📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী নাজ্জার গোত্রের লোক
১. আস'আদ ইব্ন যুরারা (রা)। উপনাম আবূ উমামা। তিনি বনূ নাজ্জারের শাখা মালিক ইব্ন নাজ্জার গোত্রের লোক। তাঁর বংশ তালিকা এরূপ: আস'আদ ইব্ন যুরারা ইব্ন উদাস ইবন উবায়দ ইবন সা'লাবা ইন্ন গানম ইবন মালিক ইন্ন নাজ্জার।
২. 'আওফ (রা) ও (৩) মু'আয (রা)। তাঁরাও নাজ্জার গোত্রের লোক। পিতার নাম হারিস ও মাতার নাম 'আফরা। হারিস ছিলেন রিফা'আ ইব্ন সাওয়াদ ইবন মালিক ইব্ন গাম ইন্ন মালিক ইব্ন নাজ্জার-এর পুত্র।
📄 প্রথম 'আকাবায় অংশগ্রহণকারী বনূ যুরায়কের লোক
৪. রাফি' ইবন মালিক (রা)। তিনি যুরায়ক গোত্রের লোক। তাঁর বংশ তালিকা নিম্নরূপ: রাফি' ইবন মালিক ইবন 'আজলান, ইব্ন আমর ইবন 'আমির ইবন যুরায়ক।
৫. যাকওয়ান ইব্ন আব্দ কায়স (রা)। ইনিও যুবায়ক গোত্রের লোক। তাঁর বংশ তালিকা এরূপ: যাকওয়ান ইব্ন আব্দ কায়স ইব্ন খালদা ইব্ন মুখাল্লাদ ইব্ন আমির ইবন যুরায়ক। ইব্ন হিশাম বলেন: যাকওয়ান (রা) একজন মুহাজির আনসার সাহাবী ছিলেন।
📄 বনু 'আওফের থেকে যারা প্রথম 'আকাবায় শরীক হয়েছিলেন
৬. 'উবাদা ইব্ন সামিত (রা)। তিনি বনূ 'আওফ ইব্ন খাযরাজের শাখা বনূ গানামের লোক। তাঁর বংশ তালিকা এরূপ: 'উবাদা ইব্ন সামিত ইব্ন কায়স ইন্ন আসরাম ইব্ন ফির ইবন সা'লাবা ইব্ন গাম ইবন 'আওফ ইবন 'আমর ইবন খাযরাজ।
বনূ আওফের লোকেরা কাওয়াকিল নামে পরিচিতি ছিলেন।
৭. এ গোত্রের মিত্র আবূ আবদুর রহমান ইয়াযীদ ইবন সা'লাবা ইব্ন খাযমা ইব্ন আসরাম ইবন আমর ইবন 'আম্মারা। মূলত তিনি গুসায়না গোত্রের লোক। এ গোত্রটি বালী গোত্রের একটি শাখা।
📄 ইবন হিশাম কর্তৃক কাওয়াকিল নামের ব্যাখ্যা
ইন্ন হিশাম বলেন: বনূ 'আওফ ও গামকে কাওয়াকিল নামে আখ্যায়িত করার কারণ হচ্ছে যে কোন লোক তাদের আশ্রয়প্রার্থী হলে, তারা তাকে একটি তীর দিয়ে বলত। قوقل به بيثرب حيث شئت "তুমি এটা নিয়ে ইয়াসরিবের যেখানে ইচ্ছা সেখানে যাও।" শব্দটি قوقل-এর বহুবচন যার, অর্থ বিশেষ ধরনের হাঁটা।