📄 রাসূলুল্লাহ্ (সা)-এর সম্পর্কে কুরায়শদের পরামর্শ সভা
ইবন ইসহাক বলেন: কুরায়শরা যখন লক্ষ্য করল, তাদের বাইরের লোকদের মধ্যে মক্কার বাইরেই রাসূলুল্লাহ্ (সা)-এর একদল সাথী-সমর্থক জুটে গিয়েছে এবং তাঁর সঙ্গী-সাথী সাহাবীগণ তাঁদের কাছে হিজরত করে চলে গিয়েছেন, তখন তারা আঁচ করতে পারল যে, তাঁরা একটি সুরক্ষিত স্থানে গিয়ে উঠেছেন এবং সেখানে উপযুক্ত আশ্রয়ও পেয়ে গিয়েছেন। এখন তাদের আশংকা হতে লাগল যে, রাসূলুল্লাহ্ (সা) তাঁদের সাথে গিয়ে মিলিত হবেন এবং তাঁরা তাদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করবেন, তখন তারা তাঁর ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দারুন-নাদওয়ায় সমবেত হল। এটা ছিল কুসাই ইব্ন কিলাবের বাড়ি। কুরায়শরা সেখানে বসে পরামর্শ ব্যতিরেকে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করত না। যখন রাসূলুল্লাহ্ (সা)-এর ব্যাপারে তাদের মনে শঙ্কা দেখা দিল, তখনও তারা সেখানেই পরামর্শ সভায় মিলিত হল।
ইবন ইসহাক বলেন: আমার নিকট আমার এমন বন্ধু বর্ণনা করেছেন-যাকে আমি মিথ্যাবাদী মনে করি না-তিনি আবদুল্লাহ্ ইব্ন আবু নাজীহ্ প্রমুখাৎ সূত্রে বর্ণনা করেছেন, তিনি মুজাহিদ ইব্ন জুবায়র আবুল হুজ্জাজ প্রমুখ থেকে যাঁদের আমি মিথ্যাবাদী মনে করি না-তাঁরা আবদুল্লাহ্ ইব্ন আব্বাস থেকে (আল্লাহ্ তাঁদের উভয়ের প্রতি সন্তুষ্ট হোন) বর্ণনা করেন। তিনি বলেছেন: কুরায়שরা যখন এ ব্যাপারে একমত হল যে, দারুন-নাদওয়ায় বসে তারা রাসূলুল্লাহ্ (সা)-এর ব্যাপারে সলা-পরামর্শ করবে এবং পরামর্শের সে পূর্ব নির্ধারিত দিনটি যখন এল, যাকে তারা ইয়াওমুর রহমত নামকরণ করেছিল, সেদিন এক প্রবীণ বৃদ্ধের বেশে ইবলীস তাদের সম্মুখে উপস্থিত হল। তার গায়ে তখন একটা মোটা চাদর ছিল। সে দরজার সম্মুখে দাঁড়াল। তাকে দারুন-নাদওয়ার দরজায় দণ্ডায়মান দেখে তারা জিজ্ঞেস করল: এ প্রবীণ বৃদ্ধটি কে? একজন বলল: নজদ্বাসী এক প্রবীণ ব্যক্তি। তোমাদের পূর্ব নির্ধারিত পরামর্শের কথা শুনে তোমাদের আলাপ-আলোচনা শুনতে এসেছেন। তারপর তিনি তার নিজ অভিমত ও পরামর্শ দানেও কার্পণ্য করবেন না। তারা বলল: আচ্ছা বেশ বেশ, আসুন! তখন সেও তাদের সাথে পরামর্শগৃহে প্রবেশ করল। সেখানে কুরায়শ বংশের সম্ভ্রান্ত ব্যক্তিরা উপস্থিত ছিল। তারা হচ্ছে: