📄 আসাদ গোত্রের বিদ্রূপকারী
আসওয়াদ ইব্ন মুত্তালিব ইব্ন আসাদ। উপনাম আবূ যাম'আ। সে ছিল আসাদ ইব্ন 'আবদুল উয্যা ইব্ন কুসাই ইন কিলাব গোত্রের লোক। বর্ণিত আছে যে, তার উৎপীড়ন-উপহাস যখন মাত্রা ছাড়িয়ে গেল, তখন রাসূলুল্লাহ্ (সা) তার জন্য বদদু'আ করে বললেন: হে আল্লাহ্! তাকে অন্ধ করে দাও এবং তাকে সন্তানহারা কর।
📄 বনূ যুহরার বিদ্রূপকারী
আসওয়াদ ইব্ন আবদ ইয়াগ্স ইব্ন ওয়াহব ইবন আব্দ মানাফ ইব্ন যুহরা। সে যুহরা ইব্ন কিলাব গোত্রের লোক।
📄 মাখযূম গোত্রের বিদ্রূপকারী
ওয়ালীদ ইব্ন মুগীরা। সে বনু মাখযূম গোত্রের লোক। বংশ তালিকা এরূপ, ওয়ালীদ ইব্ন মুগীরা ইবন আবদুল্লাহ্ ইবন উমর ইবন মাখযুম।
📄 সাহম গোত্রের বিদ্রুপকারী
আস ইব্ন ওয়ায়ল। সে ছিল সাহম গোত্রের লোক। বংশ তালিকা এরূপ: আস ইব্ ওয়াইল ইব্ন হিশাম ইব্ন সুআয়দ ইব্ন ইন্ন সাহম। ইবন হিশাম বলেন: সে হল ওয়াইল ইবন হাশিম।