📄 যিরার ও খলীফা উমর (রা)
রাবী বলেন, ইব্ন হিশাম বলেছেন: যিরার উহুদ যুদ্ধে 'উমর ইবন খাত্তাব (রা)-এর মুখোমুখি হয়েছিল। সে 'উমর (রা)-কে বর্শার পার্শ্বদেশ দ্বারা আঘাত করে বলেছিল: 'উমর! আত্মরক্ষা কর। আমি তোমাকে হত্যা করব না। যিরার (রা) ইসলাম গ্রহণের পর 'উমর (রা) তাঁকে তাঁর আচরণের কথা স্মরণ করিয়ে দেন।