📄 ইবন হিশাম কর্তৃক কাওয়াকিল নামের ব্যাখ্যা
ইন্ন হিশাম বলেন: বনূ 'আওফ ও গামকে কাওয়াকিল নামে আখ্যায়িত করার কারণ হচ্ছে যে কোন লোক তাদের আশ্রয়প্রার্থী হলে, তারা তাকে একটি তীর দিয়ে বলত। قوقل به بيثرب حيث شئت "তুমি এটা নিয়ে ইয়াসরিবের যেখানে ইচ্ছা সেখানে যাও।" শব্দটি قوقل-এর বহুবচন যার, অর্থ বিশেষ ধরনের হাঁটা।
📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী বনূ সালিমের লোক
৮. আব্বাস ইবন উবাদা (রা)। তিনি সালিম গোত্রের শাখা 'আজলান গোত্রের লোক। তাঁর বংশ তালিকা এরূপ: 'আব্বাস ইবন 'উবাদা ইব্ নায়লা ইবন মালিক ইবন 'আজলان ইবন যায়দ ইব্ন গাল্ম ইন্ন সালিম ইন্ন আওফ ইবন আমর ইবন খাযরাজ।
📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী বনূ সালামার লোক
৯. 'উব্বা ইন্ন আমির (রা)। তিনি বনূ সালামার শাখা হারাম গোত্রের লোক। তাঁর বংশ তালিকা এরূপ : 'উব্বা ইব্ন আমির ইব্ন নাবী ইব্ন যায়দ ইব্ন হারাম ইব্ন কা'ব ইব্ন গাম ইব্ন সালামা ইবন সা'দ ইব্ন আলী ইব্ন আসাদ ইব্ন সারিদা ইব্ তাযীদ ইব্ন জুশাম ইব্ন খাযরাজ।
📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী বনূ সাওয়াদের লোক
১০. কুত্বা ইন্ন আমির (রা)। তিনি সাওয়াদ গোত্রের লোক। তাঁর বংশ তালিকা এরূপ : কুত্বা ইব্ন আমির ইব্ন হাদীদা ইব্ন আম্ম ইন্ন গান্ম ইন্ন সাওয়াদ ইব্ন গানম ইব্ন কা'ব ইবন সালামা।