📄 আবু জাহল কর্তৃক আসমা (রা) প্রহৃত হলেন
ইবন ইসহাক বলেন: আসমা বিন্ত আবূ বকর সূত্রে আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, তিনি বলেছেন, যখন রাসূলুল্লাহ্ (সা) ও আবু বকর বের হয়ে গেলেন, তখন কুরায়শের একদল লোক আমাদের ঘরে আসল। আবু জাহল ইব্ন হিশامও তাদের মধ্যে ছিল। তারা আবূ বকর (রা)-এর দ্বারপ্রান্তে এসে দাঁড়াল। আমি তাদের নিকটে গেলাম। তারা আমাকে জিজ্ঞেস করল : হে আবু বকর তনয়া! তোমার পিতা কোথায়?
তিনি বলেন: তাদের আমি বললাম, আল্লাহর কসম, আমার আব্বা কোথায় তা আমার জানা নেই। তখন আবূ জাহল তার হাত তুলল আর সে ছিল অত্যন্ত কু-ভাষী। সে আমার গালে এমনি কষে একটি চপেটাঘাত করল যে, আমার কানের দুল এতে পড়ে গেল।
📄 জিন কর্তৃক রাসূলুল্লাহ্ (সা)-এর যাত্রা সংবাদের গান পরিবেশন
আসমা বলেন: তারপর তারা চলে গেল। আমরা তিন রাত পর্যন্ত সংবাদবিহীন অবস্থায় কাটালাম। রাসূলুল্লাহ্ (সা) কোথায় গেলেন তা আমরা জানতেও পারলাম না। শেষ পর্যন্ত মক্কা শরীফের নিম্নাঞ্চলের দিক থেকে একটি জিন আরবদের গান করার মত গানের কয়েকটি কলি গাইতে গাইতে আবির্ভূত হল। লোকজন তার গান শুনে শুনে তার পিছু পিছু যাচ্ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিলনা। সে মক্কা শরীফের উচ্চ অঞ্চলের দিক দিয়ে নিম্নরূপ গাইতে গাইতে নিরুদ্দেশ হয়ে গেল:
جزى الله رب الناس خير جزائه رفیقین حلا خیمتی ام معبد هما نزلا بالبر ثم تروحا فافلم من امسی رفیق محمد ليهن بني كعب مكان فتاتهم ومقعدها للمؤمنين بمرصد
"মানুষের প্রভু করে যেন দান উত্তম প্রতিদান বন্ধু যুগলে উম্মে মা'বাদ-গৃহে যে অবস্থান ভালোয় ভালোয় উঠেছেন তাঁরা সন্ধ্যায় প্রস্থান মুহাম্মদের সাথী হল যেবা লভিয়াছে কল্যাণ। ধন্য বনূ কা'বের অন্দর ও বৈঠকখানা উঠিবে সেথায় বিশ্বাসীগণ (দেবে যে তাদেরে পানা)।
📄 উম্মু মা'বাদ-এর বংশ লতিকা
ইবন হিশাম বলেন: উম্মু মা'বাদ হচ্ছেন কা'ব গোত্রের কা'বের কন্যা। আর বনূ কা'ব খুজা'আ গোত্রের শাখা-গোত্র।
আর حلا خيمتي وتروحا بالبر نزلا هما
📄 হিজরতের পর আবূ বকর (রা) পরিবারের ভূমিকা
ইবন ইসহাক বলেন: আসমা বিন্ত আবূ বকর (রা) বলেন: আমরা যখন তার কথা শ্রবণ করলাম, তখনই জানতে পারলাম যে, রাসূলুল্লাহ্ (সা) কোন্দিকে যাত্রা করেছেন। তিনি আসলে মদীনা শরীফের দিকেই রওয়ানা করেছেন। কাফেলায় তাঁরা সর্বমোট চারজন ছিলেন: ১. রাসূলুল্লাহ্ (সা), ২. হযরত আবু বকর সিদ্দীক (রা), ৩. আমির ইব্ন ফুহায়রা—আবু বকরের আযাদকৃত দাস এবং ৪. আবদুল্লাহ্ ইব্ন আরকত—তাঁদের পথ-প্রদর্শক।
ইব্ন হিশাম বলেন: তাকে আবদুল্লাহ্ ইব্ন উরায়কিতও বলা হয়ে থাকে।
ইবন ইসহাক বলেন: আমার কাছে আবদুল্লাহ্ ইব্ন যুবায়রের পৌত্র ইয়াহইয়া ইন্ন 'আব্বাদ বর্ণনা করেছেন যে, তাঁর পিতা 'আব্বাদ তাঁর পিতামহী আসমা বিন্ত আবু বকরের প্রমুখাৎ বর্ণনা করেছেন। তিনি বলেছেন: যখন রাসূলুল্লাহ্ (সা) আবূ বকর (রা) সমভিব্যাহারে মক্কা শরীফ থেকে বের হলেন, তখন আবূ বকর (রা) তাঁর সমস্ত সম্পদ সাথে নিয়ে যান। তখন তাঁর কাছে পাঁচ হাজার বা ছয় হাজার দিরহাম ছিল। তিনি সেগুলো সাথে নিয়ে যান।
আসমা বলেন: আমার দাদাজান আবু কুহাফা আমাদের ঘরে এলেন। তখন তাঁর দৃষ্টিশক্তি চলে গিয়েছে। তিনি বললেন: আল্লাহ্র কসম, আমি তো তাকে দেখছি না। নিশ্চয়ই সে সমস্ত ধন-সম্পদ নিয়ে গিয়ে তোমাদেরকে কষ্টে ফেলে দিয়েছে। আমি বললাম: কখনই নয় দাদাজান, তিনি আমাদের জন্য অনেক কল্যাণ রেখে গেছেন।
আসমা (রা) বলেন: তারপর আমি কতগুলো পাথর উঠিয়ে আমার পিতা যে তাকের উপর অর্থ-কড়ি রাখতেন তাতে রেখে কাপড় দিয়ে তা ঢেকে দিলাম। তারপর তাঁর হাত ধরে বললাম, আপনার হাত দিন দাদা, এর উপর হাত দিয়ে দেখুন। তখন তিনি সত্যি সত্যি হাত তার উপর রেখে দেখলেন আর বললেন: যাক, তা হলে আর কোন অসুবিধা হবে না। সে যখন তোমাদের জন্যে এগুলো রেখে গেছে, ভালই করেছে। এগুলোতে তোমাদের চলে যাবে। আসলে কিন্তু তিনি আমাদের জন্যে কিছুই রেখে যাননি। কিন্তু আমি এভাবে বৃদ্ধকে প্রবোধ দিতে চাইলাম।