📘 সিরাতে ইবন হিশাম > 📄 আওস গোত্রের নকীব

📄 আওস গোত্রের নকীব


১. উসায়দ ইব্‌ন হুযাযর ইব্‌ন সিমাক ইব্‌ন আতীক ইব্‌ন রাফি' ইব্‌ন ইমরাউল কায়স ইব্‌ন যায়দ ইব্‌ন আবদুল আশহাল।
২. সা'দ ইব্‌ন খায়সামা ইব্‌ন হারিস ইব্‌ন মালিক ইব্‌ন্ন কা'ব ইব্‌ন নাহহাত ইব্‌ন কা'ব ইব্‌ন হারিসা ইব্‌ন গাম ইব্‌ন সাল্ল্ম ইব্‌ন ইমরাউল কায়স ইব্‌ন মালিক ইব্‌ন আওস।
৩. রিফা'আ ইব্‌ন আবদুল মুনযির ইব্‌ন যুবায়র ইব্‌ন উমাইয়া ইব্‌ন যায়দ ইব্‌ন মালিক ইব্‌ন আওফ ইব্‌ন আমর ইব্‌ন আওফ ইব্‌ন মালিক ইব্‌ন আওস।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব (রা)-এর একটি কাবিতায় নকীবদের উল্লেখ

📄 কা'ব (রা)-এর একটি কাবিতায় নকীবদের উল্লেখ


ইব্‌ন হিশাম বলেন: জ্ঞানীদের অনেকেই আওস গোত্রীয় নকীবদের মধ্যে রিফা'আ ইব্‌ন আবদুল মুনযিরের স্থলে আবুল হায়সাম ইব্‌ন তায়্যিহানের নাম উল্লেখ করেন। আবূ যায়দ আনসারী বর্ণনা করেন যে, কা'ব ইব্‌ন মালিক (রা) তাঁর এক কবিতায় নকীবদের কথা উল্লেখ করেন:
تو ابلغ ابيا انه قال رأيه × وحان غداة الشعب والحين واقع
উবায়কে জানিয়ে দাও-তার রায় বাতিল সাব্যস্ত হয়েছে। গিরিসংকটের সময় খতম হয়ে গেছে। আর সামনে আছে অবধারিত মৃত্যু।
ابي الله ما منتك نفسك انه × بمرصاد أمر الناس راء وسامع
তোমার মন তোমাকে যে আশা দিয়েছিল, তা আল্লাহ্ তা'আলা মিথ্যা প্রতিপন্ন করেছেন। তিনি মানুষের সব বিষয় নিয়ন্ত্রণ করছেন, তিনি স্রষ্টা ও শ্রোতা।
وابلغ ابا سفيان ان قد بدالنا × باحمد نور من هدى الله ساطع
আবূ সুফইয়ানকেও এ বার্তা পৌছে দাও যে, আমাদের কাছে প্রকাশ পেয়েছে আল্লাহর পক্ষ হতে হিদায়াতের সমুজ্জ্বল আলো-নবী আহমদের মাধ্যমে।
فلان ترغبن في حشد امر تريده × والب. وجمع كل ما انت جامع
তুমি যা চাও, তা আর পূর্ণ হওয়ার আশা করো না। তুমি অমঙ্গলের প্রতি মানুষকে প্ররোচিত করতে থাক, আর যা কিছু সংগ্রহ করতে চাও তা করে যাও।।
ودونك فاعلم أن نقض عهودنا × اباه عليك الرقط حين تتابعوا
আমার একথা পুটলিতে বেঁধে রাখ, আর জেনে রাখ, আমাদের দল যখন রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে বায়'আত করেছে, তখন তোমার পক্ষ হতে তা ভঙ্গ করার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে।
اباه البراء وابن عمرو كلاهما * واسعد ياباه عليك ورافع
তা প্রত্যাখ্যান করেছে বারা' ও ইব্‌ন আমর উভয়ে, আর আস'আদ ও রাফি'ও তা অস্বীকার করেছে।
وسعد اباه الساعدى ومنذر × لا نفك ان حاولت ذلك جادع
অনুরূপভাবে সা'দ, সাঈদী ও মুনযির তা প্রত্যাখ্যান করেছে। তারপরও যদি তুমি চেষ্টা কর, তবে মনে রেখে, তোমার নাক কাটা যাবে।
وما ابن ربيع انتناولت عهده × بمسلمه لا يطمعن ثم طامع
ইন রবী'ও এমন নয় যে, তার থেকে অংগীকার নিলে সে নবী (সা)-কে তোমাদের হাতে অর্পণ করবে। অতএব কোন লালায়িত ব্যক্তির এ ব্যাপারে লালসা না করাই উচিত।
وايضا فلا يعطيكه ابن رواحة × واخفاره من دونه السم ناقع
আর ইব্‌ন রাওয়াহাও তাঁকে তোমার হাতে সোপর্দ করবে না। তাঁকে প্রদত্ত অংগীকার ভঙ্গ করা তার জন্য প্রাণঘাতী বিষ তুল্য।
وفاء به والقوقلي بن صامت × بمندوحة عما تحاول يافع
তাঁর সাথে অংগীকার রক্ষার ক্ষেত্রে কাওকালী ইব্‌ন সামিতও পূর্ণ সক্ষম। তোমার কূট-কৌশল হতে সে বহু ঊর্ধ্বে।
ابو هيثم ايضا و في بمثلها * وفاء بما أعطى من العهد خانع
আবূ হায়সামও অনুরূপ অংগীকার পূরণে দৃঢ় সংকল্প। সেও তার প্রদত্ত ওয়াদা রক্ষায় যত্নবান।
وما ابن حضير ان اردت بمطمع × فهل انت عن احموقة الفي نازع
তুমি যতই চাও ইব্‌ন হুযায়র দ্বারাও তোমার আশা পূরণ হবে না। তুমি কি তোমার আহমকী ও গুমরাহী পরিহার করবে না?
وسعد اخو عمرو بن عوف فانه × ضروح لما حاولت ملامر مانع
বনূ 'আমর ইবন 'আওফ গোত্রের সা'দও তোমার অভিপ্রায় ব্যর্থ করে দিতে সক্ষম।
اولاك نجوم لا يغبك منهم × عليك بنحس في دجى الليل طالع
এরা সব সমুজ্জ্বল নক্ষত্র। অন্ধকার রাতে তোমার অমঙ্গল সাধনে এদের কেউ অদৃশ্য থাকবে না।
কা'ব (রা) এখানে আবুল হায়সাম ইব্‌ন তায়্যিহানের নাম উল্লেখ করেছেন, রিফা'আর নাম উল্লেখ করেননি।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বায়'আত পূর্বে খাযরাজ গোত্রকে লক্ষ্য করে 'আব্বাস ইবন 'উবাদার ভাষণ

📄 বায়'আত পূর্বে খাযরাজ গোত্রকে লক্ষ্য করে 'আব্বাস ইবন 'উবাদার ভাষণ


ইবন ইসহাক বলেন: 'আসিম ইবন উমর ইব্‌ন কাতাদা আমার নিকট বর্ণনা করেন যে, আনসারগণ যখন রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে বায়'আত করার জন্য সমবেত হন, তখন সালিম ইব্‌ন আওফ গোত্রের নেতা আব্বাস ইবন উবাদা ইব্‌ন নাফ্লা আনসারী (রা) বললেন: হে খাযরাজ গোত্রের লোকেরা! তোমরা কি জান, এই ব্যক্তির হাতে তোমরা কি ব্যাপারে বায়'আত করছ? তারা বলল: জানি। তিনি বললেন: তোমরা কিন্তু এর মাধ্যমে সাদা-কাল সব ধরনের লোকের সাথে যুদ্ধের ঝুঁকি নিচ্ছ। যদি তোমরা মনে কর, তোমাদের ধন-সম্পদ লুণ্ঠিত হতে এবং তোমাদের সেরা নেতাদের নিহত হতে দেখে তোমরা তাঁকে পরিত্যাগ করবে, তা হলে বরং এখনই তা কর। কারণ আল্লাহর কসম! তখন যদি তেমন কিছু কর, তবে তোমরা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হবে।
পক্ষান্তরে নিজেদের প্রতি তোমাদের যদি এ আস্থা থাকে যে, তোমরা তাঁকে দেওয়া অংগীকার পূর্ণরূপে রক্ষা করবে; তাতে ধন-সম্পদের যতই ক্ষতি হোক, যত সেরা নেতাই নিহত হোক না কেন, তা হলে তোমরা তাঁকে গ্রহণ করে নাও। আল্লাহ্র কসম! এটা হবে তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর। তাঁরা বললেন: আমরা আমাদের ধন-সম্পদের ক্ষতি ও সেরা লোকদের প্রাণহানির আশংকা সত্ত্বেও তাঁকে গ্রহণ করে নিচ্ছি। ইয়া রাসূলাল্লাহ্ (সা)! যদি আমরা এ অংগীকার পূরণ করি, তবে এর বিনিময়ে আমরা কি লাভ করব? তিনি বললেন: জান্নাত! তাঁরা বললেন: তা হলে আপনার হাত বাড়িয়ে দিন। তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁর হাত বাড়িয়ে দিলেন। তারা তাঁর হাতে হাত রেখে বায়'আত করলেন।
'আসিম ইবন 'উমর ইবন কাতাদা (র) বলেন: আব্বাসের উক্ত বক্তব্যের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে কৃত অংগীকারকে তাদের কাঁধে মযবুত করে বেঁধে দেওয়া।
আবদুল্লাহ্ ইব্‌ন আবু বকর (র) বলেন, বরং তিনি তার বক্তব্যে এ বায়'আতকে অন্তত সে রাতের মত পিছিয়ে দিয়ে আবদুল্লাহ্ ইবন উবায় ইবন সালূলকেও তাতে শরীক করতে চেয়েছিলেন, যাতে সমগ্র মদীনাবাসীর কাছে এটা এক শক্তিশালী বায়'আতে পরিণত হয়। বস্তুত, আল্লাহ্ তা'আলাই ভাল জানেন আব্বাসের উদ্দেশ্য কি ছিল।
ইন্ন হিশাম বলেন: সালুল হল খুযা'আ গোত্রের জনৈক মহিলা। সে উবায় ইবন মালিক ইন্ন হারিসের জননী।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 দ্বিতীয় 'আকাবার বায়'আতে রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে যিনি সর্বপ্রথম হাত রাখেন

📄 দ্বিতীয় 'আকাবার বায়'আতে রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে যিনি সর্বপ্রথম হাত রাখেন


ইবন ইসহাক বলেন: নাজ্জার গোত্রের দাবি হচ্ছে যে, আবূ উমামা আস'আদ ইব্‌ন যুরারা (রা)-ই বায়'আতের জন্য সবার আগে রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে হাত রেখেছিলেন। অন্যদিকে আবদুল আশহাল গোত্রের বক্তব্য, তাদের নেতা আবুল হায়সাম ইব্‌ন তায়্যিহানই এ ব্যাপারে ছিলেন সবার অগ্রগামী।
ইবন ইসহাক বলেন: কা'ব ইবন মালিক (রা)-এর সূত্রে তাঁর পুত্র আবদুল্লাহ্ আমার কাছে বর্ণনা করেন যে, বারা' ইব্‌ন মা'রূর (রা)-ই সর্বপ্রথম রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে হাত রাখেন। এরপর বাকী সকলে তাঁর অনুসরণ করে বায়'আতে শরীক হন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00