📘 সিরাতে ইবন হিশাম > 📄 খাযরাজ ইবন হারিসা গোত্রের যাঁরা এতে অংশগ্রহণ করেছিলেন

📄 খাযরাজ ইবন হারিসা গোত্রের যাঁরা এতে অংশগ্রহণ করেছিলেন


এ বায়'আতে শরীক হয়েছেন খাযরাজ ইবন হারিসা ইব্‌ন সা'লাবা ইব্‌ন, 'আমর ইব্‌ন 'আমির। পরে যারা বনূ নাজ্জার-এর সাথে সম্পর্কিত হয়েছেন। তিনি হলেন-তায়মুল্লাহ্ ইব্‌ন সা'লাবা ইব্‌ন 'আমর ইবন খাযরাজ।
১২. আবূ আইয়ূব। তাঁর আসল নাম খালিদ। বংশপঞ্জী এরূপ: আবু আইয়ূব খালিদ ইব্‌ন যায়দ ইব্‌ন কুলায়ব ইবন সা'লাবা ইব্‌ন আব্দ ইব্‌ন আওফ ইব্‌ন গাম ইবন মালিক ইব্‌ন নাজ্জার। বদর, উহুদ ও খন্দকসহ রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে প্রতিটি যুদ্ধে শামিল ছিলেন। হযরত মু'আবিয়া ইব্‌ন আবূ সুফইয়ানের আমলে গাযীরূপে রোম দেশে তিনি ইন্তিকাল করেন।
১৩. মু'আয ইব্‌ন হারিস ইব্‌ন রিফাআ' ইব্‌ন সাওয়াদ ইবন মালিক ইব্‌ন গام্ ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার। বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধে নবী করীম (সা)-এর সঙ্গী ছিলেন। ইনি ছিলেন আফ্রার পুত্র।
১৪. আওফ ইব্‌ন হারিস। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। তিনিও আফরারই পুত্র ছিলেন এবং মু'আযের ভাই।
১৫. মু'আব্বিয ইব্‌ন হারিস। ইনিও বদর যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। ইনিই সেই বিখ্যাত মু'আব্বিয যিনি আবু জাহল ইব্‌ন হিশام ইব্‌ন মুগীরা-কে হত্যা করেছিলেন। ইনিও আফরারই সন্তান ছিলেন এবং মু'আযের ভাই। ইব্‌ন হিশাম যাকে হারিস ইন্ন রিফা'আ বলেছেন, কেউ কেউ তাঁকে রিফা'আ ইব্‌ন হারিস ইব্‌ন সওয়াদ বলেও উল্লেখ করেছেন।
১৬. উমারা ইব্‌ন হাযম ইব্‌ন যায়দ ইব্‌ন লাওযান ইব্‌ন আমর ইব্‌ন আব্দ আওফ ইব্‌ন গানম ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার। বদর, উহুদ ও খন্দকসহ প্রত্যেকটি যুদ্ধে ইনিও নবী করীম (সা)-এর সঙ্গী ছিলেন। হযরত আবূ বকর (রা)-এর খিলাফত আমলে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন।
১৭. আস'আদ ইব্‌ন যুরারা ইব্‌ন উদাস ইব্‌ন উবায়দ ইব্‌ন সা'লাবা ইব্‌ন গام ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার। বদর যুদ্ধের পূর্বে রাসূলুল্লাহ্ (সা)-এর মসজিদ নির্মাণকালে তিনি ইন্তিকাল করেন। তিনি আবূ উমামা নামে মশহর ছিলেন। খাযরাজ গোত্রের মোট এই ছয়জন আকাবার এই শেষ বায়'আতে শামিল ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 'আমর ইব্‌ন মাবযূল গোত্র থেকে যিনি এ বায়'আতে শরীক হন

📄 'আমর ইব্‌ন মাবযূল গোত্র থেকে যিনি এ বায়'আতে শরীক হন


১৮. বনূ আমর ইব্‌ন মাবযূল গোত্রের এক ব্যক্তি এতে শামিল হয়েছিলেন। ইনি হচ্ছেন সাহল ইব্‌ন আতীক ইব্‌ন নু'মান ইব্‌ন আমর ইব্‌ন আতীক ইবন আমর। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর (উপরে উল্লিখিত) মাবযূল হচ্ছেন আমর ইবন মালিক ইব্‌ন নাজ্জার। এ বংশের কেবল ঐ একজনই ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 'আমর ইবন মালিক গোত্র থেকে যাঁরা এ বায়'আতের শরীক হন

📄 'আমর ইবন মালিক গোত্র থেকে যাঁরা এ বায়'আতের শরীক হন


বনূ আমর ইবন মালিক ইব্‌ন নাজ্জার গোত্র-যাদেরকে বনূ হুদায়লা বলা হয়ে থাকে। ইন হিশام বলেন: হুদায়লা হচ্ছেন মালিক ইবন যায়দ মানাত ইব্‌ন হাবীব ইব্‌ন আবদ্‌ হারিসা ইব্‌ন মালিক ইব্‌ন গায়ব ইব্‌ন জুশাম ইব্‌ন খাযরাজ-এর কন্যা। এ বংশের মধ্য থেকে ছিলেন—
১৯. আওস ইব্‌ন সাবিত ইব্‌ন মুনযির ইব্‌ন হারাম ইব্‌ন আমর ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন আদী ইব্‌ন আমর ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
২০. আবূ তালহা। তাঁর আসল নাম যায়দ। বংশপঞ্জী এরূপ : যায়দ ইব্‌ন সাহল ইব্‌ন আসওয়াদ ইব্‌ন হারাম ইব্‌ন আমর ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন আদী ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার। ইনিও বদর যুদ্ধে শরীক ছিলেন। এ বংশের এই দু'জন শরীক হয়েছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু মাযিন ইব্‌ নাজ্জার থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন

📄 বনু মাযিন ইব্‌ নাজ্জার থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন


২১. কায়স ইব্‌ন আবূ সা'সা'আ। আবূ সা'সা'আর আসল নাম হচ্ছে আমর। তাঁর বংশপঞ্জী এরূপ : আমর ইব্‌ন যায়দ ইব্‌ন আওফ ইব্‌ন মাবযূল ইব্‌ন আমর ইব্‌ন গানম ইব্‌ন মাযিন। ইনি বদর যুদ্ধে শহীদ হন। রাসূলুল্লাহ্ (সা) সেদিন তাঁকে মুসলিম বাহিনীর পশ্চাদ্বর্তী অংশে দায়িত্ব প্রদান করে রেখেছিলেন।
২২. আমর ইব্‌ন গাযিয়া ইব্‌ন আমর ইব্‌ন সা'লাবা ইব্‌ন খানসা ইব্‌ন মাবযূল ইব্‌ন আমর ইব্‌ন গানম ইব্‌ন মাযিন।
এ গোত্রের ঐ দু'জনই ছিলেন। এ নিয়ে আকাবায় হাযির বনূ নাজ্জার গোত্রের মোট এগারজন ছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00