📄 বালাহারিস ইব্ন খাযরাজ গোত্র থেকে এ বায়'আতে যাঁরা শরীক হয়েছেন
ইবন ইসহাক বলেন : বালাহারিস ইব্ন খাযরাজ গোত্র থেকে শরীক ছিলেন:
২৩. সা'দ ইব্ন রবী' ইব্ন আমর ইব্ন আবূ যুহায়র ইব্ন মালিক ইব্ন ইমরাউল কায়স ইব্ন মালিক (আসগার) ইব্ন সা'লাবা ইব্ন কা'ব ইব্ন খাযরাজ ইব্ন হারিস। ইনি একজন নকীব ছিলেন। বদর যুদ্ধে হাযির ছিলেন এবং উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন।
২৪. খারিজা ইব্ন যায়দ ইব্ন আবূ যুহায়র ইব্ন মালিক ইব্ন ইমরাউল কায়স ইব্ন মালিক ইব্ন সা'লাবা ইব্ন কা'ব ইব্ন খাযরাজ ইব্ন হারিস। ইনিও বদর এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেন।
২৫. আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহা ইব্ন সা'লাবা ইব্ন ইমরাউল কায়স ইব্ন আমর ইব্ন ইমরাউল কায়স (আল-আকবর) ইব্ন মালিক (আল-আসগার) ইব্ন সা'লাবা ইব্ন কা'ব ইব্ খাযরাজ ইব্ন হারিস। ইনিও একজন নকীব। বদর, উহুদ ও খন্দকসহ প্রত্যেকটি যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে অংশগ্রহণ করেন। অবশ্য মক্কা বিজয় ও তৎপরবর্তীগুলি ছাড়া। মৃতার যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষ থেকে নিযুক্ত আমীররূপে তিনি শাহাদত বরণ করেন।
২৬. বশীর ইবন সা’দ ইবন সা’লাবা ইব্ন খাল্লাস ইব্ন যায়দ ইবন মালিক ইবন সা’লাবা ইব্ন কা’ব ইব্ন খাযরাজ ইবন হারিস আবু নু’মান ইব্ন বশীর। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
২৭. আবদুল্লাহ্ ইব্ন যায়দ ইবন সা’লাবা ইব্ন আবদুল্লাহ্ ইব্ন যায়দ মানাত ইব্ন হারিস ইব্ন খাযরাজ। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। ইনি সেই বিখ্যাত ব্যক্তি যাঁকে নামাযের জন্যে আহবানের পদ্ধতি স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে এসে তা বিবৃত করলে তিনি (সা) সে মর্মে আদেশ দান করেন।
২৮. খাল্লাদ ইব্ন সুওয়ায়দ ইবন সা’লাবা ইব্ন আমর ইবন আমর ইবন ইমরাউল কায়স ইবন মালিক (আল-আসগার) ইবন সা’লাবা ইব্ন কা’ব ইব্ন খাযরাজ। ইনি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। বনূ কুরায়যার যুদ্ধের দিন তিনি শাহাদত বরণ করেন। বন্ কুরায়যার দুর্গসমূহের মধ্যকার একটি দুর্গ থেকে তাঁর উপর একটি যাঁতা নিক্ষিপ্ত হয় এবং এতে তাঁর মস্তকে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তাঁর কথা আলোচনা প্রসঙ্গে রাসূলুল্লাহ্ (সা) বলেন: তার জন্যে দুইজন শহীদের সওয়াব নির্ধারিত রয়েছে।
২৯. ‘উকবা ইব্ন আমর ইবন সা’লাবা ইবন উসায়রা ইবন উসায়রা ইবন জাদারা ইব্ আওফ ইব্ন হারিস ইব্ন খাযরাজ, তাঁর কুনিয়াত ছিল আবূ মাসউদ। ‘আকাবায় অংশগ্রহণকারীদের মধ্যে ইনি ছিলেন বয়সে সর্বকনিষ্ঠ। তিনি হযরত মু’আবিয়া (রা)-এর আমলে ইন্তিকাল করেন। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নি। সর্বমোট এ গোত্রের এই সাত ব্যক্তি আকাবায় অংশগ্রহণ করেন।
📄 বায়াযা ইবন আমির গোত্র থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন
বনূ বায়াযা ইব্ন আমির ছিলেন যুরায়ক ইব্ন আব্দ হারিসা ইব্ন মালিক ইব্ন গাব ইব্ন জুশام ইব্ন খাযরাজ, এ গোত্র থেকে ছিলেন:
৩০. যিয়াদ ইব্ন লবীদ ইবন সা’লাবা ইবন সিনান ইব্ন আমির ইব্ন আদী ইব্ন উমাইয়া ইব্ন বায়াযা। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
৩১. ফারওয়া ইব্ন আমর ইব্ন ওয়াযাফা ইবন উবায়দ ইব্ন আমির ইবন্ বায়াযা। ইনি বদর যুদ্ধে ছিলেন। ইবন হিশাম বলেন: কেউ কেউ এঁকে ওয়াক্কা বলেও অভিহিত করেছেন।
ইবন ইসহাক বলেন:
৩২. খালিদ ইব্ন কায়স ইবন মালিক ইবন ‘আজলান ইব্ন আমির ইব্ন বায়াযাও ‘আকাবায় ছিলেন। ইনিও বদর যুদ্ধে ছিলেন। এ নিয়ে এই গোত্রের মোট তিনজন ছিলেন।
📄 বনূ যুরায়ক থেকে যারা এ বায়'আতে শরীক হন
বনূ যুরায়ক ইব্ন আমির ইন্ন যুরায়ক ইবন আব্দ হারিসা ইবন মালিক ইব্ন গাযাব ইব্ন জুশام ইব্ন খাযরাজ গোত্র থেকে ছিলেন:
৩৩. রাফি' ইব্ন মালিক ইব্ন আজলান ইব্ন আমর ইব্ন আমির ইবন যুরায়ক। ইনি বারজন নকীবের অন্যতম ছিলেন।
৩৪. যাক্তয়ান ইব্ন আব্দ কায়স ইব্ন খালদা ইবন মুখাল্লাদ ইব্ন আমির ইবন যুরায়ক। ইনি মদীনা শরীফ থেকে মক্কা শরীফে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে হিজরত করেন এবং মক্কা শরীফে তাঁরই সাথে অবস্থান করতেন। এজন্যে তাঁকে মুহাজির আনসারী বলে অভিহিত করা হত। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেন।
৩৫. আব্বাদ ইব্ন কায়স ইবন আমির ইব্ন খালদা ইব্ন মুখাল্লাদ ইবন আমির ইব্র যুরায়ক। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
৩৬. হারিস ইব্ন কায়স ইব্ন খালিদ ইব্ন মুখাল্লাদ ইব্ন আমির ইব্ন যুরায়ক। তাঁর কুনিয়াত ছিল আবু খালিদ। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এ নিয়ে ঐ গোত্রের মোট চারজন ছিলেন।
📄 বনূ সালামা ইবন সা'দ থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন
বনু সালামা ইবন সা'দ ইব্ন আলী ইব্ন আসাদ ইবন সারিদা ইব্ তাযীদ ইব্ন জুশাম ইব্ন খাযরাজ-এর শাখা গোত্র বনূ উবায়দ ইব্ন আদী ইব্ন গام ইব্ন কা'ব ইব্ন সালামা থেকে ছিলেন:
৩৭. বারা' ইব্ন মারূর ইবন সাখার ইব্ন খান্সা ইবন সিনান ইবন উবায়দ ইব্ন আদী ইব্ন গানম। ইনি একজন নকীব ছিলেন। তিনিই ঐ ব্যক্তি, যাঁর সম্পর্কে বনূ সালামা গোত্রের ধারণা এরূপ যে, তিনিই সর্বপ্রথম রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে হাত রেখে বায়'আত করেছিলেন এবং তাঁর শর্ত গ্রহণ করেন ও তাঁর প্রতি শর্ত আরোপ করেন। রাসূলুল্লাহ (সা)-এর মদীনা শরীফে পদার্পণের পূর্বেই তিনি ইন্তিকাল করেন।
৩৮. তাঁর পুত্র বিশর ইব্ন বারা' ইব্ন মারূর। ইনি বদর, উহুদ ও খন্দকে অংশ গ্রহণ করে খায়বারে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে বিষ মিশ্রিত ছাগীর গোস্ত খেয়ে শাহাদাতবরণ করেন। তিনিই ঐ ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা) যখন বনূ সালামাকে প্রশ্ন করেছিলেন তোমাদের সরদার কে? তখন যাঁর সম্পর্কে তারা বলেছিল জুদ্দ ইব্ন কায়স-তাঁর কার্পণ্য দোষ সত্ত্বেও। তখন রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন: কার্পণ্য থেকে গুরুতর ব্যাধি আর কিছু আছে নাকি? বন্ সালামার সরদার হচ্ছেন সফেদ কোঁকড়ানো চুলের অধিকারী বিশর ইব্ন বারা' ইন্ন মা'রূর।
৩৯. সিনান ইব্ন সায়ফী ইব্ন সাখার ইব্ন খানসা ইব্ন সিনান ইবন উবায়দ। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেন।