📘 সিরাতে ইবন হিশাম > 📄 মদীনায় মুহাজিরদের আবাসস্থল

📄 মদীনায় মুহাজিরদের আবাসস্থল


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হযরত 'উমর (রা), তাঁর ভাই ও অন্যদের বাসগৃহ

📄 হযরত 'উমর (রা), তাঁর ভাই ও অন্যদের বাসগৃহ


ইবন ইসহাক বলেন: উমর ইবন খাত্তাব (রা) এবং তাঁর সাথে তাঁর পরিবার-পরিজন ও সম্প্রদায়ের যে লোকজন মদীনায় পদার্পণ করেন, তাঁরা হলেন: ০ তাঁর ভাই যায়দ ইবন খাত্তাব। ০ সুরাকা ইব্‌ন মু'তামারের পুত্রদ্বয়-আমর ও আবদুল্লাহ্। ০ খুনায়স ইব্‌ন হুযাফা সাহমী-যিনি তাঁর (উমরের) জামাতা এবং তাঁর কন্যা হাফসার প্রথম স্বামী ছিলেন। পরবর্তীকালে হাফসা (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে বিবাহাবদ্ধ হয়েছিলেন। ০ সাঈদ ইব্‌ন যায়দ ইবন আমর ইবন নুফায়ল। ০ ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ্ তামীমী। ইনি তাদের চুক্তিবদ্ধ মিত্র ছিলেন। ০ খাওলা ইব্‌ন আবূ খাওলা- ০ মালিক ইব্‌ন আবূ খাওলা-এ দু'জনও উমর পরিবারের চুক্তিবদ্ধ মিত্র ছিলেন। ইব্‌ন হিশাম বলেন: আবু খাওলা ছিলেন ইব্‌ন আজল ইব্‌ন লুজায়ম ইবন সা'ব ইব্‌ন আলী ইব্‌ন বকর ইব্‌ন ওয়ায়ল গোত্রের লোক।
ইবন ইসহাক বলেন: ০ এবং বুকায়রের পুত্র চতুষ্টয়ঃ ইয়াস ইব্‌ন বুকায়র, আকীল ইব্‌ন বুকায়র, আমির ইব্‌ন বুকায়র ও খালিদ ইব্‌ন বুকায়র। ০ এবং সা'দ ইব্‌ন লায়স গোত্রভূত তাদের মিত্রবর্গ। এঁরা সকলে রিফা'আ ইব্‌ন আবদুল মুনযির ইব্‌ন যানবরের ওখানে কুবার বনূ Amr ইব্‌ন আওফের পল্লীতে উঠেন। আইয়াশ ইব্‌ন আবূ রবী'আ যখন মদীনায় পদার্পণ করলেন, তখন তিনিও তাঁর নিকট এসে উঠলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 তালহা (রা) ও সুহায়ব (রা)-এর বাসগৃহ

📄 তালহা (রা) ও সুহায়ব (রা)-এর বাসগৃহ


তারপর মুহাজিরগণের আগমন অব্যাহত গতিতে চলতেই থাকে। তালহা ইবন উবায়দুল্লাহ্ ইবন উসমান ও সুহায়ব ইবন সিনান গিয়ে উঠেন সানাহ্ নামক স্থানে, বালাহারিস ইব্‌ন খাযরাজ-এর ভাই খুবায়ব ইবন ইসাফ-এর নিকটে।
বলা হয়, তালহা ইবন উবায়দুল্লাহ্ নাজ্জার গোত্রের আসআদ ইব্‌ন যুরারার ওখানেই উঠেছিলেন।

টিকাঃ
১. সানাহ্ মদীনার উচ্চ অঞ্চলে অবস্থিত একটি স্থান।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হামযা ও যায়দ (রা)-এর বাসগৃহ

📄 হামযা ও যায়দ (রা)-এর বাসগৃহ


ইব্‌ন ইসহাক বলেন: তারপর হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব, যায়দ ইবন হারিসা এবং হামযার দুই মিত্র-আবূ মারসাদ কান্নায ইব্‌ন হিসন, ইব্‌ন হিশাম বলেন-একে কেউ কেউ ইব্‌ন হুসায়নও বলে থাকেন এবং তাঁর ছেলে মারসাদ গানাবী, গানাসা ও আবূ', আনিসা' ও আবূ কাবশা' নামক রাসূলুল্লাহ্ (সা)-এর আযাদকৃত দু'জন গোলাম এসে কুবার আমর ইবন আওফের পল্লীতে কুলসুম ইন্ন হিদামের নিকটে এসে উঠলেন। বলা হয় যে, এঁরা সবাই এসে উঠেছিলেন সা'দ ইব্‌ন খায়সামার ওখানে। আরো বলা হয়ে থাকে যে, বরং হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব বনূ নাজ্জারের আস'আদ ইব্‌ন যুরারার কাছে উঠেছিলেন। এ সবই তথাকথিত ঘটনা।

টিকাঃ
১. আনাসা, রাসূলুল্লাহ্ (সা)-এর আযাদকৃত গোলাম। এঁর কুনিয়াত ছিল আবূ মাসরূহ বা আবূ মাশরূহ্। বদরসহ রাসূলুল্লাহর সাথে প্রতিটি যুদ্ধে ইনি শামিল ছিলেন। হযরত আবূ বকর (রা)-এর খিলাফত আমলে তাঁর মৃত্যু হয়।
২. আবূ কাবশার নাম সলীম। বলা হয়ে থাকে যে, ইনি পারসিক বংশোদ্ভূত। বদরসহ সকল যুদ্ধে নবী করীম-এর সাথে শামিল ছিলেন। হযরত উমর (রা)-এর খিলাফত আমলে ইন্তিকাল করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00