📘 সিরাতে ইবন হিশাম > 📄 সপরিবারে হিজরতকারিগণ

📄 সপরিবারে হিজরতকারিগণ


ইবন ইসহাক বলেন: সমস্ত মুহাজির সাহাবী রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে এসে মিলিত হলেন। একমাত্র বিপর্যস্ত-অত্যাচারিত এবং অবরুদ্ধগণ ছাড়া মক্কায় আর কেউই অবশিষ্ট রইলেন না। গোটা পরিবার-পরিজন ও ধন-সম্পদ নিয়ে যারা আল্লাহ্ তা'আলা এবং রাসূলুল্লাহ্ (সা)-এর দিকে হিজরত করে এসেছিলেন, তাঁরা হলেন কেবল এ পরিবার কয়টি:
১. বনূ জুমাহের মাযউনের বংশধরগণ; ২. জাহশ ইন্ন রিআবের বংশধরগণ, বনূ উমাইয়ার চুক্তিবদ্ধ মিত্রগণ; ৩. বনূ সা'দ ইব্‌ন লায়সের বুকায়রের বংশধরগণ, বনূ আদী ইব্‌ন কা'বের মিত্রদল। এঁদের হিজরতের দরুন মক্কায় তাঁদের বাড়িসমূহ জনশূন্য বিরান অবস্থায় পড়ে ছিল।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবু সুফইয়ান ও জাহশের বংশধরগণ

📄 আবু সুফইয়ান ও জাহশের বংশধরগণ


রিআবের পুত্র জাহশের সন্তানরা তাঁদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তা আবু সুফইয়ান ইন্ন হারবের দখলে চলে আসে। সে তা বনূ আমির ইব্‌ন লুআঈ-এর আমর ইব্‌ন আলকামার কাছে বিক্রি করে দিল। আবদুল্লাহ্ ইব্‌ন জাহশ রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট সে প্রসঙ্গ উত্থাপন করলেন। তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁকে বললেন:
الا ترضى يا عبد الله ان يعطيك الله دارا خيرا منها في الجنة ؟
-"হে আবদুল্লাহ্! আল্লাহ্ জান্নাতে তোমাকে এর চাইতে উত্তম বাড়ি দান করবেন এতে কি তুমি খুশি নও?" জবাবে তিনি বললেন: জী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বললেন: তোমার জন্যে তা-ই রয়েছে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মক্কা বিজয়ের পর বাড়ির মালিকানা প্রসঙ্গ

📄 মক্কা বিজয়ের পর বাড়ির মালিকানা প্রসঙ্গ


তারপর যখন রাসূলুল্লাহ্ (সা) মক্কা জয় করলেন তখন আবু আহমদ তাঁদের বাড়ি সম্পর্কে তাঁর সঙ্গে আলাপ করলেন। রাসূলুল্লাহ্ (সা) জবাব দানে একটু দেরী করলেন। তখন লোকে আবু আহমদকে বলল: রাসূলুল্লাহ্ (সা) একথা অপসন্দ করছেন যে, আল্লাহর রাহে তোমরা যে সম্পদ হারিয়েছ, তার কিছু অংশও তোমরা ফিরিয়ে নাও। তখন তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে আলাপ থেকে বিরত রইলেন এবং আবু সুফইয়ানকে লক্ষ্য করে বললেন:
ابلغ ابا سفيان عن * امر عواقبه ندامه دار ابن عمك بعتها * تقضى بها عنك الغرامه وحليفكم بالله رب * الناس مجتد القسامه اذهب بها اذهب بها * طوقتها طوق الحمامه
"আবু সুফিয়ানকে পৌঁছে দাও এ সংবাদ যা করেছ পশ্চাতে তার লজ্জা এবং মনস্তাপ বিক্রি তুমি করলে আপন চাচাতো ভাইয়ের বাড়ি ঋণ আদায়ের জন্যে তুমি করলে বেজায় বাড়াবাড়ি কসম আল্লাহর যিনি প্রভু গোটা বিশ্ব মানব তরে মিত্ররা তোমাদের চেষ্টিত সদা কাসামতের তরে নিয়ে যাও তাহা নিয়ে যাও ওহে তবুও ফুল্ল ও সুখী থাকো কবুতরের মাল্যের মতো গলায় তাহা ঝুলিয়ে রাখো।"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মদীনায় ইসলাম

📄 মদীনায় ইসলাম


ইবন ইসহাক বলেন: নবী (সা) রবীউল আউয়াল মাসে মদীনায় পদার্পণ করে সফর মাস পর্যন্ত সেখানে অবস্থান করে তাঁর মসজিদ (মসজিদে নববী) এবং বাসগৃহসমূহ নির্মাণ করেন এবং আনসার জনপদে ইসলামকে সুসংহত করেন। ফলে আনসারদের একটি ঘরও ইসলাম গ্রহণ ব্যতিরেকে ছিল না। তবে খাতমা, ওয়াকিফ, ওয়ায়ল, উমাইয়া প্রভৃতি আওস বংশীয় গোত্র তাদের শিরক বা পৌত্তলিকতায় অবিচল থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00