📄 যুবায়র ও আবূ সাবুরার বাসগৃহ
যুবায়র ইবনুল আওয়াম (রা) ও আবূ সাবুরা ইব্ন আবু রুহাম ইব্ন আবদুল উয্যা (রা) গিয়ে উঠেন মুনযির ইবন মুহাম্মদ ইবন 'উকবা ইব্ন উহায়হা ইব্ন জুল্লাহ্-এর বাড়িতে উসবা নামক স্থানে জাহ্জাবানী গোত্রের পল্লীতে।
📄 মুস'আব (রা)-এর বাসগৃহ
বনু আবদুদ্দারের মুস'আব ইবন উমায়র ইবন হাশিম গিয়ে উঠেন বনু আবদুল আশহালের সা'দ ইব্ন মুআয ইব্ন নু'মানের বাড়িতে বনূ আবদুল আশহালের পল্লীতে।
📄 আবু হুযায়ফা ও উদ্বার বাসগৃহ
আবূ হুযায়ফা ইব্ন উত্বা ইব্ন রবী'আ এবং আবু হুযায়ফার আযাদকৃত গোলাম সালিম সেখানে পৌছেন।
ইব্ন হিশাম বলেন: আবূ হুযায়ফার আযাদকৃত গোলাম বলে কথিত সালিম আসলে মুক্ত হয়েছিলেন সুবায়তা বিন্ত যুআর ইব্ন যায়দ ইবন উবায়দ ইব্ন যায়দ ইব্ন মালিক ইব্ন আওফ ইব্ন Amr ইব্ন আওফ ইব্ন মালিক ইব্ন আওস-এর দ্বারা। উক্ত মহিলা তাঁকে আযাদ করে দিলে তিনি গিয়ে উঠলেন আবূ হুযায়ফা ইব্ন উত্বা ইব্ন রবী'আর ঘরে। তিনি তাঁকে পালক পুত্ররূপে গ্রহণ করলেন। তখন থেকে তিনি আবূ হুযায়ফার আযাদকৃত সালিম বলে অভিহিত হতে থাকেন। আবার একথাও বলা হয় যে, সুবায়তা বিন্ত য়ু'আর ছিলেন আবু হুযায়ফা ইব্ন উত্কার সহধর্মিণী। তিনি ঐ অবস্থায় সালিমকে মুক্তি দিয়েছিলেন বলে তাকে আবূ হুযায়ফার আযাদকৃত সালিম বলা হতে থাকে।
ইবন ইসহাক বলেন: উত্বা ইব্ন গায়ان ইব্ন জাবির গিয়ে উঠেন বনূ আবদুল আশহালের আব্বাদ ইব্ন বাশার ইব্ন ওয়াক্বাশা-এর বাড়িতে আবদুল আশহালের পল্লীতে।
📄 হযরত উসমান (রা)-এর বাসগৃহ
উসমান ইব্ন আফফান (রা) হাসান ইব্ন সাবিতের ভাই আওস ইব্ন সাবিত ইব্ন মুনযিরের নিকট ইব্ন নাজ্জারের পল্লীতে গিয়ে উঠেন। এ জন্যেই হাসান ইব্ন সাবিত হযরত উসমানকে বড্ড বেশি ভালবাসতেন। তাই হযরত উসমানকে যখন শহীদ করা হয়, তখন হযরত হাসান তাঁর জন্য শোকবার্তা লিখেছিলেন।
বলা হয়ে থাকে যে, অবিবাহিত মুহাজিররা উঠেছিলেন সা'দ ইব্ন খায়সামার বাড়িতে। কেননা তিনি নিজেও ছিলেন অবিবাহিত। আল্লাহই বিশুদ্ধ মত সম্পর্কে সর্বাধিক জ্ঞাত।