📘 সিরাতে ইবন হিশাম 📄 হযরত উসমান (রা)-এর বাসগৃহ

📄 হযরত উসমান (রা)-এর বাসগৃহ


উসমান ইব্‌ন আফফান (রা) হাসান ইব্‌ন সাবিতের ভাই আওস ইব্‌ন সাবিত ইব্‌ন মুনযিরের নিকট ইব্‌ন নাজ্জারের পল্লীতে গিয়ে উঠেন। এ জন্যেই হাসান ইব্‌ন সাবিত হযরত উসমানকে বড্ড বেশি ভালবাসতেন। তাই হযরত উসমানকে যখন শহীদ করা হয়, তখন হযরত হাসান তাঁর জন্য শোকবার্তা লিখেছিলেন।
বলা হয়ে থাকে যে, অবিবাহিত মুহাজিররা উঠেছিলেন সা'দ ইব্‌ন খায়সামার বাড়িতে। কেননা তিনি নিজেও ছিলেন অবিবাহিত। আল্লাহই বিশুদ্ধ মত সম্পর্কে সর্বাধিক জ্ঞাত।

ফন্ট সাইজ
15px
17px