📄 খাযরাজ বংশের বনূ নাজ্জার থেকে
এ গোত্রের মুনাফিকদের মধ্যে রয়েছে রাফি' ইব্ন ওদী'আ, যায়দ ইব্ন Amr, Amr ইবন কায়স, কায়স ইব্ন Amr ইব্ন সাহল।
📄 জুশাম ইব্ন খাযরাজ গোত্রের
এই গোত্রের বনূ সালামা শাখাগোত্র থেকে ছিল জাদ্দ ইব্ন কায়স-এ সেই ব্যক্তি, যে বলত "হে মুহাম্মদ! আমাকে অনুমতি দিন এবং ফিতনা-ফাসাদের মধ্যে ফেলবেন না।" এই প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
وَمِنْهُمْ مِّنْ يَقُولُ أَنْذَنْ لَي وَلَا تَفْتَنَّى أَلَا فِي الْفِتْنَةِ سَقَطُوا
"আর এদের মধ্যে এমন লোক আছে, যে বলে, আমাকে অব্যাহতি দিন এবং আমাকে ফিত্নায় ফেলবেন না।' সাবধান! তারাই ফিত্নাতে পড়ে আছে।" (৯:৪৯)।
📄 আওফ ইব্ন খাযরাজ গোত্রের
এ গোত্রের মুনাফিকদের মধ্যে ছিল-আবদুল্লাহ্ ইবন উবায় ইব্ন সালূল-এ ছিল মুনাফিককুলের শিরোমণি। মুনাফিকরা তাকে কেন্দ্র করেই সংঘবদ্ধ ও সংগঠিত হত। এ ব্যক্তিই বনূ মুস্তালিকের অভিযানের সময় বলেছিল:
لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ
"তারা বলে, আমরা মদীনায় প্রত্যাবর্তন করলে সেখান থেকে প্রবল দুর্বলকে বহিষ্কৃত করবে।" (৬৩: ৮)-এর অব্যবহিত পরই পূর্ণ সূরায়ে মুনাফিকূন নাযিল হয়-তার এবং ওদী'আর ব্যাপারে-যে ছিল আওফ গোত্রেরই একজন।
মালিক ইব্ন আবূ কাওকল, সুওয়ায়দ, দা'ঈস। এরা আবদুল্লাহ্ ইবন উবায় ইবন সালূলের লোক ছিল।
📄 বনু নযীরকে প্ররোচনা দান
আবদুল্লাহ্ ইবন উবায় এবং তার উক্ত মুনাফিক দলই বনূ নযীরদের যখন রাসূলুল্লাহ্ (সা) অবরোধ করে রেখেছিলেন, তখন তাদের প্ররোচনা দিয়ে বলেছিল, তোমরা অবিচল থাকবে, আল্লাহর কসম, যদি তোমাদেরকে একান্তই বহিষ্কার করা হয়, তবে আমরাও নিশ্চয়ই তোমাদের সাথে বেরিয়ে পড়ব আর তোমাদের স্বার্থের বিরোধী কোন ব্যাপারে আমরা কস্মিনকালেও কারো আনুগত্য করব না। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হলে আমরা অবশ্যই তোমাদের সাহায্যার্থে এগিয়ে আসব। তখন তাদের ব্যাপারেই আল্লাহ্ নাযিল করেন:
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نَافَقُوا يَقُولُونَ لِإِخْوَانِهِمُ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الكتب لَئِنْ أُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا تُطِيعُ فِيكُمْ أَحَدًا أَبَدًا ، وَإِنْ قُوتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ وَاللَّهُ يَشْهَدُ أَنَّهُمْ لَكَذِبُونَ -
"আপনি কি মুনাফিকদেরকে দেখেননি? তারা কিতাবীদের মধ্যে যারা কুফরী করেছে তাদের সেইসব সংগীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও, আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশত্যাগী হব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না এবং যদি তোমরা আক্রান্ত হও, আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ্ সাক্ষ্য দিচ্ছেন যে, তারা অবশ্যই মিথ্যাবাদী।" (৫৯ : ১১)
এ প্রসঙ্গের শেষ অবধি তাদেরই ব্যাপারে নাযিল হয়-যার শেষ কথা হল:
كَمَثَلِ الشَّيْطَنَ إِذْ قَالَ لِلْإِنْسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِئُ مِّنْكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبِّ الْعَلَمِينَ -
"তাদের দৃষ্টান্ত শয়তান-যে মানুষকে বলে, কুফরী কর; তারপর যখন সে কুফরী করে, শয়তান তখন বলে, তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি জগতসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি।" (৫৯: ১৬)