📄 তালহা (রা) ও সুহায়ব (রা)-এর বাসগৃহ
তারপর মুহাজিরগণের আগমন অব্যাহত গতিতে চলতেই থাকে। তালহা ইবন উবায়দুল্লাহ্ ইবন উসমান ও সুহায়ব ইবন সিনান গিয়ে উঠেন সানাহ্ নামক স্থানে, বালাহারিস ইব্ন খাযরাজ-এর ভাই খুবায়ব ইবন ইসাফ-এর নিকটে।
বলা হয়, তালহা ইবন উবায়দুল্লাহ্ নাজ্জার গোত্রের আসআদ ইব্ন যুরারার ওখানেই উঠেছিলেন।
টিকাঃ
১. সানাহ্ মদীনার উচ্চ অঞ্চলে অবস্থিত একটি স্থান।
📄 হামযা ও যায়দ (রা)-এর বাসগৃহ
ইব্ন ইসহাক বলেন: তারপর হামযা ইব্ন আবদুল মুত্তালিব, যায়দ ইবন হারিসা এবং হামযার দুই মিত্র-আবূ মারসাদ কান্নায ইব্ন হিসন, ইব্ন হিশাম বলেন-একে কেউ কেউ ইব্ন হুসায়নও বলে থাকেন এবং তাঁর ছেলে মারসাদ গানাবী, গানাসা ও আবূ', আনিসা' ও আবূ কাবশা' নামক রাসূলুল্লাহ্ (সা)-এর আযাদকৃত দু'জন গোলাম এসে কুবার আমর ইবন আওফের পল্লীতে কুলসুম ইন্ন হিদামের নিকটে এসে উঠলেন। বলা হয় যে, এঁরা সবাই এসে উঠেছিলেন সা'দ ইব্ন খায়সামার ওখানে। আরো বলা হয়ে থাকে যে, বরং হামযা ইব্ন আবদুল মুত্তালিব বনূ নাজ্জারের আস'আদ ইব্ন যুরারার কাছে উঠেছিলেন। এ সবই তথাকথিত ঘটনা।
টিকাঃ
১. আনাসা, রাসূলুল্লাহ্ (সা)-এর আযাদকৃত গোলাম। এঁর কুনিয়াত ছিল আবূ মাসরূহ বা আবূ মাশরূহ্। বদরসহ রাসূলুল্লাহর সাথে প্রতিটি যুদ্ধে ইনি শামিল ছিলেন। হযরত আবূ বকর (রা)-এর খিলাফত আমলে তাঁর মৃত্যু হয়।
২. আবূ কাবশার নাম সলীম। বলা হয়ে থাকে যে, ইনি পারসিক বংশোদ্ভূত। বদরসহ সকল যুদ্ধে নবী করীম-এর সাথে শামিল ছিলেন। হযরত উমর (রা)-এর খিলাফত আমলে ইন্তিকাল করেন।
📄 'উবায়দা ও তাঁর ভাই তুফায়ল প্রমুখের বাসগৃহ
উবায়দা ইবন হারিস ইবন মুত্তালিব এবং তাঁর দুই ভাই তুফায়ল ইন্ন হারিস এবং হুসায়ন ইবন হারিস, মিসতাহ ইবন উসাসা ইব্ন 'আব্বাদ ইব্ন মুত্তালিব, বনূ আবদুদ্দারের সুওয়ায়ত ইবন সা'দ ইব্ন হুরায়মালা, বনূ আবদ ইব্ন কুসাইর তুলায়ব ইবন উমায়র এবং উত্ত্বা ইন্ন গাযওয়ানের আযাদকৃত গোলাম খাব্বাব কুবায় আজলান গোত্রের আবদুল্লাহ্ ইব্ন সালামার ওখানে উঠেন।
📄 আবদুর রহমান ইব্ন আওফের বাসগৃহ
আবদুর রহমান ইব্ন আওফ অন্য মুহাজিরগণের সাথে বলোহারিস ইব্ন খাযরাজ গোত্রের বলোহারিসেরই বাড়িতে সা'দ ইব্ন রবী'আর নিকটে উঠেন।