📘 সিরাতে ইবন হিশাম > 📄 হারিসা ইবন হারিস গোত্রের যারা এতে অংশগ্রহণ করেন

📄 হারিসা ইবন হারিস গোত্রের যারা এতে অংশগ্রহণ করেন


ইবন ইসহাক বলেন: বনূ হারিসা ইবন হারিস ইব্‌ন খাযরাজ ইবন আমর ইবন মালিক আওস গোত্র থেকে তিনজন:
৪. যুহায়র ইব্‌ন রাফি' ইব্‌ন আদী ইব্‌ন যায়দ ইব্‌ন জুশام ইবন হারিসা।
৫. আবূ বুরদা ইব্‌ন নিয়ার। তার আসল নাম ছিল হানী ইব্‌ন নিয়ার ইব্‌ন আমর ইব্‌ উবায়দ ইব্‌ন দুহমান ইব্‌ন কিলাব ইব্‌ন গাম ইব্‌ন যুবিয়ান ইবন হুমায়ম ইব্‌ন কামিল ইন্ন যুহল ইব্‌ন হানী ইব্‌ন বাল্লী ইব্‌ন আমর ইবন ইলহাফ ইব্‌ন কুযা'আইনি তাদের মিত্র ছিলেন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
৬. নুহায়র ইব্ল হায়সাম নাবী ইব্‌ন মুজদাআ ইবন হারিসা ইন্ন হারিস ইন খাযরাজ ইন্ন আমর ইবন মালিক ইব্‌ন আওস গোত্রের শাখা আলে-সাওয়াফ ইব্‌ন কায়স ইব্‌ন আমির ই নাবী ইব্‌ন মাজদা'আ ইব্‌ন হারিসা গোত্রের লোক ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আমর ইবন আওফ মালিক ইবন আওস গোত্র থেকে ছিলেন

📄 আমর ইবন আওফ মালিক ইবন আওস গোত্র থেকে ছিলেন


৭. সা'দ ইব্‌ন খায়সামা ইব্‌ন হারিস ইব্‌ন মালিক ইব্‌ন কা'ব ইব্‌ন নাহহাত ইব্‌ন কা'ব ইব্‌ন হারিসা ইব্‌ন গান্ম ইব্‌ন সালাম ইব্‌ন ইমরাউল কায়স ইব্‌ন মালিক ইব্‌ন আওস। ইনি একজন নকীব অর্থাৎ নির্বাচিত নেতাদের একজন ছিলেন ও বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রেই শাহাদত বরণ করেন।
ইব্‌ন হিশাম বলেন: ইব্‌ন ইসহাক তাঁকে 'আমর ইব্‌ন আওফ গোত্রের বলে উল্লেখ করেছেন, অথচ প্রকৃতপক্ষে ইনি ছিলেন গান্ম ইব্‌ন সালাম গোত্রের লোক। কেননা অনেক সময় কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের পোষ্য সন্তানরূপে তাদের সাথেই অবস্থান করত এবং তাদেরই মধ্যকার একজন বলে পরিচিত হতো।
৮. ইবন ইসহাক বলেন: রিফাআ ইব্‌ন আবদুল মুনযির ইব্‌ন যানাবর ইব্‌ন যায়দ ইব্‌ন উমাইয়া ইব্‌ন যায়দ ইব্‌ন মালিক ইব্‌ন আওফ ইব্‌ন আমর। ইনিও একজন নকীব বা দ্বাদশ নেতার একজন ছিলেন। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
৯. আবদুল্লাহ্ ইব্‌ন জুবায়র ইব্‌ন নু'মান ইব্‌ন উমাইয়া ইব্‌ন বুরাক। আর বুরাকের আসল নাম ইমরাউল কায়স ইব্‌ন সা'লাবা ইব্‌ন 'আমর ইব্‌ন 'আওফ ইব্‌ন মালিক ইব্‌ন আওস। ইনি বদর যুদ্ধে উপস্থিত ছিলেন এবং উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষ থেকে তীরন্দায বাহিনীর আমীররূপে কার্যরত অবস্থায় শাহাদত বরণ করেন। ইব্‌ন হিশামের বক্তব্য অনুসারে কেউ কেউ তাঁকে উমাইয়া ইব্‌ন বার্ক বলেছেন।
১০. ইব্‌ন ইসহাক বলেন: মা'আন ইব্‌ন আদী ইব্‌ন জাদ্দ ইব্‌ন 'আজলান ইব্‌ন হারিসা ইব্‌ন যুবায়আ। যিনি তাঁদের মিত্র বালী সম্প্রদায়ের লোক ছিলেন। ইনি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ্ (সা) যত যুদ্ধে অংশগ্রহণ করেন তার সব ক'টিতেই তিনি অংশগ্রহণ করেন এবং অবশেষে হযরত আবূ বকর (রা)-এর খিলাফত আমলে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন।
১১. উওয়ায়ম ইব্‌ন সাঈদা-ইনি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। এ পাঁচজন ঐ সম্প্রদায় থেকে এ বায়'আতে অংশগ্রহণ করে ছিলেন। সুতরাং আওস গোত্র থেকে 'আকাবায় অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়াল সর্বমোট এগারজন পুরুষ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খাযরাজ ইবন হারিসা গোত্রের যাঁরা এতে অংশগ্রহণ করেছিলেন

📄 খাযরাজ ইবন হারিসা গোত্রের যাঁরা এতে অংশগ্রহণ করেছিলেন


এ বায়'আতে শরীক হয়েছেন খাযরাজ ইবন হারিসা ইব্‌ন সা'লাবা ইব্‌ন, 'আমর ইব্‌ন 'আমির। পরে যারা বনূ নাজ্জার-এর সাথে সম্পর্কিত হয়েছেন। তিনি হলেন-তায়মুল্লাহ্ ইব্‌ন সা'লাবা ইব্‌ন 'আমর ইবন খাযরাজ।
১২. আবূ আইয়ূব। তাঁর আসল নাম খালিদ। বংশপঞ্জী এরূপ: আবু আইয়ূব খালিদ ইব্‌ন যায়দ ইব্‌ন কুলায়ব ইবন সা'লাবা ইব্‌ন আব্দ ইব্‌ন আওফ ইব্‌ন গাম ইবন মালিক ইব্‌ন নাজ্জার। বদর, উহুদ ও খন্দকসহ রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে প্রতিটি যুদ্ধে শামিল ছিলেন। হযরত মু'আবিয়া ইব্‌ন আবূ সুফইয়ানের আমলে গাযীরূপে রোম দেশে তিনি ইন্তিকাল করেন।
১৩. মু'আয ইব্‌ন হারিস ইব্‌ন রিফাআ' ইব্‌ন সাওয়াদ ইবন মালিক ইব্‌ন গام্ ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার। বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধে নবী করীম (সা)-এর সঙ্গী ছিলেন। ইনি ছিলেন আফ্রার পুত্র।
১৪. আওফ ইব্‌ন হারিস। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। তিনিও আফরারই পুত্র ছিলেন এবং মু'আযের ভাই।
১৫. মু'আব্বিয ইব্‌ন হারিস। ইনিও বদর যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। ইনিই সেই বিখ্যাত মু'আব্বিয যিনি আবু জাহল ইব্‌ন হিশام ইব্‌ন মুগীরা-কে হত্যা করেছিলেন। ইনিও আফরারই সন্তান ছিলেন এবং মু'আযের ভাই। ইব্‌ন হিশাম যাকে হারিস ইন্ন রিফা'আ বলেছেন, কেউ কেউ তাঁকে রিফা'আ ইব্‌ন হারিস ইব্‌ন সওয়াদ বলেও উল্লেখ করেছেন।
১৬. উমারা ইব্‌ন হাযম ইব্‌ন যায়দ ইব্‌ন লাওযান ইব্‌ন আমর ইব্‌ন আব্দ আওফ ইব্‌ন গানম ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার। বদর, উহুদ ও খন্দকসহ প্রত্যেকটি যুদ্ধে ইনিও নবী করীম (সা)-এর সঙ্গী ছিলেন। হযরত আবূ বকর (রা)-এর খিলাফত আমলে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন।
১৭. আস'আদ ইব্‌ন যুরারা ইব্‌ন উদাস ইব্‌ন উবায়দ ইব্‌ন সা'লাবা ইব্‌ন গام ইব্‌ন মালিক ইব্‌ন নাজ্জার। বদর যুদ্ধের পূর্বে রাসূলুল্লাহ্ (সা)-এর মসজিদ নির্মাণকালে তিনি ইন্তিকাল করেন। তিনি আবূ উমামা নামে মশহর ছিলেন। খাযরাজ গোত্রের মোট এই ছয়জন আকাবার এই শেষ বায়'আতে শামিল ছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 'আমর ইব্‌ন মাবযূল গোত্র থেকে যিনি এ বায়'আতে শরীক হন

📄 'আমর ইব্‌ন মাবযূল গোত্র থেকে যিনি এ বায়'আতে শরীক হন


১৮. বনূ আমর ইব্‌ন মাবযূল গোত্রের এক ব্যক্তি এতে শামিল হয়েছিলেন। ইনি হচ্ছেন সাহল ইব্‌ন আতীক ইব্‌ন নু'মান ইব্‌ন আমর ইব্‌ন আতীক ইবন আমর। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর (উপরে উল্লিখিত) মাবযূল হচ্ছেন আমর ইবন মালিক ইব্‌ন নাজ্জার। এ বংশের কেবল ঐ একজনই ছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00