📘 সিরাতে ইবন হিশাম > 📄 আরো অনেক সম্প্রদায়ের হিজরত

📄 আরো অনেক সম্প্রদায়ের হিজরত


আবূ সালামা ইব্‌ন আবদুল আসাদ, আমির ইব্‌ন রবীআ, আবদুল্লাহ্ ইব্‌ন জাহশ ও তাঁর ভাই আবূ আহমদ ইব্‌ন জাহশ কুবায় বনূ আমর ইব্‌ন আওফের মহল্লায় মুবাশির ইন্ন আবদুল মুনযিরের বাড়িতে বাস করতেন। তারপর মুহাজিরগণ দলে দলে আসতে লাগলেন। বনূ গাম ইব্‌ন দূদান-যারা ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে নারী-পুরুষ সকলেই হিজরত করে মদীনায় চলে আসেন।
এঁরা হলেন: আবদুল্লাহ্ ইব্‌ন জাহশ এবং তাঁর ভাই আবূ আহমদ ইব্‌ন জাহশ, উক্কাশা ইব্‌ন মিহসান, শুজা' ও উকবা, ওয়াহবের পুত্রদ্বয় এবং আরবাদ ইবন হুমায়রা। ইবন হিশাম বলেন: তাকে ইব্‌ন হুমায়রা বলে ডাকা হত।
ইবন ইসহাক বলেন (এঁদের মধ্যে আরো ছিলেন) মুনকিষ ইব্‌ নুবাতা, সাঈদ ইব্‌ রুকায়শ, মুহরিয ইব্‌ন নাযলা, ইয়াযীদ ইব্‌ন রুকায়শ, কায়স ইব্‌ন জাবির, আমর ইব্‌ মিহসান, মালিক ইব্‌ন আমর, সাফওয়ান ইব্‌ন আমর, সাকাফ ইব্‌ন আমর, রবী'আ ইন্ন আকসাম, যুবায়র ইবন উবায়দ, তামাম ইবন উবায়দা, সাখবারা ইবন উবায়দা ও মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন জাহশ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 এদের স্ত্রীলোকদের হিজরত

📄 এদের স্ত্রীলোকদের হিজরত


তাঁদের নারীদের মধ্যে ছিলেন: যয়নাব বিন্ত জাহশ, উম্মু হাবীব বিন্ত জাহש, জুযামা বিন্ত জান্দাল, উন্মু কায়স বিন্ত মিহসান, উম্মু হাবীব বিন্ত সুমামা, আমিনা বিন্ত রুকায়শ, সাখবারা বিনত তামীম এবং হামনা বিনত জাহশ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ আহমদ ইব্‌ন জাহশের কবিতা

📄 আবূ আহমদ ইব্‌ন জাহশের কবিতা


আবূ আহমদ ইব্‌ন জাহশ ইব্‌ন রি'আব হিজরতের আহবান পাওয়ামাত্র আসাদ ইব্‌ খুযায়মা গোত্রের তাদের স্বজাতির নিকট থেকে আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকে হিজরত করে যাওয়ার কথা স্মরণ করে তিনি বলেন (কবিতা): "উম্মু আহমদ (কবির স্ত্রী) যদি সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে আল্লাহর নামে কোন শপথ বাক্য উচ্চারণ করে, তা হলে সে তার শপথ অবশ্যই পূর্ণ করবে। আমরা ছিলাম সেই গোষ্ঠী যারা মক্কায়ই ছিলাম-যাবৎ না আমাদের স্থূলকায়রা ক্ষীণকায় হয়ে যায়- আমরা অবিরতভাবে সেখানেই বসবাস করে যাই। ওখানেই তাঁবু স্থাপন করে বসবাস শুরু করেছিলেন (আমাদের পূর্বপুরুষ) গানন্ম ইন্ন দূদান। তারপর রীতিমত তিনি সেখানে ঘরবাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন (তাঁর বংশধররা এখানে স্থায়ী বসতি স্থাপন করে) তারপর গানন্ম গোত্র সেখান থেকে ঊষালগ্নে বেরিয়ে পড়ে এবং তাদের যাত্রা সহজতর হয়ে যায়। এক-একজন দু'-দু'জন করে তারা আল্লাহর দিকে (হিজরত করে) চলেছেন। আল্লাহর রাসূলের সত্য দীন এখন তাদের দীন।"
আবু আহমদ ইব্‌ন জাহশ আরো বলেন (কবিতা): "উম্মু আহমদ যখন প্রত্যক্ষ করল যে, সেই সত্তার ভরসায় আমি সফরের জন্য উদ্যত যাঁকে আমি না দেখেই ভয় করি এবং কম্পিত হই, তখন সে বলে, একান্ত যদি তুমি সফরই করবে, তাহলে ইয়াসরিব থেকে দূরে অন্য কোন শহরে আমাদেরকে নিয়ে চল। জবাবে আমি তাকে বললাম: না হে! বরং ইয়াসরিবই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল আর পরম করুণাময় যা চান বান্দা তাই করে থাকে। আমার চেহারা (মনোযোগ) আল্লাহ্ ও রাসূলের দিকেই নিবিষ্ট। আর তাঁর দিকে যার চেহারা নিবিষ্ট থাকে, সে কখনো ব্যর্থকাম হয় না। আমরা কত অন্তরঙ্গ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং অশ্রুবিসর্জনকারিণী ও আর্তবিলাপকারিণী বান্ধবীদেরকে ছেড়ে এসেছি। তারা ধারণা করে, আমরা আমাদের শহর থেকে দূরে চলে যাচ্ছি রক্তপণের সন্ধানে আর আমাদের বিবেচনায় আমরা আমাদের অভীষ্টের দিকেই এগিয়ে চলেছি।
আমি গান গোত্রকে তাদের প্রাণ রক্ষার জন্যে এবং সত্যের দিকে আহবান জানিয়েছি- যখন লোকের জন্যে সত্য সমুজ্জ্বল হয়ে উঠেছে।
আল্লাহ্র প্রশংসা যে, যখন আহবানকারী তাদেরকে সত্যের দিকে, মুক্তির দিকে আহবান জানিয়েছেন, তখন তারা পূর্ণোদ্যমে সে আহবানে সাড়া দিয়েছে।
আমাদের এবং আমাদের ঐ বন্ধুদের যারা সত্যপথ থেকে দূরে রয়েছে এবং আমাদের বিরুদ্ধে অন্যদেরকে সাহায্য করেছে ও অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে তাদের দৃষ্টান্ত হল- এমন দুটো বাহিনী-যাদের একদলের সত্যকে গ্রহণের তাওফীক জুটেছে ও তারা সুপথপ্রাপ্ত হয়েছে, আর অপর দল শাস্তি পেয়েছে।
তারা অবাধ্যাচরণ করেছে এবং মিথ্যা আশার মরীচিকার পেছনে ছুটেছে। ইবলীস শয়তান তাদেরকে সত্য থেকে বিভ্রান্ত পদস্খলিত করেছে, ফলশ্রুতিতে তারা হতাশ এবং বঞ্চনার শিকার হয়েছে।
আমরা নবী মুহাম্মদ (সা)-এর বাণীর দিকে প্রত্যাবর্তিত হয়েছি। আমাদের মধ্যকার সত্যের পৃষ্ঠপোষকতাকারীরা পবিত্রতা অর্জন করেছে এবং তাদেরকে পরিচ্ছন্ন করা হয়েছে।
আমরা নৈকট্য বিধানকারী আত্মীয়তা বন্ধনের দ্বারা তাদের নৈকট্য লাভে তৎপর হই। আর সত্যিকারের নৈকট্য অর্জন না করলে কেবল আত্মীয়তা দ্বারা প্রকৃত নৈকট্য অর্জন হয়ে উঠে না।
আমাদের পর আর কোন্ ভাগিনেয় তোমাদের উপর ভরসা করবে শুনি, আর আমার শ্বশুরালয়ের আত্মীয়তার পর কোন্ শ্বশুরালয়ের আত্মীয়তার উপর নির্ভর করা যাবে?
যখন লোকজন পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের আত্মীয়তা সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়া হবে, তখনই জানতে পারবে সত্যের পথে কারা অধিকতর বিচরণশীল ছিল।"
ইবন হিশাম বলেন: যে পংক্তিসমূহে وَلَنا يشرب এবং اذ لا تقرب শব্দগুলো ব্যবহৃত হয়েছে, তা ইব্‌ন ইসহাক ছাড়া অপর বর্ণনাকারীদের দ্বারা বর্ণিত হয়েছে।
ইন্ন হিশাম বলেন: যেখানে اذ শব্দটি ব্যবহৃত হয়েছে তা ।১। অর্থেই ব্যবহৃত হয়েছে, যেমনটি আল্লাহ্ তা'আলার বাণী : اَذْ الظَّلِمُوْنَ مَوْقُوْقُوْنَ عِنْدَ رَبِّهِمْ আয়াতে ব্যবহার করা হয়েছে।
আবুল নজম আল-'আজলী বলেন: ثم جزاء الله عنا اذ جزى * جنات عدن في العلالي والعلا "তারপর আল্লাহ্ যখন আমাদের পক্ষ থেকে তাদেরকে প্রতিফল দান করবেন, তখন দান করবেন বালাখানাসমূহে চিরসবুজ বাগ-বাগিচা এবং উচ্চতর মর্যাদা।"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 'উমর (রা)-এর হিজরত এবং তাঁর সঙ্গে আইয়াশ-এর কাহিনী

📄 'উমর (রা)-এর হিজরত এবং তাঁর সঙ্গে আইয়াশ-এর কাহিনী


ইবন ইসহাক বলেন: তারপর 'উমর ইবন খাত্তাব এবং আইয়াশ ইব্‌ন আবু রবী'আ মাখযূমী রওয়ানা হন এবং মদীনায় গিয়ে পৌঁছেন। আমার কাছে আবদুল্লাহ্ ইবন উমরের আযাদকৃত দাস নাফি' (রা) আবদুল্লাহ্ ইবন উমর (রা)-এর বরাতে আর তিনি তাঁর পিতা হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যখন আমরা মদীনায় হিজরত করতে মনস্থ করলাম, তখন আমি ও আইয়াশ ইব্‌ন আবূ রবী'আ ও হিশাম ইব্‌ন আসী ইব্‌ন ওয়ায়ল সাহমী সিদ্ধান্তে পৌঁছলাম যে, আমারা সারিফ-এর ওপাশে আদাতে বনূ গাফ্ফার-এর নিকট কাঁটাযুক্ত বৃক্ষের ঝোঁপের কাছে মিলিত হব। এটাও স্থির হল যে, আমাদের মধ্যকার কোন একজন যদি সকালে সেখানে গিয়ে পৌঁছতে ব্যর্থ হয়, তবে বুঝে নিতে হবে যে, তাকে বাধা দেয়া হয়েছে। তখন অপর দুই সাথী চলে যাবে। কথামত আমি ও আইয়াশ ইব্‌ন আবূ রবী'আ কাঁটাযুক্ত বৃক্ষের ঝোঁপের নিকট গিয়ে সকালে উপস্থিত হলাম, কিন্তু হিশাম বাধাগ্রস্ত হল সে অত্যন্ত জটিল সমস্যায় নিপতিত হল।

ইবন ইসহাক বলেন: তারপর 'উমর ইবন খাত্তাব এবং আইয়াশ ইব্‌ন আবু রবী'আ মাখযূমী রওয়ানা হন এবং মদীনায় গিয়ে পৌঁছেন। আমার কাছে আবদুল্লাহ্ ইবন উমরের আযাদকৃত দাস নাফি' (রা) আবদুল্লাহ্ ইবন উমর (রা)-এর বরাতে আর তিনি তাঁর পিতা হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যখন আমরা মদীনায় হিজরত করতে মনস্থ করলাম, তখন আমি ও আইয়াশ ইব্‌ন আবূ রবী'আ ও হিশাম ইব্‌ন আসী ইব্‌ন ওয়ায়ল সাহমী সিদ্ধান্তে পৌঁছলাম যে, আমারা সারিফ-এর ওপাশে আদাতে বনূ গাফ্ফার-এর নিকট কাঁটাযুক্ত বৃক্ষের ঝোঁপের কাছে মিলিত হব। এটাও স্থির হল যে, আমাদের মধ্যকার কোন একজন যদি সকালে সেখানে গিয়ে পৌঁছতে ব্যর্থ হয়, তবে বুঝে নিতে হবে যে, তাকে বাধা দেয়া হয়েছে। তখন অপর দুই সাথী চলে যাবে। কথামত আমি ও আইয়াশ ইব্‌ন আবূ রবী'আ কাঁটাযুক্ত বৃক্ষের ঝোঁপের নিকট গিয়ে সকালে উপস্থিত হলাম, কিন্তু হিশাম বাধাগ্রস্ত হল সে অত্যন্ত জটিল সমস্যায় নিপতিত হল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00