📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুতঈম ইব্‌ন আদীর ইন্তিকালে হাসান (রা)-এর শোকগাথা এবং চুক্তিপত্র বাতিলকরণে তার অবদান প্রসঙ্গে

📄 মুতঈম ইব্‌ন আদীর ইন্তিকালে হাসান (রা)-এর শোকগাথা এবং চুক্তিপত্র বাতিলকরণে তার অবদান প্রসঙ্গে


মুতঈম ইবন 'আদীর ইন্তিকাল হলে হাসান ইবন সাবিত (রা) নিম্নের শোকগাথাটি রচনা করেন। চুক্তিপত্র বাতিলকরণে তিনি যে অবদান রাখেন, তা তিনি এ শোকগাথায় তুলে ধরেন:
أيا عين فابكي سيد القوم واسفحى x بدمع وان انرفته فاسكبي الدماء .
হে চোখ! গোত্র-প্রধানের শোকে কাঁদো, অশ্রু উজাড় করে দাও। আর যখন অশ্রু ফুরিয়ে যাবে, তখন রক্তধারা ঝরাতে থাকবে।
وبكي عظيم المشعرين كليهما * على الناس معروفا له ما تكلما
উভয় দলের প্রধান ব্যক্তির স্মরণে কাঁদো। মানুষের প্রতি তাঁর অনুগ্রহ ততদিন স্মরণীয় হয়ে থাকবে, যতদিন মানুষ কথা বলবে।
فلو كان مجد يخلد الدهر واحدا × من الناس ابقى مجده اليوم مطعما
প্রতিপত্তির যদি ক্ষমতা থাকত কোন মানুষকে চিরদিন বাঁচিয়ে রাখার, তা হলে মুতঈমকে তাঁর প্রতিপত্তি আজও বাঁচিয়ে রাখত।
اجرت رسول الله منهم فاصبحوا × عبيدك مالبي مهل واحرما
তুমি আল্লাহর রাসূলকে তাদের থেকে আশ্রয় দিয়েছ। সুতরাং যতদিন আল্লাহ্র ডাকে সাড়া প্রদানকারী ইহরাম বেঁধে লাব্বায়ক বলবে, ততদিন তারা তোমার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবে।
فلو سئلت عنه معد باسرها × وقحطان او باقي بقية جرهما
যদি তাঁর সম্পর্কে বনূ মা'আদ, বনু কাহতান এবং বনু জুরহুমের অবশিষ্ট লোকদের জিজ্ঞেস করা হয়,
لقالوا هو الموفى بخفرة جاره * وذمته يوما اذا تذمما
তবে তারা একযোগে বলবে: তিনি তাঁর আশ্রিতের দেওয়া অংগীকার পূরণ করেন এবং তিনি আদায় করেন নিজ যিম্মাদারী, যখন তা আদায়ের সময় আসে।
فما تطلع الشمس المنيرة فوقهم x على مثله فيهم اعز واعظما
সুতরাং তাদের উপর তার মত উজ্জ্বল সূর্য আর উদিত হবে না; যা তার মত অধিক সম্মান ও মর্যাদাসম্পন্ন।
وابي اذا یابی والين شيمة × وانوم عن جار اذا الليل اظلما
আর যখন সে অস্বীকার করে, তখন তার মত অস্বীকারকারী আর কেউ নেই। আর সে উত্তম চরিত্রের অধিকারী। অন্ধকার রাতে সে তার আশ্রিতদের ব্যাপারে নিশ্চিন্তে নিদ্রা-বিভোর থাকে।
ইবন হিশাম বলেন: এ কবিতার كليهما সম্বালিত লাইনটি ইবন ইসহাক ছাড়া অন্যদের সূত্র থেকে প্রাপ্ত।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুতঈম ইব্‌ন আদী রাসূলুল্লাহ্ (সা)-কে যেভাবে আশ্রয় দিয়েছিলেন

📄 মুতঈম ইব্‌ন আদী রাসূলুল্লাহ্ (সা)-কে যেভাবে আশ্রয় দিয়েছিলেন


ইন হিশাম বলেন: হাসান (রা) এ কবিতায় বলেছেন اجرت رسول الله منهم রাসূলুল্লাহ্ (সা)-কে তুমি তাদের থেকে আশ্রয় দিয়েছিলে)।
এ উক্তি দিয়ে তিনি এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন যে, যখন রাসূলুল্লাহ্ (সা) তায়ফবাসীদের তাঁর প্রতি ঈমান আনার এবং তাঁর সহযোগিতা করার আহবান জানালেন, কিন্তু তারা তাঁর এ আহবানে সাড়া দিল না, তখন তিনি হেরা পর্বতে চলে গেলেন। এরপর তিনি আখনাস ইব্‌ন শুরায়কের কাছে তার আশ্রয় চেয়ে তার কাছে খবর পাঠালেন। সে উত্তর দিল: আমি কুরায়শদের মিত্র। এক গোত্রের মিত্র তাদের প্রতিপক্ষকে আশ্রয় দিতে পারে না। এরপর তিনি সুহায়ল ইব্‌ন আমরকে অনুরূপ অনুরোধ জানালেন। সে বলল: বনু 'আমিরের লোক বন্ কা'বের বিরুদ্ধে কাউকে আশ্রয় দেয় না। অবশেষে তিনি মুতঈম ইবন 'আদীর কাছে লোক পাঠালেন। মুতঈম তাঁর অনুরোধ রক্ষা করলেন। মুতঈম ও তাঁর খান্দানের লোকসহ অস্ত্র সজ্জিত হয়ে মসজিদে হারামে প্রবেশ করলেন এবং তারপর রাসূলুল্লাহ্ (সা)-কে সেখানে প্রবেশ করার জন্য ডেকে পাঠালেন। তিনি এসে বায়তুল্লাহ্ তাওয়াফ করলেন এবং সেখানে সালাত আদায় করলেন। এরপর তিনি (সা) তার বাড়িতে চলে গেলেন। হাসান (রা) ঐ ঘটনারই প্রতি ইঙ্গিত করে উপরোক্ত উক্তি করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 চুক্তিপত্র বাতিলকরণে হিশাম ইব্‌ন আমরের ও হাসান ইন্ন সাবিত (রা) কর্তৃক তার প্রশংসা

📄 চুক্তিপত্র বাতিলকরণে হিশাম ইব্‌ন আমরের ও হাসান ইন্ন সাবিত (রা) কর্তৃক তার প্রশংসা


ইব্‌ন ইসহাক বলেন হিশাম ইবন 'আমর কুরায়শদের চুক্তিপত্র বিনষ্ট করার জন্য প্রশংসনীয় অবদান রেখেছিলেন বলে, হাসান ইবন সাবিত আনসারী (রা) তার প্রশংসা করে বলেন:
هل يوفين بنو أمية ذمة × عقدا كما أوفى جوار هشام
من معشر لا يغدرون بجارهم x للحارث بن حبيب بن سخام
واذا بنو حسل اجاروا ذمة × اوفوا وادوا جارهم بسلام
বনু উমাইয়া কি তাদের যিম্মাদারী পূরণ করবে, যেমন তা পূরণ করেছে হিশামের প্রতিবেশীগণ?
তারা হারিস ইবন হাবীব ইন্ন সুখামের বংশধর, যারা তাদের আশ্রিতের প্রতি বিশ্বাসঘাতকতা করে না।
বনু হিস্স যখন কাউকে আশ্রয় দিয়ে নিরাপত্তার দায়িত্ব নেয়, তখন তারা তা যে কোন মূল্যে রক্ষা করে এবং আশ্রিতের পরিপূর্ণ নিরাপত্তা বিধান করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00