📄 বনু যুরায়কের
লবীদ ইব্ন আ'সম-এ ব্যক্তিই রাসূলুল্লাহ্ (সা)-কে তাঁর সহধর্মিণীদের নিকট গমন থেকে বিরত রাখার উদ্দেশ্যে জাদু করেছিল।
📄 বনু হারিসার
কিনানা ইব্ন সুরিয়া।
📄 বনূ আমর ইব্ন আওফের
কুরদম ইবন আমর।
📄 বনূ নাজ্জারের
সালসালা ইব্ন বারহাম। এরাই হচ্ছে সেই ইয়াহুদী পণ্ডিত ও ধর্মযাজক-যারা রাসূলুল্লাহ্ (সা) ও তাঁর সাহাবীদের অনিষ্ট সাধন ও তাঁদের সাথে শত্রুতামূলক তৎপরতায় লিপ্ত ছিল। এরাই যতসব বিব্রতকর প্রশ্ন করত এবং নিজেদের অনিষ্টকর তৎপরতার মাধ্যমে ইসলামের প্রজ্বলিত প্রদীপ শিখাকে নিভিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। আবদুল্লাহ্ ইব্ন সালাম এবং মুখায়রিক অবশ্য নিজেদেরকে ব্যক্তিক্রম বলে প্রমাণিত করেন।