📄 'আমর ইব্ন মাবযূল গোত্র থেকে যিনি এ বায়'আতে শরীক হন
১৮. বনূ আমর ইব্ন মাবযূল গোত্রের এক ব্যক্তি এতে শামিল হয়েছিলেন। ইনি হচ্ছেন সাহল ইব্ন আতীক ইব্ন নু'মান ইব্ন আমর ইব্ন আতীক ইবন আমর। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর (উপরে উল্লিখিত) মাবযূল হচ্ছেন আমর ইবন মালিক ইব্ন নাজ্জার। এ বংশের কেবল ঐ একজনই ছিলেন।
📄 'আমর ইবন মালিক গোত্র থেকে যাঁরা এ বায়'আতের শরীক হন
বনূ আমর ইবন মালিক ইব্ন নাজ্জার গোত্র-যাদেরকে বনূ হুদায়লা বলা হয়ে থাকে। ইন হিশام বলেন: হুদায়লা হচ্ছেন মালিক ইবন যায়দ মানাত ইব্ন হাবীব ইব্ন আবদ্ হারিসা ইব্ন মালিক ইব্ন গায়ব ইব্ন জুশাম ইব্ন খাযরাজ-এর কন্যা। এ বংশের মধ্য থেকে ছিলেন—
১৯. আওস ইব্ন সাবিত ইব্ন মুনযির ইব্ন হারাম ইব্ন আমর ইব্ন যায়দ মানাত ইব্ন আদী ইব্ন আমর ইব্ন মালিক ইব্ন নাজ্জার। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
২০. আবূ তালহা। তাঁর আসল নাম যায়দ। বংশপঞ্জী এরূপ : যায়দ ইব্ন সাহল ইব্ন আসওয়াদ ইব্ন হারাম ইব্ন আমর ইব্ন যায়দ মানাত ইব্ন আদী ইব্ন মালিক ইব্ন নাজ্জার। ইনিও বদর যুদ্ধে শরীক ছিলেন। এ বংশের এই দু'জন শরীক হয়েছেন।
📄 বনু মাযিন ইব্ নাজ্জার থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন
২১. কায়স ইব্ন আবূ সা'সা'আ। আবূ সা'সা'আর আসল নাম হচ্ছে আমর। তাঁর বংশপঞ্জী এরূপ : আমর ইব্ন যায়দ ইব্ন আওফ ইব্ন মাবযূল ইব্ন আমর ইব্ন গানম ইব্ন মাযিন। ইনি বদর যুদ্ধে শহীদ হন। রাসূলুল্লাহ্ (সা) সেদিন তাঁকে মুসলিম বাহিনীর পশ্চাদ্বর্তী অংশে দায়িত্ব প্রদান করে রেখেছিলেন।
২২. আমর ইব্ন গাযিয়া ইব্ন আমর ইব্ন সা'লাবা ইব্ন খানসা ইব্ন মাবযূল ইব্ন আমর ইব্ন গানম ইব্ন মাযিন।
এ গোত্রের ঐ দু'জনই ছিলেন। এ নিয়ে আকাবায় হাযির বনূ নাজ্জার গোত্রের মোট এগারজন ছিলেন।
📄 'আমর ইব্ন গাযিয়ার সঠিক বংশপঞ্জী
ইবন হিশাম বলেন : আমর ইব্ন গাযিয়া ইব্ন আমর ইব্ন সা'লাবা ইব্ন খানসা হচ্ছেন ঐ ব্যক্তি যাঁকে ইব্ন ইসহাক গাযিয়া ইব্ন আমর ইব্ন আতিয়্যা ইব্ন খানসা বলে উল্লেখ করেছেন।