📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু 'আওফের থেকে যারা প্রথম 'আকাবায় শরীক হয়েছিলেন

📄 বনু 'আওফের থেকে যারা প্রথম 'আকাবায় শরীক হয়েছিলেন


৬. 'উবাদা ইব্‌ন সামিত (রা)। তিনি বনূ 'আওফ ইব্‌ন খাযরাজের শাখা বনূ গানামের লোক। তাঁর বংশ তালিকা এরূপ: 'উবাদা ইব্‌ন সামিত ইব্‌ন কায়স ইন্ন আসরাম ইব্‌ন ফির ইবন সা'লাবা ইব্‌ন গাম ইবন 'আওফ ইবন 'আমর ইবন খাযরাজ।
বনূ আওফের লোকেরা কাওয়াকিল নামে পরিচিতি ছিলেন।
৭. এ গোত্রের মিত্র আবূ আবদুর রহমান ইয়াযীদ ইবন সা'লাবা ইব্‌ন খাযমা ইব্‌ন আসরাম ইবন আমর ইবন 'আম্মারা। মূলত তিনি গুসায়না গোত্রের লোক। এ গোত্রটি বালী গোত্রের একটি শাখা।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইবন হিশাম কর্তৃক কাওয়াকিল নামের ব্যাখ্যা

📄 ইবন হিশাম কর্তৃক কাওয়াকিল নামের ব্যাখ্যা


ইন্ন হিশাম বলেন: বনূ 'আওফ ও গামকে কাওয়াকিল নামে আখ্যায়িত করার কারণ হচ্ছে যে কোন লোক তাদের আশ্রয়প্রার্থী হলে, তারা তাকে একটি তীর দিয়ে বলত। قوقل به بيثرب حيث شئت "তুমি এটা নিয়ে ইয়াসরিবের যেখানে ইচ্ছা সেখানে যাও।" শব্দটি قوقل-এর বহুবচন যার, অর্থ বিশেষ ধরনের হাঁটা।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী বনূ সালিমের লোক

📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী বনূ সালিমের লোক


৮. আব্বাস ইবন উবাদা (রা)। তিনি সালিম গোত্রের শাখা 'আজলান গোত্রের লোক। তাঁর বংশ তালিকা এরূপ: 'আব্বাস ইবন 'উবাদা ইব্‌ নায়লা ইবন মালিক ইবন 'আজলان ইবন যায়দ ইব্‌ন গাল্ম ইন্ন সালিম ইন্ন আওফ ইবন আমর ইবন খাযরাজ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী বনূ সালামার লোক

📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী বনূ সালামার লোক


৯. 'উব্বা ইন্ন আমির (রা)। তিনি বনূ সালামার শাখা হারাম গোত্রের লোক। তাঁর বংশ তালিকা এরূপ : 'উব্বা ইব্‌ন আমির ইব্‌ন নাবী ইব্‌ন যায়দ ইব্‌ন হারাম ইব্‌ন কা'ব ইব্‌ন গাম ইব্‌ন সালামা ইবন সা'দ ইব্‌ন আলী ইব্‌ন আসাদ ইব্‌ন সারিদা ইব্‌ তাযীদ ইব্‌ন জুশাম ইব্‌ন খাযরাজ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00