📘 সিরাতে ইবন হিশাম 📄 বায়াযা ইবন আমির গোত্র থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন

📄 বায়াযা ইবন আমির গোত্র থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন


বনূ বায়াযা ইব্‌ন আমির ছিলেন যুরায়ক ইব্‌ন আব্দ হারিসা ইব্‌ন মালিক ইব্‌ন গাব ইব্‌ন জুশام ইব্‌ন খাযরাজ, এ গোত্র থেকে ছিলেন:
৩০. যিয়াদ ইব্‌ন লবীদ ইবন সা’লাবা ইবন সিনান ইব্‌ন আমির ইব্‌ন আদী ইব্‌ন উমাইয়া ইব্‌ন বায়াযা। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
৩১. ফারওয়া ইব্‌ন আমর ইব্‌ন ওয়াযাফা ইবন উবায়দ ইব্‌ন আমির ইবন্ বায়াযা। ইনি বদর যুদ্ধে ছিলেন। ইবন হিশাম বলেন: কেউ কেউ এঁকে ওয়াক্কা বলেও অভিহিত করেছেন।
ইবন ইসহাক বলেন:
৩২. খালিদ ইব্‌ন কায়স ইবন মালিক ইবন ‘আজলান ইব্‌ন আমির ইব্‌ন বায়াযাও ‘আকাবায় ছিলেন। ইনিও বদর যুদ্ধে ছিলেন। এ নিয়ে এই গোত্রের মোট তিনজন ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ যুরায়ক থেকে যারা এ বায়'আতে শরীক হন

📄 বনূ যুরায়ক থেকে যারা এ বায়'আতে শরীক হন


বনূ যুরায়ক ইব্‌ন আমির ইন্ন যুরায়ক ইবন আব্দ হারিসা ইবন মালিক ইব্‌ন গাযাব ইব্‌ন জুশام ইব্‌ন খাযরাজ গোত্র থেকে ছিলেন:
৩৩. রাফি' ইব্‌ন মালিক ইব্‌ন আজলান ইব্‌ন আমর ইব্‌ন আমির ইবন যুরায়ক। ইনি বারজন নকীবের অন্যতম ছিলেন।
৩৪. যাক্তয়ান ইব্‌ন আব্দ কায়স ইব্‌ন খালদা ইবন মুখাল্লাদ ইব্‌ন আমির ইবন যুরায়ক। ইনি মদীনা শরীফ থেকে মক্কা শরীফে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে হিজরত করেন এবং মক্কা শরীফে তাঁরই সাথে অবস্থান করতেন। এজন্যে তাঁকে মুহাজির আনসারী বলে অভিহিত করা হত। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেন।
৩৫. আব্বাদ ইব্‌ন কায়স ইবন আমির ইব্‌ন খালদা ইব্‌ন মুখাল্লাদ ইবন আমির ইব্র যুরায়ক। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
৩৬. হারিস ইব্‌ন কায়স ইব্‌ন খালিদ ইব্‌ন মুখাল্লাদ ইব্‌ন আমির ইব্‌ন যুরায়ক। তাঁর কুনিয়াত ছিল আবু খালিদ। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এ নিয়ে ঐ গোত্রের মোট চারজন ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ সালামা ইবন সা'দ থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন

📄 বনূ সালামা ইবন সা'দ থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন


বনু সালামা ইবন সা'দ ইব্‌ন আলী ইব্‌ন আসাদ ইবন সারিদা ইব্‌ তাযীদ ইব্‌ন জুশাম ইব্‌ন খাযরাজ-এর শাখা গোত্র বনূ উবায়দ ইব্‌ন আদী ইব্‌ন গام ইব্‌ন কা'ব ইব্‌ন সালামা থেকে ছিলেন:
৩৭. বারা' ইব্‌ন মারূর ইবন সাখার ইব্‌ন খান্সা ইবন সিনান ইবন উবায়দ ইব্‌ন আদী ইব্‌ন গানম। ইনি একজন নকীব ছিলেন। তিনিই ঐ ব্যক্তি, যাঁর সম্পর্কে বনূ সালামা গোত্রের ধারণা এরূপ যে, তিনিই সর্বপ্রথম রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে হাত রেখে বায়'আত করেছিলেন এবং তাঁর শর্ত গ্রহণ করেন ও তাঁর প্রতি শর্ত আরোপ করেন। রাসূলুল্লাহ (সা)-এর মদীনা শরীফে পদার্পণের পূর্বেই তিনি ইন্তিকাল করেন।
৩৮. তাঁর পুত্র বিশর ইব্‌ন বারা' ইব্‌ন মারূর। ইনি বদর, উহুদ ও খন্দকে অংশ গ্রহণ করে খায়বারে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে বিষ মিশ্রিত ছাগীর গোস্ত খেয়ে শাহাদাতবরণ করেন। তিনিই ঐ ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা) যখন বনূ সালামাকে প্রশ্ন করেছিলেন তোমাদের সরদার কে? তখন যাঁর সম্পর্কে তারা বলেছিল জুদ্দ ইব্‌ন কায়স-তাঁর কার্পণ্য দোষ সত্ত্বেও। তখন রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন: কার্পণ্য থেকে গুরুতর ব্যাধি আর কিছু আছে নাকি? বন্ সালামার সরদার হচ্ছেন সফেদ কোঁকড়ানো চুলের অধিকারী বিশর ইব্‌ন বারা' ইন্ন মা'রূর।
৩৯. সিনান ইব্‌ন সায়ফী ইব্‌ন সাখার ইব্‌ন খানসা ইব্‌ন সিনান ইবন উবায়দ। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনু সাওয়াদ ইবন গানম গোত্রের যাঁরা এ বায়য়াতে শরীক হন

📄 বনু সাওয়াদ ইবন গানম গোত্রের যাঁরা এ বায়য়াতে শরীক হন


বনু সাওয়াদ ইব্‌ন গান্নম ইব্‌ন কা'আব ইব্‌ন সালামা গোত্রের শাখা গোত্র বনূ কা'ব ইব্‌ন সাওয়াদ থেকে ছিলেন: ৪৮. কা'ব ইবন মালিক ইব্‌ন আবু কা'ব ইব্‌ন কায়ি‍্যন ইন্ন কা'ব। এ গোত্রের এ একজনই কেবল ছিলেন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية