📘 সিরাতে ইবন হিশাম > 📄 উবায়দ ইব্‌ন মালিক গোত্রের

📄 উবায়দ ইব্‌ন মালিক গোত্রের


ওদীআ ইব্‌ন সাবিত-মসজিদে যিরার প্রতিষ্ঠাকারীদের অন্যতম। এ ব্যক্তিই বলেছিল: انما كنا نخوض ونلعب "আমরা তো কেবল আলাপ-আলোচনা ও ক্রীড়া-কৌতুক করছিলাম।" তখন আল্লাহ তা'আলা এ প্রেক্ষিতেই নাযিল করলেন: وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِؤُنَ - "এবং আপনি তাদেরকে প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ-আলোচনা ও ক্রীড়া-কৌতুক করছিলাম। বলুন, তোমরা আল্লাহ, তাঁর নিদর্শন ও তাঁর রাসূলকে বিদ্রুপ করছিলে?" (৯: ৬৫)।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 নাবীত গোত্রের

📄 নাবীত গোত্রের


খিযাম ইব্‌ন খালিদ-এর ঘরেই মসজিদে যিরার প্রতিষ্ঠিত হয়েছিল। বাশার ও রাফি'-এ দু'জন হচ্ছে যায়দের দুই পুত্র।
ইব্‌ন হিশাম বলেন: নাবীত হচ্ছে Amr ইবন মালিক ইব্‌ন আওস। ইবন ইসহাক বলেন: এ. গোত্রের শাখাগোত্র বনূ হারিসা ইবন হারিস ইব্‌ন্ন খাযরাজ ইবন Amr ইবন মালিক ইন্ন আওস থেকে মিরবা ইন্ন কায়যী-এ সেই ব্যক্তি উহুদ যাত্রাকালে রাসূলুল্লাহ্ (সা) যার বাগানের মধ্যে দিয়ে অতিক্রম করার অনুমতি চাইলে সে বলেছিল: "হে মুহাম্মদ! আমি তোমাকে আমার বাগান দিয়ে অতিক্রমের অনুমতি দিচ্ছি না; যদি তুমি নবী হয়ে থাক।" তারপর হাতে একমুঠো মাটি নিয়ে বলেছিল: "আল্লাহ্র কসম, যদি এ মাটি অন্যের উপর পড়বে না বলে আমি নিশ্চিত হতে পারতাম, তা হলে তা অবশ্যই তোমার উপর নিক্ষেপ করতাম।" তার এ ঔদ্ধত্যপূর্ণ বাক্য শুনে লোকজন তাকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন রাসূলুল্লাহ্ (সা) বলেন:
دعوه فهذا الاعمى اعميا القلب واعمى البصيرة
“একে ছেড়ে দাও! এতো অন্ধ—অন্তরের অন্ধ, চোখের অন্ধ।”
আবদুল আশহাল গোত্রের সা'দ ইব্‌ন যায়দ তাকে ধনুক দিয়ে পিটিয়ে যখম করে দেন।
আওস ইব্‌ন কায়যী-পূর্বোক্ত মিরবা' ইব্‌ন কায়যীর ভাই। এ সেই ব্যক্তি, যে ব্যক্তি খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ (সা)-কে লক্ষ্য করে বলেছিল: ইয়া রাসূলাল্লাহ্! আমাদের বাড়িঘর অরক্ষিত। আমদেরকে অনুমতি দিন, যাতে আমরা নিজেদের ঘরে ফিরে যেতে পারি।
এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা নাযিল করলেন: يقولون أن بيوتنا عورة وما هي بعورة ان يريدون الافرارا - "তারা বলছিল, 'আমাদের বাড়িঘর অরক্ষিত', অথচ সেগুলো অরক্ষিত ছিল না। আসলে পলায়ন করাই ছিল এদের উদ্দেশ্য।" (৩৩: ১৩)
ইবন হিশাম বলেন: এখানে عورة (অরক্ষিত) শব্দটি শত্রু কবলিত ও ধ্বংসপ্রাপ্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তার বহুবচন হচ্ছে: عورات
কবি নাবেগা যিবইয়ানী বলেন:
متى تَلْقَهُمْ لَا تَلْقُ الْبَيْتِ عَوْرَةٌ وَلا الجَارَ مَحْرُومًا وَلَا الْأَمْرَ ضَائِعًا
"লড়বে যখন তুমি তাদের সাথে ঘর যেন না অরক্ষিত থাকে। পড়শী যেন না রয় খালি হাতে ধ্বংস যেন নাহি নামে তাতে।"
এ পংক্তি দুটি তার কবিতামালার মধ্যে রয়েছে। আর عورة শব্দটি সহধর্মিণী অর্থেও ব্যবহৃত হয়। আর এ শব্দটি سورۃ বা গুপ্তাংগ অর্থেও ব্যবহৃত হয়ে থাকে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 জাফর গোত্রের

📄 জাফর গোত্রের


এ বংশের প্রথম পুরুষ জাফরের আসল নাম হচ্ছে কা'ব ইব্‌ন হারিস ইব্‌ন খাযরাজ। হাতিব ইবন উমাইয়া ইব্‌ন রাফি'-এ লোকটি ছিল মোটা দেহের অধিকারী এবং বয়োবৃদ্ধ। সে জাহিলিয়াতের মধ্যেই তার জীবন কাটিয়ে দেয়। তার এক পুত্র ছিলেন খাঁটি মুসলমান, যাঁকে ইয়াযীদ ইব্‌ন হাতির নামে অভিহিত করা হত। উহুদ যুদ্ধের দিন তিনি আঘাতপ্রাপ্ত হন এবং শুশ্রুষার জন্য জাফর গোত্রের বাড়িতেই তাকে নিয়ে যাওয়া হয়।
ইবন ইসহাক বলেন: 'আসিম ইবন উমর ইব্‌ন কাতাদা আমার নিকট বর্ণনা করেছেন, ঐ গোত্রের মুসলমান নর-নারীরা যখন তাঁর মৃত্যুলগ্নে তাঁর শয্যাপার্শ্বে উপস্থিত হয়ে তাঁকে সম্বোধন করে বলতে লাগলেন: হে ইব্‌ন হাতিব! জান্নাতের সুসংবাদ গ্রহণ কর! তখন তার নিফাক প্রশমিত হল।
তখন তার পিতা হাতিব বলল: হ্যাঁ, জান্নাত বটে, তবে আল্লাহ্র কসম, তা হল হারমাল নামক আগাছার জান্নাত। তোমরা তাকে ধোঁকায় ফেলে প্রাণেই মেরে দিলে!
ইবন ইসহাকের বর্ণনামতে এ মুনাফিকদের মধ্যে আরো রয়েছে, বুশায়র ইবন উবায়রাক, যে আবূ তু'মা নামে মশহুর ছিল। এ ব্যক্তিটিই দু'টি বর্ম চুরি করেছিল। এর ব্যাপারেই আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنْفُسَهُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَانًا أَثِيمًا .
"যারা নিজদের প্রতারিত করে, তাদের পক্ষে বাদ-বিসম্বাদ করবেন না, নিশ্চয়ই আল্লাহ্ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পসন্দ করেন না।" (৪: ১০৭)।
কামান-এ ব্যক্তি তাদের মিত্র ছিল।
ইবন ইসহাক বলেন: আমার নিকট আসিম ইবন উমর ইব্‌ন কাতাদা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্ (সা) বলতেন: সে নিশ্চয়ই জাহান্নামী। যেদিন উহুদ যুদ্ধ হল, তখন এ ব্যক্তি প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। অনেক মুশরিক ব্যক্তিকে সে হত্যাও করে। তারপর যখমসমূহ তাকে কাবু করে ফেলে। তখন তাকে বনূ জাফরের পল্লীতে নিয়ে যাওয়া হয়। তখন মুসলমানদের অনেকে তাকে লক্ষ্য করে বলেন: সুসংবাদ গ্রহণ কর হে কামান! আজ তো তুমি বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হলে! আল্লাহর পথে তুমি যে কষ্ট সহ্য করলে, তা তো দেখতেই পাচ্ছ!
তখন জবাবে সে বলল, কিসের সুসংবাদ গ্রহণ করব? আল্লাহ্র কসম, আমি কেবল আমার সম্প্রদায়ের মান রক্ষার্থে যুদ্ধ করেছি। তারপর তার যখম যখন গুরুতর হয়ে দাঁড়াল এবং প্রবল পীড়া দিতে লাগল, তখন সে তার তৃণ থেকে একটি তীর নিয়ে তার হাতের রগগুলো (তার ধারাল অংশের দ্বারা) কেটে দিল এবং এভাবে আত্মহত্যা করল।
ইবন ইসহাক বলেন: বনূ আবদুল আশহালে জানামতে কোন মুনাফিক পুরুষ বা নারী ছিল না। তবে বনূ কা'বের অন্তর্ভুক্ত সা'দ ইব্‌ন যায়দের গোষ্ঠীর যাহ্হাক ইবন সাবিতকে মুনাফিকী এবং ইয়াহূদী প্রীতির অপবাদ দেয়া হত।
হাসান ইবন সাবিত বলেন:
مَنْ مُبْلِغُ الصَّحَاكِ أَنْ عُرْوَقَةٌ × أَعْبَتُ عَلَى الْإِسْلَامِ أَنْ تَتَمَجَّدَا اتْحِبُّ يُهْدَانَ الْحِجَازِ وَدِيْنَهُمْ * كَبِدَ الْحِمَارِ وَلَا تُحِبُّ مُحَمَّداً ددِيْنًا لِعَمْرِي لَا يُوَافِقُ دِيْنَنَا × مَا اسْتَنَّ آلْ فِي الْقُضَاءِ وَحَوَّدًا
"যাহহাককে এ পয়গামটি কে পৌঁছাবে যে, ইসলামের বিরোধিতার মাধ্যমে সম্মান প্রাপ্তির চেষ্টায় তার শিরা-উপশিরাগুলো ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে। তুমি কি হিজাযের ইয়াহুদীদেরকে আর তাদের ধর্মকে ভালবাস? যাদের হৃদয় হচ্ছে গাধার হৃদয়? আর তুমি বুঝি মুহাম্মদকে ভালবাস না? আর তাদের ধর্ম এমনি এক ধর্ম, আমার জীবনের ও আয়ুর শপথ! তা কোনদিনই আমাদের দীনের সাথে মিলবে না-যতদিন মরীচিকা বায়ুমণ্ডলে দ্রুতগতিতে সঞ্চারিত হতে থাকবে।"
জুলাস ইব্‌ন সুওয়ায়দ ইব্‌ন সাবিত-আমার কাছে যে খবর পৌঁছেছে, সেমতে তাঁর তওবার পূর্বে এবং মু'আত্তাব ইব্‌ন কুশায়র, রাফি' ইব্‌ন যায়দ ও বিশ্ব মুসলমান বলে বিবেচিত হত। একবার এক বিরোধ দেখা দিলে মুসলমানদের মধ্যকার কয়েক ব্যক্তি তার মীমাংসার উদ্দেশ্যে ব্যাপারটি রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে নিয়ে যেতে চান, কিন্তু তারা তাঁর পরিবর্তে জাহিলিয়াত যুগের মত জ্যোতিষীদের কাছে তা নিয়ে যাবার জন্য আহবান জানায়। এ প্রসঙ্গেই আল্লাহ্ তা'আলা নাযিল করলেন:
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعَمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَنُ أَنْ يُضِلَّهُمْ ضَيْلاً بعيداً .
"আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তাতে তারা বিশ্বাস করে, অথচ তাগূতের কাছে বিচারপ্রার্থী হতে চায়, যদিও তা প্রত্যাখ্যান করার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে এবং শয়তান তাদের ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়?" (৪: ৬০)

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খাযরাজ বংশের বনূ নাজ্জার থেকে

📄 খাযরাজ বংশের বনূ নাজ্জার থেকে


এ গোত্রের মুনাফিকদের মধ্যে রয়েছে রাফি' ইব্‌ন ওদী'আ, যায়দ ইব্‌ন Amr, Amr ইবন কায়স, কায়স ইব্‌ন Amr ইব্‌ন সাহল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00