📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু সাওয়াদ ইবন গানম গোত্রের যাঁরা এ বায়য়াতে শরীক হন

📄 বনু সাওয়াদ ইবন গানম গোত্রের যাঁরা এ বায়য়াতে শরীক হন


বনু সাওয়াদ ইব্‌ন গান্নম ইব্‌ন কা'আব ইব্‌ন সালামা গোত্রের শাখা গোত্র বনূ কা'ব ইব্‌ন সাওয়াদ থেকে ছিলেন: ৪৮. কা'ব ইবন মালিক ইব্‌ন আবু কা'ব ইব্‌ন কায়ি‍্যন ইন্ন কা'ব। এ গোত্রের এ একজনই কেবল ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ গানম ইবন সাওয়াদ-এর যাঁরা এ বায়'আতে শরীক হন

📄 বনূ গানম ইবন সাওয়াদ-এর যাঁরা এ বায়'আতে শরীক হন


বনূ গান্নম ইব্‌ন সাওয়াদ ইব্‌ন গান্নম ইব্‌ন কা'ব ইব্‌ন সালামা গোত্র থেকে ছিলেন: ৪৯. সুলায়ম ইব্‌ন আমর ইব্‌ন্ধু হাদীদা ইব্‌ন আমার ইন্ন গান্ম। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
- ৫০. কুতবা ইব্‌ন আমির ইবন হাদীদা ইন্ন আমর ইবন গান্নম। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তাঁর ভাই-
৫১. ইয়াযীদ ইব্‌ন আমির ইব্‌ন হাদীদা ইবন আমর ইবন্ন গান্নম। তিনি আবুল মুনযির কুনিয়াতে মশহুর ছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
৫২. আবুল ইয়াসার-তাঁর আসল নাম কা'ব। বংশপঞ্জী: কা'ব ইব্‌ন আমর ইবন আব্বাদ ইব্‌ন আমর ইবন্ন গান্নম। ইনি বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেন।
৫৩. সায়ফী ইব্‌ন সাওয়াদ ইব্‌ন আব্বাদ ইবন আমর ইব্‌ন গানম। এ গোত্রের মোট পাঁচজন ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সায়ফী নামের বিশুদ্ধতা

📄 সায়ফী নামের বিশুদ্ধতা


ইবন হিশাম বলেন: সায়ফী ইব্‌ন আসওয়াদ ইব্‌ন আব্বাদ ইব্‌ন আমর ইব্‌ন গানম ইব্র সাওয়াদ। এই বংশপঞ্জীতে উল্লিখিত সাওয়াদের গানম নামে কোন পুত্র ছিল না।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ নাবী ইবন 'আমর-এর যাঁরা এ বায়'আতে শরীক হন

📄 বনূ নাবী ইবন 'আমর-এর যাঁরা এ বায়'আতে শরীক হন


ইবন ইসহাক বলেন: বনূ নাবী ইব্‌ন আমর ইবন সাওয়াদ ইব্‌ন গান্ম ইব্‌ন কা'ব ইব্‌ন সালামা থেকে ছিলেন:
৫৪. সা'লাবা ইব্‌ন গান্ন ইব্‌ন আদী ইব্‌ নাবী। ইনি বদরের যুদ্ধে শরীক ছিলেন। খন্দকের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন।
৫৫. আমর ইব্‌ন গানমা ইব্‌ন আদী ইব্‌ নাবী।
৫৬. আক্স ইব্‌ন আমির ইব্‌ন আদী ইব্‌ নাবী। ইনি বদরের যুদ্ধে হাযির ছিলেন।
৫৭. আবদুল্লাহ্ ইব্‌ন উনায়স। ইনি বনু কুযাআ থেকে তাঁদের মিত্র ছিলেন।
৫৮. খালিদ ইব্‌ন আমর ইব্‌ন আদী ইব্‌ নাবী। এ গোত্রের মোট এই পাঁচ ব্যক্তি ছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00