📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ সালামা ইবন সা'দ থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন

📄 বনূ সালামা ইবন সা'দ থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন


বনু সালামা ইবন সা'দ ইব্‌ন আলী ইব্‌ন আসাদ ইবন সারিদা ইব্‌ তাযীদ ইব্‌ন জুশাম ইব্‌ন খাযরাজ-এর শাখা গোত্র বনূ উবায়দ ইব্‌ন আদী ইব্‌ন গام ইব্‌ন কা'ব ইব্‌ন সালামা থেকে ছিলেন:
৩৭. বারা' ইব্‌ন মারূর ইবন সাখার ইব্‌ন খান্সা ইবন সিনান ইবন উবায়দ ইব্‌ন আদী ইব্‌ন গানম। ইনি একজন নকীব ছিলেন। তিনিই ঐ ব্যক্তি, যাঁর সম্পর্কে বনূ সালামা গোত্রের ধারণা এরূপ যে, তিনিই সর্বপ্রথম রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে হাত রেখে বায়'আত করেছিলেন এবং তাঁর শর্ত গ্রহণ করেন ও তাঁর প্রতি শর্ত আরোপ করেন। রাসূলুল্লাহ (সা)-এর মদীনা শরীফে পদার্পণের পূর্বেই তিনি ইন্তিকাল করেন।
৩৮. তাঁর পুত্র বিশর ইব্‌ন বারা' ইব্‌ন মারূর। ইনি বদর, উহুদ ও খন্দকে অংশ গ্রহণ করে খায়বারে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে বিষ মিশ্রিত ছাগীর গোস্ত খেয়ে শাহাদাতবরণ করেন। তিনিই ঐ ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা) যখন বনূ সালামাকে প্রশ্ন করেছিলেন তোমাদের সরদার কে? তখন যাঁর সম্পর্কে তারা বলেছিল জুদ্দ ইব্‌ন কায়স-তাঁর কার্পণ্য দোষ সত্ত্বেও। তখন রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন: কার্পণ্য থেকে গুরুতর ব্যাধি আর কিছু আছে নাকি? বন্ সালামার সরদার হচ্ছেন সফেদ কোঁকড়ানো চুলের অধিকারী বিশর ইব্‌ন বারা' ইন্ন মা'রূর।
৩৯. সিনান ইব্‌ন সায়ফী ইব্‌ন সাখার ইব্‌ন খানসা ইব্‌ন সিনান ইবন উবায়দ। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনু সাওয়াদ ইবন গানম গোত্রের যাঁরা এ বায়য়াতে শরীক হন

📄 বনু সাওয়াদ ইবন গানম গোত্রের যাঁরা এ বায়য়াতে শরীক হন


বনু সাওয়াদ ইব্‌ন গান্নম ইব্‌ন কা'আব ইব্‌ন সালামা গোত্রের শাখা গোত্র বনূ কা'ব ইব্‌ন সাওয়াদ থেকে ছিলেন: ৪৮. কা'ব ইবন মালিক ইব্‌ন আবু কা'ব ইব্‌ন কায়ি‍্যন ইন্ন কা'ব। এ গোত্রের এ একজনই কেবল ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ গানম ইবন সাওয়াদ-এর যাঁরা এ বায়'আতে শরীক হন

📄 বনূ গানম ইবন সাওয়াদ-এর যাঁরা এ বায়'আতে শরীক হন


বনূ গান্নম ইব্‌ন সাওয়াদ ইব্‌ন গান্নম ইব্‌ন কা'ব ইব্‌ন সালামা গোত্র থেকে ছিলেন: ৪৯. সুলায়ম ইব্‌ন আমর ইব্‌ন্ধু হাদীদা ইব্‌ন আমার ইন্ন গান্ম। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
- ৫০. কুতবা ইব্‌ন আমির ইবন হাদীদা ইন্ন আমর ইবন গান্নম। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তাঁর ভাই-
৫১. ইয়াযীদ ইব্‌ন আমির ইব্‌ন হাদীদা ইবন আমর ইবন্ন গান্নম। তিনি আবুল মুনযির কুনিয়াতে মশহুর ছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
৫২. আবুল ইয়াসার-তাঁর আসল নাম কা'ব। বংশপঞ্জী: কা'ব ইব্‌ন আমর ইবন আব্বাদ ইব্‌ন আমর ইবন্ন গান্নম। ইনি বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেন।
৫৩. সায়ফী ইব্‌ন সাওয়াদ ইব্‌ন আব্বাদ ইবন আমর ইব্‌ন গানম। এ গোত্রের মোট পাঁচজন ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 সায়ফী নামের বিশুদ্ধতা

📄 সায়ফী নামের বিশুদ্ধতা


ইবন হিশাম বলেন: সায়ফী ইব্‌ন আসওয়াদ ইব্‌ন আব্বাদ ইব্‌ন আমর ইব্‌ন গানম ইব্র সাওয়াদ। এই বংশপঞ্জীতে উল্লিখিত সাওয়াদের গানম নামে কোন পুত্র ছিল না।

ফন্ট সাইজ
15px
17px