📘 সিরাতে ইবন হিশাম > 📄 পাথর থেকেও কঠিন

📄 পাথর থেকেও কঠিন


তারপর তারা যাতে তাঁর প্রদত্ত দায়িত্ব গ্রহণ করে, তার জন্য তাদের উপরে তুর পাহাড়কে উত্তোলন ও তাদের চেহারা বিকৃতির কথা বর্ণনা করেন। আর তাদের কিছু সংখ্যককে বানর বানিয়ে দেওয়া হয়েছিল। তারপর সে গাভীর কথা বর্ণনা করেন, যা দিয়ে জনৈক নিহত ব্যক্তির ব্যাপারে তাদের মতানৈক্যকালে আল্লাহ্ তাদেরকে নিদর্শন দেখান এবং শেষ পর্যন্ত গাভীর হাকীকত সম্পর্কে মূসাকে তাদের অনেক জিজ্ঞাসাবাদের পর তাদের সামনে আল্লাহ্ প্রকৃত ব্যাপারটি প্রকাশ করে দেন।
তারপর আল্লাহ্ তাদের হৃদয় কঠিন হওয়া সম্পর্কে বলেন যে, حَتَّى كَانَتْ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةٌ -তা পাথরের মত কিংবা তার চাইতেও অধিক কঠিন হয়ে গেছে।
আল্লাহ্ তা'আলা বলেন:
وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهُرُ وَإِنَّ مِنْهَا لَمَا يَسْقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ *
"আর পাথরও কতক এমন যে তা থেকে নদী-নালা প্রবাহিত হয় এবং কতক এরূপ যে, বিদীর্ণ হওয়ার পর তা থেকে পানি নির্গত হয়, আবার কতক এমন, যা আল্লাহর ভয়ে ধসে পড়ে।"
অর্থাৎ পাথরের মধ্যে কতক এমনও আছে, যা তোমাদের ঐ অন্তরসমূহ থেকে নরম, যাকে হকের দিকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু তা কবুল করে না।
وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ ...
"তোমরা যা কর, আল্লাহ্ সে সে সম্পর্কে অনবহিত নন।" (২: ৭৪)

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আল্লাহ্র কিতাবে বিকৃতি সাধন

📄 আল্লাহ্র কিতাবে বিকৃতি সাধন


তারপর মুহাম্মদ (সা) এবং তাঁর বিশ্বাসী সাহাবীগণকে ওদের সম্পর্কে নিরাশ করে দিয়ে আল্লাহ্ বলেন:
أَفَتَطْمَعُونَ أَنْ يُؤْمِنُوا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَّمَ اللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ
"তোমরা কি এ আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? যখন তাদের একদল আল্লাহ্র বাণী শুনত ও বোঝার পর জেনেশুনে তা বিকৃত করত।” (২: ৭৫)
আল্লাহর কালামের এ অর্থ এ নয় যে, তাদের সকলে আল্লাহর কালাম তাওরাত শুনত। বরং অর্থ এই যে, তাদের এক বিশেষ দল তা শুনত।
ইবন ইসহাক বলেন: আমার কাছ কোন কোন জ্ঞানী ব্যক্তি থেকে এ কথাটি পৌঁছেছে যে, তারা মূসা (আ)-কে বলল: হে মুসা! আমাদের এবং আল্লাহর দীদারের মধ্যে অন্তরায় সৃষ্টি করে রাখা হয়েছে। যখন তিনি তোমার সাথে কথাবার্তা বলেন, তখন আমাদের সে কথাগুলো শুনিয়ে দেবে। তখন মূসা (আ) তাঁর রবের নিকট সে মর্মে ফরিয়াদ করলেন। তখন আল্লাহ্ মুসাকে বললেন: আচ্ছা, তাদেরকে তাদের দেহের ও বস্ত্রের পবিত্রতা অর্জন করতে এবং রোযা রাখতে বলে দাও! তারা তা-ই করল। তারপর মূসা (আ) তাদের নিয়ে ঘর থেকে বের হলেন। যখন তারা তুরে গিয়ে উপনীত হল, তখন মেঘমালা তাদের ঢেকে ফেলল। মূসা (আ)-এর আদেশক্রমে তারা তখন সিজদায় পড়ল। আল্লাহ্ তখন মূসার সাথে কথা বলল এবং তারা তা শুনতেও পেল। আল্লাহ্ তাদেরকে আদেশ-নিষেধ শুনালেন, তারা তা শুনল এবং উপলব্ধিও করল। মূসা (আ) তাদেরকে নিয়ে বনী ইসরাঈলদের মধ্যে ফিরে গেলেন। যখন তারা তাদের নিকট আসল, তখন তাদের একদল আল্লাহ্ তাদেরকে যে আদেশ দিয়েছিলেন তা বিকৃত করে ফেলল। যখন মূসা তাদের বললেন যে, আল্লাহ্ তোমাদেরকে অমুক অমুক আদেশ দিয়েছেন, তখন ঐ বিকৃতিকারী দল বলতে লাগল : না, আল্লাহ্ এরূপ বলেছেন। একথা বলে তারা আল্লাহ্ যা বলেছিলেন, তার বিপরীত কথা শোনাল। উপরোক্ত আয়াতে আল্লাহ্ তা'আলা এর প্রতিই ইঙ্গিত করেছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 চরম মুনাফিকী

📄 চরম মুনাফিকী


তার পর আল্লাহ্ তা'আলা বলেন: وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْا اٰمَنَّا "তারা যখন মু'মিনদের সংস্পর্শে আসে, তখন তারা বলে : আমরা ঈমান এনেছি।" অর্থাৎ তোমাদের সাথী আল্লাহর রাসূল এবং তাঁকে বিশেষভাবে তোমাদের কাছেই পাঠানো হয়েছে।
وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْا "আর যখন তারা নিভৃতে একে অন্যের সাথে মিলিত হয়, তখন তারা বলে": আরবদেরকে এ কথা বলো না। কেননা তাঁরই ওসীলায় তোমরা ইতিপূর্বে তাদের বিরুদ্ধে বিজয়ের জন্যে দু'আ করতে। আর তিনি তাদেরই মধ্যে প্রেরিত হয়েছেন। তখন আল্লাহ্ তা'আলা তাদের সম্পর্কে নাযিল করেন: وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْا اٰمَنَّا وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْا أَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوْكُمْ بِهِ عِنْدَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُوْنَ . "যখন তারা মু'মিনদের সংস্পর্শে আসে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা নিভৃতে একে অন্যের সাথে মিলিত হয়, তখন বলে : আল্লাহ্ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তোমরা কি তা তাদের বলে দাও? এদিয়ে তারা তোমাদের প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে; তোমরা কি অনুধাবন কর না?" (২ : ৭৬)

📘 সিরাতে ইবন হিশাম > 📄 তাওরাতের সুসংবাদ গোপন

📄 তাওরাতের সুসংবাদ গোপন


অর্থাৎ তোমরা স্বীকার কর যে, তিনি নবী। তোমরা এ কথাও জান যে, তোমাদের নিকট থেকে তাঁর অনুসরণের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার নেওয়া হয়েছে। তিনি তোমাদের বলেছেন যে, তিনিই সেই নবী, যাঁর প্রতীক্ষা আমরা এতকাল ধরে করে আসছি এবং যাঁর কথা আমরা আমাদের কিতাবে পেয়েছি! তোমরা তাঁকে অস্বীকার করবে এবং আরবদের কাছে তাঁর কথা স্বীকার করবে না। আল্লাহ্ তা'আলা বলেন:
أَوَلَا يَعْلَمُوْنَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ
"তারা কি জানে না যে, যা তারা গোপন রাখে কিংবা ঘোষণা করে, নিশ্চিতভাবে আল্লাহ্ তা জানেন?"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00