📘 সিরাতে ইবন হিশাম > 📄 খালিদ (রা) কর্তৃক তার পাওনা সুদ দাবি ও এ সম্পর্কিত আয়াত

📄 খালিদ (রা) কর্তৃক তার পাওনা সুদ দাবি ও এ সম্পর্কিত আয়াত


তায়ফবাসী ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ্ (সা) খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর সাথে তার পিতা ওয়ালীদের সুদ সম্পর্কে আলোচনা করেন। বনূ সাকীফের নিকট ওয়ালীদের সুদ পাওনা ছিল, যা আদায় করার জন্য সে তার পুত্রকে ওসিয়ত করে গিয়েছিল।
ইবন ইসহাক বলেন: বিজ্ঞজনদের অনেকে আমার কাছে বর্ণনা করেছেন যে, খালিদ ইব্‌ন ওয়ালীদ যখন তার পিতার পাওনা সুদ দাবি করল, যা লোকদের কাছে পাওনা ছিল, তখন এ আয়াত নাযিল হয়: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ - "হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মু'মিন হও।” (২: ২৭৮)।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ উযায়হির হত্যা প্রতিশোধ উম্মু গায়লান প্রসঙ্গে

📄 আবূ উযায়হির হত্যা প্রতিশোধ উম্মু গায়লান প্রসঙ্গে


আমাদের জানামতে, আবূ উযায়হির হত্যার কোন প্রতিশোধ গ্রহণ করা হয়নি। অবশেষে ইসলাম মানুষের জানমাল হিফাযতের নিশ্চয়তা বিধান করে। অবশ্য যিরার ইবন খাত্তাব ইব্‌ন মিরদাস ফিহরী সম্পর্কে বর্ণিত আছে যে, সে একদল কুরায়শসহ দাওস গোত্রের এলাকায় গিয়েছিল। সেখানে উম্মু গায়লান নাম্মী এক মহিলার বাড়িতে তারা যায়। সে মহিলা ছিল দাওস গোত্রের আযাদকৃত দাসী। তার পেশা ছিল মহিলাদের চুল বিন্যাস করা এবং নববধূকে সাজানো। দাওস গোত্রের লোকেরা আবূ উযায়হির হত্যার প্রতিশোধে তাদের হত্যা করতে চেয়েছিল। কিন্তু উম্মু গায়লান ও তার সাথীরা রুখে দাঁড়ায় এবং তাদের বাধা দিতে সক্ষম হয়। যিরার ইব্‌ন খাত্তাব এ সম্পর্কে বলেন:
جزى الله عنا ام غيلان صالحا * ونسوتها اذهن شعث عواطل فهن دفعن الموت بعد اقترابه × وقد برزت للثائرين المقاتل دعت دعوة دوسا فسالت شعابها × بعز وادتها الشراج القوابل وعمرا جزاه الله خيرا فماً ونى x وما بردت منه لدى المفاصل فجردت سيفى ثم قمت ينصله × وعن اى نفس بعد نفسی اقاتل "আল্লাহ্ তা'আলা আমাদের পক্ষ হতে উম্মু গায়লান ও তার সাথীদের উত্তম বিনিময় দান করুন। তারা ছিল অপরিপাটি ও নিরাভরণ।
তারা সমাগত মৃত্যুকে পিছু হটিয়ে দিয়েছিল, অথচ প্রতিশোধ গ্রহণেচ্ছুদের জন্য হত্যার স্থান প্রকাশ পেয়েছিল। উম্মু গায়লান দাওস গোত্রকে সন্ধির জন্য আহবান জানায়, ফলে তাদের সকল শাখা মান-সম্মানের প্রতি ধাবিত হয় এবং সামনের শাখাগুলো সে প্রবাহকে আরও বেগবান করে, (অর্থাৎ তারা সবাই সন্ধির ব্যাপারে একমত হয়)।
আল্লাহ্ তা'আলা আমরকেও উত্তম বদলা দিন, সে আদৌ অলসতা করেনি। আমার ব্যাপারে তার অস্থিগ্রন্থিগুলো শিথিল হয়নি, অর্থাৎ সে চেষ্টার কোন ত্রুটি করেনি। অতএব আমি তরবারি টেনে নিই এবং তার ফলা নিয়ে দাঁড়িয়ে যাই। নিজকে রক্ষার জন্যই যদি না লড়াই করি, তবে আর কার জন্য লড়ব?"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উম্মু জামীল ও খলীফা 'উমর ইবন খাত্তাব (রা)

📄 উম্মু জামীল ও খলীফা 'উমর ইবন খাত্তাব (রা)


'উমর ইব্‌ন খাত্তাব (রা) খলীফা হওয়ার পর উম্মু জামীল তাঁর সাথে সাক্ষাৎ করতে আসে। তার ধারণা ছিল যিরার খলীফার ভাই। সে যখন যিরারের বংশ পরিচয় উল্লেখ করে, তখন যিরারের ঘটনা খলীফার মনে পড়ল। তিনি বললেন: ইসলামী ভ্রাতৃত্ব ছাড়া আর কোনরূপ ভ্রাতৃত্ব তার সাথে আমার নেই। সে তো এখন গাযী। তার প্রতি তোমার অনুগ্রহের কথা আমি জানি। এরপর তিনি তাকে একজন মুসাফির হিসাবে কিছু অর্থ প্রদান করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 যিরার ও খলীফা উমর (রা)

📄 যিরার ও খলীফা উমর (রা)


রাবী বলেন, ইব্‌ন হিশাম বলেছেন: যিরার উহুদ যুদ্ধে 'উমর ইবন খাত্তাব (রা)-এর মুখোমুখি হয়েছিল। সে 'উমর (রা)-কে বর্শার পার্শ্বদেশ দ্বারা আঘাত করে বলেছিল: 'উমর! আত্মরক্ষা কর। আমি তোমাকে হত্যা করব না। যিরার (রা) ইসলাম গ্রহণের পর 'উমর (রা) তাঁকে তাঁর আচরণের কথা স্মরণ করিয়ে দেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00