📘 সিরাতে ইবন হিশাম > 📄 মক্কার মুসলমানদের মদীনায় হিজরতের অনুমতি

📄 মক্কার মুসলমানদের মদীনায় হিজরতের অনুমতি


ইবন ইসহাক বলেন: আল্লাহ্ তা'আলা যখন রাসূলুল্লাহ্ (সা)-কে যুদ্ধের অনুমতি দিলেন আর উপরোল্লিখিত আনসারগণ ইসলাম ও তার অনুসারীদের সাহায্য-সহানুভূতির এবং মুসলমানদেরকে আশ্রয় প্রদানের বায়'আত-অঙ্গীকারে আবদ্ধ হলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁর সম্প্রদায়ের মুহাজির সাহাবী ও অনুসারী মক্কার মুসলমানদেরকে মদীনার দিকে হিজরতের এবং তাঁদের আনসার ভাইদের সাথে গিয়ে মিলিত হওয়ার আদেশ প্রদান করলেন। তিনি বললেন: ان الله عز وجل قد جعل لكم اخوانا ودارا تامنون بها "আল্লাহ্ তা'আলা তোমাদের আশ্রয় লাভের জন্যে তোমাদের একটি ভ্রাতৃ সমাজ এবং একটি বসতি সৃষ্টি করেছেন যেখানে তোমরা নিরাপদ আশ্রয় লাভ করবে।" তারপর তাঁরা দলে দলে ক্রমান্বয়ে বেরিয়ে পড়লেন আর রাসূলুল্লাহ (সা) মক্কায় বসে মদীনায় হিজরতের অনুমতির প্রতীক্ষা করতে লাগলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00