📄 শেষ 'আকাবায় অংশগ্রহণকারীদের নাম ও সংখ্যা
ইবন ইসহাক বলেন: এখানে 'আকাবায় উপস্থিত হয়ে যাঁরা রাসূলুল্লাহ্ সাল্লালাহু আলায়হি ওয়া সাল্লামের হাতে বায়'আত হয়েছিলেন, আওস ও খাযরাজ বংশের সেসব লোকের নাম প্রদত্ত হল। তাঁরা ছিলেন তেহাত্তরজন পুরুষ ও দু'জন মহিলা।
📄 আওস ইবন হারিস এবং আবদুল আশহাম গোত্রের যারা এতে অংশগ্রহণ করেছিলেন
আওস ইব্ন হারিসা ও 'আবদুল আশহালের বংশধর যারা তাতে অংশগ্রহণ করেন: তাতে অংশগ্রহণ করেন আওস ইব্ন হারিসা ইবন সা'লাবা ইবন 'আমর ইবন 'আমির। তারপর বনূ আবদুল আশহালের ইব্ন জুশাম ইবন হারিস ইব্ন খাযরাজ ইবন 'আমর ইবন মালিক ইব্ন আওস।
১. উসায়দ ইব্ন হুযায়র ইব্ন সিমাক ইব্ন উতায়ক ইব্ন রাফি' ইব্ন ইমরাউল কায়স ইব্ন যায়দ ইব্ন আবদুল আশহাল। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নি।
২. আবুল হায়সাম ইতায়্যিহান। তাঁর নাম মালিক। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
৩. সালামা ইব্ন সুলামা ইব্ন ওয়াকাশ ইব্ন যিগবাহ্ ইব্ন যাউরা ইব্ন আবদুল আশহাল। ইনি বদর যুদ্ধে ছিলেন।
📄 হারিসা ইবন হারিস গোত্রের যারা এতে অংশগ্রহণ করেন
ইবন ইসহাক বলেন: বনূ হারিসা ইবন হারিস ইব্ন খাযরাজ ইবন আমর ইবন মালিক আওস গোত্র থেকে তিনজন:
৪. যুহায়র ইব্ন রাফি' ইব্ন আদী ইব্ন যায়দ ইব্ন জুশام ইবন হারিসা।
৫. আবূ বুরদা ইব্ন নিয়ার। তার আসল নাম ছিল হানী ইব্ন নিয়ার ইব্ন আমর ইব্ উবায়দ ইব্ন দুহমান ইব্ন কিলাব ইব্ন গাম ইব্ন যুবিয়ান ইবন হুমায়ম ইব্ন কামিল ইন্ন যুহল ইব্ন হানী ইব্ন বাল্লী ইব্ন আমর ইবন ইলহাফ ইব্ন কুযা'আইনি তাদের মিত্র ছিলেন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
৬. নুহায়র ইব্ল হায়সাম নাবী ইব্ন মুজদাআ ইবন হারিসা ইন্ন হারিস ইন খাযরাজ ইন্ন আমর ইবন মালিক ইব্ন আওস গোত্রের শাখা আলে-সাওয়াফ ইব্ন কায়স ইব্ন আমির ই নাবী ইব্ন মাজদা'আ ইব্ন হারিসা গোত্রের লোক ছিলেন।
📄 আমর ইবন আওফ মালিক ইবন আওস গোত্র থেকে ছিলেন
৭. সা'দ ইব্ন খায়সামা ইব্ন হারিস ইব্ন মালিক ইব্ন কা'ব ইব্ন নাহহাত ইব্ন কা'ব ইব্ন হারিসা ইব্ন গান্ম ইব্ন সালাম ইব্ন ইমরাউল কায়স ইব্ন মালিক ইব্ন আওস। ইনি একজন নকীব অর্থাৎ নির্বাচিত নেতাদের একজন ছিলেন ও বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রেই শাহাদত বরণ করেন।
ইব্ন হিশাম বলেন: ইব্ন ইসহাক তাঁকে 'আমর ইব্ন আওফ গোত্রের বলে উল্লেখ করেছেন, অথচ প্রকৃতপক্ষে ইনি ছিলেন গান্ম ইব্ন সালাম গোত্রের লোক। কেননা অনেক সময় কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের পোষ্য সন্তানরূপে তাদের সাথেই অবস্থান করত এবং তাদেরই মধ্যকার একজন বলে পরিচিত হতো।
৮. ইবন ইসহাক বলেন: রিফাআ ইব্ন আবদুল মুনযির ইব্ন যানাবর ইব্ন যায়দ ইব্ন উমাইয়া ইব্ন যায়দ ইব্ন মালিক ইব্ন আওফ ইব্ন আমর। ইনিও একজন নকীব বা দ্বাদশ নেতার একজন ছিলেন। ইনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
৯. আবদুল্লাহ্ ইব্ন জুবায়র ইব্ন নু'মান ইব্ন উমাইয়া ইব্ন বুরাক। আর বুরাকের আসল নাম ইমরাউল কায়স ইব্ন সা'লাবা ইব্ন 'আমর ইব্ন 'আওফ ইব্ন মালিক ইব্ন আওস। ইনি বদর যুদ্ধে উপস্থিত ছিলেন এবং উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষ থেকে তীরন্দায বাহিনীর আমীররূপে কার্যরত অবস্থায় শাহাদত বরণ করেন। ইব্ন হিশামের বক্তব্য অনুসারে কেউ কেউ তাঁকে উমাইয়া ইব্ন বার্ক বলেছেন।
১০. ইব্ন ইসহাক বলেন: মা'আন ইব্ন আদী ইব্ন জাদ্দ ইব্ন 'আজলান ইব্ন হারিসা ইব্ন যুবায়আ। যিনি তাঁদের মিত্র বালী সম্প্রদায়ের লোক ছিলেন। ইনি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ্ (সা) যত যুদ্ধে অংশগ্রহণ করেন তার সব ক'টিতেই তিনি অংশগ্রহণ করেন এবং অবশেষে হযরত আবূ বকর (রা)-এর খিলাফত আমলে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন।
১১. উওয়ায়ম ইব্ন সাঈদা-ইনি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। এ পাঁচজন ঐ সম্প্রদায় থেকে এ বায়'আতে অংশগ্রহণ করে ছিলেন। সুতরাং আওস গোত্র থেকে 'আকাবায় অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়াল সর্বমোট এগারজন পুরুষ।