📄 মুতঈম ইব্ন আদী রাসূলুল্লাহ্ (সা)-কে যেভাবে আশ্রয় দিয়েছিলেন
ইন হিশাম বলেন: হাসান (রা) এ কবিতায় বলেছেন اجرت رسول الله منهم রাসূলুল্লাহ্ (সা)-কে তুমি তাদের থেকে আশ্রয় দিয়েছিলে)।
এ উক্তি দিয়ে তিনি এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন যে, যখন রাসূলুল্লাহ্ (সা) তায়ফবাসীদের তাঁর প্রতি ঈমান আনার এবং তাঁর সহযোগিতা করার আহবান জানালেন, কিন্তু তারা তাঁর এ আহবানে সাড়া দিল না, তখন তিনি হেরা পর্বতে চলে গেলেন। এরপর তিনি আখনাস ইব্ন শুরায়কের কাছে তার আশ্রয় চেয়ে তার কাছে খবর পাঠালেন। সে উত্তর দিল: আমি কুরায়শদের মিত্র। এক গোত্রের মিত্র তাদের প্রতিপক্ষকে আশ্রয় দিতে পারে না। এরপর তিনি সুহায়ল ইব্ন আমরকে অনুরূপ অনুরোধ জানালেন। সে বলল: বনু 'আমিরের লোক বন্ কা'বের বিরুদ্ধে কাউকে আশ্রয় দেয় না। অবশেষে তিনি মুতঈম ইবন 'আদীর কাছে লোক পাঠালেন। মুতঈম তাঁর অনুরোধ রক্ষা করলেন। মুতঈম ও তাঁর খান্দানের লোকসহ অস্ত্র সজ্জিত হয়ে মসজিদে হারামে প্রবেশ করলেন এবং তারপর রাসূলুল্লাহ্ (সা)-কে সেখানে প্রবেশ করার জন্য ডেকে পাঠালেন। তিনি এসে বায়তুল্লাহ্ তাওয়াফ করলেন এবং সেখানে সালাত আদায় করলেন। এরপর তিনি (সা) তার বাড়িতে চলে গেলেন। হাসান (রা) ঐ ঘটনারই প্রতি ইঙ্গিত করে উপরোক্ত উক্তি করেন।
📄 চুক্তিপত্র বাতিলকরণে হিশাম ইব্ন আমরের ও হাসান ইন্ন সাবিত (রা) কর্তৃক তার প্রশংসা
ইব্ন ইসহাক বলেন হিশাম ইবন 'আমর কুরায়শদের চুক্তিপত্র বিনষ্ট করার জন্য প্রশংসনীয় অবদান রেখেছিলেন বলে, হাসান ইবন সাবিত আনসারী (রা) তার প্রশংসা করে বলেন:
هل يوفين بنو أمية ذمة × عقدا كما أوفى جوار هشام
من معشر لا يغدرون بجارهم x للحارث بن حبيب بن سخام
واذا بنو حسل اجاروا ذمة × اوفوا وادوا جارهم بسلام
বনু উমাইয়া কি তাদের যিম্মাদারী পূরণ করবে, যেমন তা পূরণ করেছে হিশামের প্রতিবেশীগণ?
তারা হারিস ইবন হাবীব ইন্ন সুখামের বংশধর, যারা তাদের আশ্রিতের প্রতি বিশ্বাসঘাতকতা করে না।
বনু হিস্স যখন কাউকে আশ্রয় দিয়ে নিরাপত্তার দায়িত্ব নেয়, তখন তারা তা যে কোন মূল্যে রক্ষা করে এবং আশ্রিতের পরিপূর্ণ নিরাপত্তা বিধান করে।