📄 রাসূলুল্লাহ্ (সা)-এর সাক্ষাতে রওয়ানা এবং প্রশংসায় কবিতা আবৃত্তি
ইন্ন হিশাম বলেন: বকর ইবন ওয়ায়ল গোত্রের খাল্লাদ ইব্ন কুরা ইব্ন খালিদ সাদৃসী প্রমুখ মনীষী আমার কাছে বর্ণনা করেছেন যে, আ'শা ইব্ন কায়স ইবন সা'লাবা ইব্ন 'উকাবা ইবন সা'ব ইব্ন 'আলী ইন্ন বক্র ইব্ন ওয়ায়ল ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওয়ানা হন। আর নবী (সা)-এর প্রশংসায় তিনি তাঁর যাত্রা পথে কবিতা আবৃত্তি করতে থাকেন:
الم تفتمض عيناك ليلة ارمدا × وبت كما بات السليم مسهدا
চোখওঠা রোগীর মত তোমারও কি চোখের পাতা লাগছে না? তুমিও কি সাপেকাটা ব্যক্তির ন্যায় বিনিদ্র রজনী যাপন করলে?
وما ذاك عشق النساء وانما × تناسيت قبل اليوم صحبة مهددا
বলাবাহুল্য, এটা কোন রমণীর প্রেমজনিত কারণে নয়, (প্রিয়া) মাহ্দাদের সান্নিধ্য তো ভুলে গেছি আজ থেকে অনেক আগেই।
ولكن ارى الدهر الذي هو خائن × اذا اصلحت کفای عاد فافسدا
বস্তুত আমি বিশ্বাসঘাতক মহাকালের কাণ্ডকারখানা দেখছি। আমি যখন কোন জিনিস ঠিকঠাক করি, কালচক্র তখন তা লণ্ডভণ্ড করে দেয়।
كهولا وشيانا فقدت وثروة الله هذا الدهر كيف ترددا
আমি কত বৃদ্ধ, কত যুবক ও শত ঐশ্বর্য হারিয়েছি। সময় আল্লাহর অপূর্ব সৃষ্টি; কিভাবে তার আবর্তিত হচ্ছে।
وما زلت ابتغى المال من انا يافع * وليدا وكهلا حين شبت وامرا
শৈশব হতে কৈশোর, এরপর যৌবন ও বার্ধক্য গোটা জীবনই আমি অর্থের তালাশে কাটিয়েছি।
وابتذل العيس المراقيل تقتلى × مسافة ما بين النجير فصر خدا
এখন আমি নুজায়র ও সারখাদের মাঝপথ অতিক্রম করছি সাদা-লালবর্ণের উটের পিঠে, আর সে উট ভীষণ দ্রুতগামী যেগুলো একটি অপরটিকে পেছনে ফেলে এগিয়ে যায়।
الا ايهذا السائلي اين يممت * فان لها في أهل يثرب موعدا
শোন হে প্রশ্নকারী! আমার উটগুলোর গন্তব্য স্থান কোথায়? এ উটের লক্ষ্য হচ্ছে আমাকে ইয়াসরিববাসীদের মাঝে পৌঁছে দেবে।
فان تسالى عنى فيارب سائل × حفى عن الاعشى به حيث اصعدا
তুমি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস কর, তবে এ প্রশ্ন অবান্তর নয়, কারণ আ'শা যে দিকেই যায় তার সম্পর্কে প্রশ্নকারীর অভাব থাকে না।
اجددت برجليها النجاء وراجعت × يداها خنافا لينا غيرا حردا
উটটি দ্রুত চলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করল, ফলে তার সামনের দু'পা শ্রান্ত ও দুর্বল হয়ে পড়ল, তবুও সে খুঁড়িয়ে চলল না।
وفيها اذا ما هجرت عجرفية × اذا خلت جرباء الظهيرة اصيدا
দুপুরের রোদে তুমি যখন গিরগিটিকে ঘাড় বাঁকিয়ে থাকতে দেখতে পাও, তখনও আমার উট সগর্বে হেঁটে চলে।
واليت لا أوى لها من كلالة × ولا من حفى حتى تلاقي محمدا
আমি কসম করেছি, কোনরূপ শ্রান্তি বা খুর খুলে যাওয়ার কারণে আমি তার প্রতি অনুগ্রহ দেখাব না; যতক্ষণ না সে মুহাম্মদ (সা) পর্যন্ত পৌঁছায়।
متى ما تناخي عند باب ابن هاشم تراحي وتلقى من فواضله ندى
তুমি যখন হাশিমের সন্তানদের দুয়ারে গিয়ে বসবে, তখনই শান্তি লাভ করবে এবং তাঁর মহান চরিত্রের কৃপাবারিতে স্নাত হবে।
نبيا يرى ما لاترون وذكره × اغار لعمري في البلاد وانجدا
তিনি আল্লাহর নবী, তিনি যা দেখেন তোমরা তা দেখ না; আর তাঁর সুখ্যাতি আমার জীবনের কসম! তা ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের সকল উঁচু-নীচু স্থানে, অর্থাৎ সর্বত্র।
له صدقات ما تغب ونائل × وليس عطاء اليوم مانعه غدا
তিনি সব সময় দান-খয়রাত করে থাকেন, তাঁর আজকের দান আগামীকালের দানের জন্য অন্তরায় নয়।
اجدك لم تسمع وصاة محمد × نبي الاله حيث أوصى واشهدا
তুমি এত ছুটাছুটি করছ কেন, তুমি কি আল্লাহর নবী মুহাম্মদ (সা)-এর উপদেশ শোনোনি—যখন তিনি উপদেশ ও সাক্ষ্য দেন?
اذا انت لم ترحل بزاد من التفى × ولاقيت بعد الموت من قد تزودا
তুমি যদি তাকওয়ার পাথেয় নিয়ে সফর না কর এবং মৃত্যুর পর এ পাথেয় সংগ্রহকারীদের সাক্ষাৎ পাও—
ندمت على ان لا تكون كمثله x فترصد للامر الذي كان ارصدا
তবে তোমার অনুশোচনার সীমা থাকবে না যে, কেন তুমি তাদের মত হলে না এবং যে মৃত্যু তোমার জন্য প্রতীক্ষারত ছিল, তার জন্য প্রস্তুত হলে না।
فاياك والميتات لا تقربنها * ولا تاخذن سهما حديدا لتفصدا
সুতরাং সাবধান, মৃত জন্তুর নিকটেও যাবে না এবং রক্ত প্রবাহ করার (অর্থাৎ মূর্তির জন্য উৎসর্গ করার) জন্য তীক্ষ্ণ শর হাতে নিও না।
وذا النصب المنصوب لا تنسكنه * ولا تعبد الا وثان والله فاعبدا
আর স্বহস্তে স্থাপিত মূর্তির জন্য কুরবানী কর না। দেবদেবীর পূজা কর না, শুধু আল্লাহ্-ই ইবাদত কর।
ولا تقربن حرة كان سرها × عليك حراما فانكحن او تابدا
কোন সতী-সাধ্বীর নিকটেও যেওনা, যার সম্ভ্রম তোমার জন্য নিষিদ্ধ, সম্ভব হলে তুমি বিবাহ কর, নয়ত স্ত্রীলোকদের থেকে দূরে থাক।
وذا الرحم القربى فلا تقطعنه × لعاقبة ولا الا سير المقيدا
আর শাস্তিদানের জন্য নিকট-আত্মীয়ের সাথে সম্পর্কচ্ছেদ কর না এবং বন্দীর সাথে দুর্ব্যবহার কর না।
وسبح على حين العشيات والضحى × ولا تحمد الشيطان والله فأحمدا
সকাল-সন্ধ্যা আল্লাহর তাসবীহ পাঠ কর, শয়তানের গুণগান কর না, আর আল্লাহরই প্রশংসা কর।
ولا تسخرا من بائس ذي ضرارة × ولا تحسين المال للمئ مخلذا
আর তুমি নিঃস্ব ও অভাবগ্রস্তদের উপহাস কর না এবং কখনো মনে কর না যে, ধন-সম্পদ কোন মানুষকে চিরস্থায়ী করে রাখবে।
📄 রাসূলুল্লাহ্ (সা) মদ হারাম বলেন শুনে প্রত্যাবর্তন ও মৃত্যু
আ'শা মক্কায় বা তার কাছাকাছি পৌঁছলে জনৈক কুরায়শ মুশরিকের সাথে তার সাক্ষাৎ হয়। সে তাকে তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলল: সে রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। তখন কুরায়শ লোকটি বলল: হে আবু বাসীর! তিনি যে ব্যভিচার নিষিদ্ধ করেন। আ'শা বলল: আল্লাহ্র কসম! কাজটি গুরুতর, এতে আমার কোন আগ্রহ নেই। তখন সে আবার তাকে বলল: তিনি তো মদপানকেও হারাম বলেন। আ'শা বলল: হ্যাঁ, আল্লাহর কসম! এতে অবশ্য আমার কিছুটা আসক্তি আছে। বরং এ বছর আমি মক্কা থেকে ফিরে যাচ্ছি। এ বছর আমি স্বাদ মিটিয়ে মদপান করব। এরপর ফিরে এসে ইসলাম গ্রহণ করব। এই বলে আ'শা ফিরে যায়। কিন্তু সে বছরই সে মারা যায়। সে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আর ফিরে আসেনি।
📄 রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে আবূ জাহলের লাঞ্ছনা
ইবন ইসহাক বলেন: আল্লাহর দুশমন আবু জাহল ইব্ন হিশাম যদিও রাসূলুল্লাহ্ (সা)-এর ঘোর দুশমন ছিল, তার মনে ছিল তাঁর প্রতি প্রচণ্ড বিদ্বেষ এবং তাঁকে উৎপীড়নও করত সেই মাত্রায়, কিন্তু রাসূলুল্লাহ্ (সা)-এর সামনাসামনি হলে আল্লাহ্ তা'আলা তাকে অপমানিত করতেন।
📄 আবূ জাহলের কাছে জনৈক ইরাশীর উট বিক্রয়
ইবন ইসহাক বলেন: জ্ঞানী আবদুল মালিক ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আবূ সুফইয়ান সাকাফী আমার কাছে বর্ণনা করেন যে, ইব্ন হিশাম বলেন: ইরাশা গোত্রের এক ব্যক্তি তার কয়েকটি উট নিয়ে মক্কায় আসে। আবু জাহল তার থেকে সে উট খরিদ করে নেয়। কিন্তু দাম নিয়ে টালবাহানা শুরু করে দেয়। নিরুপায় হয়ে সে ইরাশী কুরায়শদের একটি সভাস্থলে এসে উপস্থিত হয়। তখন রাসূলুল্লাহ্ (সা) মসজিদের এক পাশে বসেছিলেন। ইরাশী লোকটি বলল: হে কুরায়শরা। কেউ আছে কি, যে আবুল হাকাম ইব্ন হিশামের কাছ থেকে আমার উটের দাম আদায় করে দেবে? আমি একজন বিদেশী মুসাফির। সে আমার হক আদায়ে গড়িমসি করছে। রাবী বলেন: তখন সে মজলিসের লোকেরা তাকে বলল: তুমি কি ঐ বসা লোকটি [রাসূলুল্লাহ্ (সা)]-কে দেখতে পাচ্ছ না, তুমি তাঁর কাছে যাও সে তোমার পাওনা তার থেকে আদায় করে দেবে। রাসূলুল্লাহ্ (সা) ও আবূ জাহলের মধ্যকার দুশমনির কথা জানত বলেই তারা এরূপ করেছিল।