَلَّةَ إِبْرَاهِيمَ وَدينم "ইবরাহীমের মিল্লাত ও তাঁর দীনের উপর।" তখন তারা উভয়ে বলে উঠল 'ইবরাহীম তো ইয়াহুদী ছিলেন।' তখন রাসূলুল্লাহ্ (সা) তাদের লক্ষ্য করে বললেন : فهلم الى التوراة فهى بيننا وبينكم "বেশ, তাহলে আমার নিকট তাওরাত নিয়ে এস দেখি, তা-ই হবে আমাদের ও তোমাদের মধ্যে মীমাংসাকারী।" তখন তারা উভয়ে তাতে অস্বীকৃতি জানাল। এ সম্পর্কে আল্লাহ্ তা'আলা নাযিল করলেন:
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الكتب يُدْعَوْنَ إلى كتب الله لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِّنْهُمْ وَهُمْ مُعْرِضُونَ . ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَت وَغَرَّهُمْ فِي دِينِهِمْ مَّا كَانُوا . يفترون .
"আপনি কি তাদের দেখেননি, যাদেরকে কিতাবের কিছু অংশ প্রদান করা হয়েছে? তাদেরকে আল্লাহ্ কিতাবের দিকে আহবান করা হয়েছিল। যাতে তা তাদের মধ্যে ফয়সালা করে দেয়। তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে। তা শুধু এজন্যে যে, তারা বলে আমাদেরকে আগুন কখনই স্পর্শ করবে না, তবে গণনার কয়দিন মাত্র এবং তাদের ধোঁকায় ফেলেছে তাদের দীনের ব্যাপারে তাদের মনগড়া কথাবার্তা।" (৩: ২৩-২৪)
📄 ইব্রাহীম (আ)-কে নিয়ে ইয়াহুদী-খ্রিস্টানদের কোন্দল
ইয়াহুদী পণ্ডিতবর্গ এবং নাজরানের খ্রিস্টানেরা যখন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট একত্র হল, তখন তারা পরস্পরে কলহ ও বাদানুবাদে প্রবৃত্ত হল। ইয়াহুদী পণ্ডিতেরা বলল: ইবরাহীম ইয়াহুদী বৈ আর কিছু ছিলেন না। ওদিকে নাজরানের খ্রিস্টানেরা বলল: ইবরাহীম খ্রিস্টান বৈ কিছুই ছিলেন না। তখন তাদের ব্যাপারে আল্লাহ্ তা'আলা নাযিল করেন: يَاهْلَ الْكِتَبِ لِمَ تُحَاجُّونَ فِي إِبْرَاهِيمَ وَمَا أُنْزِلَتْ التَّوْرَةُ وَالْإِنْجِيلُ إِلَّا مِنْ بَعْدِهِ أَفَلَا تَعْقِلُونَ. هَانْتُمْ هَؤُلا ، حَاجَجْتُمْ فِيْمَا لَكُمْ بِهِ عِلْمٌ فَلِمَ تُحَاجُّونَ فِيمَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لا تَعْلَمُونَ . مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرًا نِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُّسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ إِنَّ أولى النَّاسِ بِابْرَاهِيمَ لِلَّذِينَ اتَّبَعُوهُ وَهُذَا النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ.
"হে কিতাবীগণ! তোমরা ইবরাহীমের ব্যাপারে কেন তর্ক করছ? অথচ তাওরাত ও ইনজীল উভয় কিতাবই তার পরেই নাযিল হয়েছিল। তোমাদের কি বুদ্ধিশুদ্ধি নেই? তোমরা তো সেই সব লোক—যে ব্যাপারে তোমাদের কিছু অবগতি আছে, সে ব্যাপারে তোমরা বাদানুবাদ করেছ। কিন্তু যে ব্যাপারে তোমাদের অবগতিমাত্র নেই, সে ব্যাপারে তোমরা তর্ক করছ কেন? আর আল্লাহই সম্যক অবগত এবং তোমরা কিছুমাত্র অবগত নও।
ইবরাহীম ইয়াহুদীও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম আর তিনি অংশীবাদীও ছিলেন না।
ইবরাহীমের ঘনিষ্ঠতম হচ্ছে ঐ সব লোক, যারা তার অনুসরণ করেছে এবং এই নবী ও যারা ঈমান এনেছে, আর আল্লাহ্ হচ্ছেন মু'মিনদের অভিভাবক ও বন্ধু।" (৩: ৬৫-৬৮)
📄 সকালে তাদের ঈমান আনয়ন এবং সন্ধ্যায় কুফরী অবলম্বন সম্পর্কে যা নাযিল হয়
আবদুল্লাহ্ ইব্ন যায়দ, আদী ইব্ন যায়দ ও হারিস ইব্ন আওফ নিজেদের মধ্যে বলাবলি করছিল: চল আমরা সকালে মুহাম্মদ এবং তার সাথীদের প্রতি যা নাযিল করা হয়েছে, তার প্রতি ঈমান আনয়ন করি, আর সন্ধ্যায়ই তার প্রতি অবিশ্বাস ঘোষণা করি, এভাবে আমরা তাদের দীনকে তাদের চোখে সন্দেহের বস্তুতে পরিণত করব। এমনও তো হতে পারে যে, আমাদের দেখাদেখি তারাও এরূপ করতে থাকবে এবং তাদের দীন থেকে তারা সরে আসবে।
তখন আল্লাহ তা'আলা তাদের ব্যাপারে নাযিল করেন:
يَأَهْلَ الكتب لِمَ تَلْبِسُونَ الْحَقِّ بِالْبَاطِلِ وَتَكْتُمُونَ الْحَقِّ وَأَنْتُمْ تَعْلَمُونَ، وَقَالَتْ طَائِفَةٌ مِّنْ أَهْلِ الكتب أمنُوا بِالَّذِي أُنْزِلَ عَلَى الَّذِينَ آمَنُوا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوا أُخِرَةً لَعَلَّهُمْ يَرْجِعُونَ. وَلَا تُؤْمِنُوا إِلَّا لِمَنْ تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ الهُدَى هُدَى اللهِ أَنْ يُؤْتَى أَحَدٌ مَّثْلَ مَا أَتَيْتُمْ أَوْ يُحَاجُوكُمْ عِنْدَ رَبَّكُمْ قُلْ إِنَّ الْفَضْلَ بِيَدِ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ.
"হে কিতাবীগণ! তোমরা কেন হককে বাতিলের সাথে মিশ্রিত করছ এবং হক গোপন করছ, অথচ তোমরা অবহিত রয়েছ?
আর কিতাবীদের একটি দল বলল, ঈমানদারদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, দিনের শুরুর দিকে তার প্রতি ঈমান আন এবং দিনের শেষপ্রান্তে তার প্রতি অস্বীকৃতি ঘোষণা কর—হয়ত তারা (তাদের ধর্মমত থেকে) সরে আসবে। আর তোমাদের ধর্মের অনুসারী ছাড়া অন্য কারো আনুগত্য করবে না।
হে রাসূল! আপনি বলুন, আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। বিশ্বাস করো না যে, তোমাদের যা দেওয়া হয়েছে অনুরূপ আর কাউকেও দেওয়া হবে অথবা তোমাদের প্রতিপালকের সামনে তারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করবে।
(হে রাসূল!) আপনি বলুন, নিশ্চয়ই করুণারাশি আল্লাহরই হাতে—তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর আল্লাহ্ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।" (৩: ৭১-৭৩)