📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ বকর (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর যানবাহন নিয়ে হাযির হলেন

📄 আবূ বকর (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর যানবাহন নিয়ে হাযির হলেন


ইবন ইসহাক বলেন: আবু বকর যখন বাহন দু'টি নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকটে এলেন, তখন তিনি দু'টির উত্তমটি এগিয়ে দিয়ে বললেন: আপনার জন্যে আমার পিতামাতা কুরবান হোন ইয়া রাসূলাল্লাহ্! আপনি আরোহণ করুন! তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: যে উট আমার নিজের নয়, তাতে আমি আরোহণ করতে পারি না। আবূ বকর বলে উঠলেন: আপনার জন্যে আমার পিতামাতা কুরবান ইয়া রাসূলাল্লাহ্! এ উট আপনারই! তিনি বললেন, তা হতে পারে না; আপনি কত মূল্যে তা ক্রয় করেছেন? তিনি বললেন: এত এত মূল্যে। তিনি (সা) বললেন: তা হলে ঐ মূল্যের বিনিময়েই আমি তা গ্রহণ করলাম।' তখন আবু বকর বললেন: এ আপনার ইয়া রাসূলাল্লাহ্! তখন তাঁরা দু'জনেই বাহনে আরোহণ করলেন এবং রওয়ানা হয়ে গেলেন। আবূ বকর সিদ্দীক (রা) তাঁর আযাদকৃত গোলাম আমির ইব্‌ন ফুহায়রাকে তাঁর সাথে উটের পিছনে বসিয়ে নিলেন-যাতে করে পথে তিনি উভয়ের সেবা-যত্ন করতে পারেন।

টিকাঃ
১. কোন কোন জ্ঞানী ব্যক্তি এ মর্মে জিজ্ঞাসিত হন যে, রাসূলুল্লাহ্ (সা) মূল্য না দিয়ে তা গ্রহণে অসম্মতি জানালেন কেন, অথচ ইতিপূর্বে আবু বকর (রা) ততোধিক অর্থ তাঁর জন্যে ব্যয় করেছেন, যা তিনি গ্রহণও করেছেন। নবী করীম (সা) নিজে বলেছেন: আবু বকর ছাড়া অপর কেউই পরিবার-পরিজন ও ধন-সম্পদ দিয়ে আমার এত উপকার করেননি।
জবাবে উক্ত জ্ঞানী ব্যক্তিগণ বলেছেন: যেহেতু হিজরত জান ও মাল দিয়ে করার জন্যে রাসূল (সা) আগ্রহী ছিলেন, তাই আল্লাহর পথে হিজরত ও জিহাদের পূর্ণ সওয়াব লাভের জন্যে তিনি আপন সম্পদ দ্বারা নিজ বাহন ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ইবন ইসহাকের অন্য এক রিওয়ায়াত দ্বারা জানা যায় যে, ঐ উটটি হাদীসে উক্ত জাদ'আ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবু জাহল কর্তৃক আসমা (রা) প্রহৃত হলেন

📄 আবু জাহল কর্তৃক আসমা (রা) প্রহৃত হলেন


ইবন ইসহাক বলেন: আসমা বিন্ত আবূ বকর সূত্রে আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, তিনি বলেছেন, যখন রাসূলুল্লাহ্ (সা) ও আবু বকর বের হয়ে গেলেন, তখন কুরায়শের একদল লোক আমাদের ঘরে আসল। আবু জাহল ইব্‌ন হিশامও তাদের মধ্যে ছিল। তারা আবূ বকর (রা)-এর দ্বারপ্রান্তে এসে দাঁড়াল। আমি তাদের নিকটে গেলাম। তারা আমাকে জিজ্ঞেস করল : হে আবু বকর তনয়া! তোমার পিতা কোথায়?
তিনি বলেন: তাদের আমি বললাম, আল্লাহর কসম, আমার আব্বা কোথায় তা আমার জানা নেই। তখন আবূ জাহল তার হাত তুলল আর সে ছিল অত্যন্ত কু-ভাষী। সে আমার গালে এমনি কষে একটি চপেটাঘাত করল যে, আমার কানের দুল এতে পড়ে গেল।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 জিন কর্তৃক রাসূলুল্লাহ্ (সা)-এর যাত্রা সংবাদের গান পরিবেশন

📄 জিন কর্তৃক রাসূলুল্লাহ্ (সা)-এর যাত্রা সংবাদের গান পরিবেশন


আসমা বলেন: তারপর তারা চলে গেল। আমরা তিন রাত পর্যন্ত সংবাদবিহীন অবস্থায় কাটালাম। রাসূলুল্লাহ্ (সা) কোথায় গেলেন তা আমরা জানতেও পারলাম না। শেষ পর্যন্ত মক্কা শরীফের নিম্নাঞ্চলের দিক থেকে একটি জিন আরবদের গান করার মত গানের কয়েকটি কলি গাইতে গাইতে আবির্ভূত হল। লোকজন তার গান শুনে শুনে তার পিছু পিছু যাচ্ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিলনা। সে মক্কা শরীফের উচ্চ অঞ্চলের দিক দিয়ে নিম্নরূপ গাইতে গাইতে নিরুদ্দেশ হয়ে গেল:
جزى الله رب الناس خير جزائه رفیقین حلا خیمتی ام معبد هما نزلا بالبر ثم تروحا فافلم من امسی رفیق محمد ليهن بني كعب مكان فتاتهم ومقعدها للمؤمنين بمرصد
"মানুষের প্রভু করে যেন দান উত্তম প্রতিদান বন্ধু যুগলে উম্মে মা'বাদ-গৃহে যে অবস্থান ভালোয় ভালোয় উঠেছেন তাঁরা সন্ধ্যায় প্রস্থান মুহাম্মদের সাথী হল যেবা লভিয়াছে কল্যাণ। ধন্য বনূ কা'বের অন্দর ও বৈঠকখানা উঠিবে সেথায় বিশ্বাসীগণ (দেবে যে তাদেরে পানা)।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উম্মু মা'বাদ-এর বংশ লতিকা

📄 উম্মু মা'বাদ-এর বংশ লতিকা


ইবন হিশাম বলেন: উম্মু মা'বাদ হচ্ছেন কা'ব গোত্রের কা'বের কন্যা। আর বনূ কা'ব খুজা'আ গোত্রের শাখা-গোত্র।
আর حلا خيمتي وتروحا بالبر نزلا هما

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00