📄 বনূ গানম ইবন সাওয়াদ-এর যাঁরা এ বায়'আতে শরীক হন
বনূ গান্নম ইব্ন সাওয়াদ ইব্ন গান্নম ইব্ন কা'ব ইব্ন সালামা গোত্র থেকে ছিলেন: ৪৯. সুলায়ম ইব্ন আমর ইব্ন্ধু হাদীদা ইব্ন আমার ইন্ন গান্ম। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
- ৫০. কুতবা ইব্ন আমির ইবন হাদীদা ইন্ন আমর ইবন গান্নম। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তাঁর ভাই-
৫১. ইয়াযীদ ইব্ন আমির ইব্ন হাদীদা ইবন আমর ইবন্ন গান্নম। তিনি আবুল মুনযির কুনিয়াতে মশহুর ছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
৫২. আবুল ইয়াসার-তাঁর আসল নাম কা'ব। বংশপঞ্জী: কা'ব ইব্ন আমর ইবন আব্বাদ ইব্ন আমর ইবন্ন গান্নম। ইনি বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেন।
৫৩. সায়ফী ইব্ন সাওয়াদ ইব্ন আব্বাদ ইবন আমর ইব্ন গানম। এ গোত্রের মোট পাঁচজন ছিলেন।
📄 সায়ফী নামের বিশুদ্ধতা
ইবন হিশাম বলেন: সায়ফী ইব্ন আসওয়াদ ইব্ন আব্বাদ ইব্ন আমর ইব্ন গানম ইব্র সাওয়াদ। এই বংশপঞ্জীতে উল্লিখিত সাওয়াদের গানম নামে কোন পুত্র ছিল না।
📄 বনূ নাবী ইবন 'আমর-এর যাঁরা এ বায়'আতে শরীক হন
ইবন ইসহাক বলেন: বনূ নাবী ইব্ন আমর ইবন সাওয়াদ ইব্ন গান্ম ইব্ন কা'ব ইব্ন সালামা থেকে ছিলেন:
৫৪. সা'লাবা ইব্ন গান্ন ইব্ন আদী ইব্ নাবী। ইনি বদরের যুদ্ধে শরীক ছিলেন। খন্দকের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন।
৫৫. আমর ইব্ন গানমা ইব্ন আদী ইব্ নাবী।
৫৬. আক্স ইব্ন আমির ইব্ন আদী ইব্ নাবী। ইনি বদরের যুদ্ধে হাযির ছিলেন।
৫৭. আবদুল্লাহ্ ইব্ন উনায়স। ইনি বনু কুযাআ থেকে তাঁদের মিত্র ছিলেন।
৫৮. খালিদ ইব্ন আমর ইব্ন আদী ইব্ নাবী। এ গোত্রের মোট এই পাঁচ ব্যক্তি ছিলেন।
📄 বনু হারাম ইব্ন কা'ব এবং যাঁরা এ বায়'আতে শরীক হন
ইবন ইসহাক বলেন: বনূ হারাম ইব্ন কা'ব ইব্ন গান্ম ইব্ন কা'ব ইব্ন সালামা থেকে ছিলেন:
৫৯. আবদুল্লাহ্ ইব্ন আমর ইবন হারাম ইবন সা'লাবা ইবন হারাম। ইনি একজন নকীব ছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধের দিন শাহাদত বরণ করেন।
৬০. তাঁরই পুত্র জাবির ইব্ন আবদুল্লাহ্।
৬১. মু'আয ইব্ন আমর ইব্ন জামূহ্ ইব্ন ইয়াযীদ ইব্ন হারাম। ইনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
৬২. সাবিত ইব্ন জিয্য, জিযা ছিলেন সা'লাবা ইব্ন যায়দ ইবন হারিস ইবন হারাম। সাবিত বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তায়েফে শাহাদত বরণ করেন।
৬৩. উমায়র ইবন হারিস ইবন সা'লাবা ইবন হারিস ইব্ন হারাম। ইনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
ইবন হিশাম বলেন: 'উমায়র ইবন হারিস ইন লাব্দা ইবন সা'লাবা।
ইবন ইসহাক বলেন:
৬৪. খাদীজ ইব্ন সুলামা ইব্ন, আওস ইন্ন আমর ইব্ন ফুরাফির বাল্লী গোত্র থেকে তাঁদের মিত্র ছিলেন।