📄 চুক্তি বাতিলকরণে হিশাম ইবন 'আমরের কৃতিত্ব
ইবন ইসহাক বলেন: বনু হাশিম ও বনূ মুত্তালিবকে যে গিরিসংকটে অন্তরীণ করে রাখার জন্য কুরায়শরা চুক্তি সম্পাদন করেছিল, তারা সেখানে নির্বাসিত জীবন যাপন করে যাচ্ছিল। অবশেষে একদল কুরায়শ উক্ত চুক্তিপত্র বাতিল করার জন্য প্রচেষ্টা চালায়। তাদের মধ্যে হিশাম ইব্ন আমর ইব্ন রবী'আ ইন্ন হারিস ইন্ন হুবায়ব ইব্ন নাস্ত্র ইন্ন জাযীমা ইন্ন মালিক ইব্ন হিসল ইব্ন আমির ইব্ন লুআঈ-এর কৃতিত্ব ছিল সব চাইতে বেশি। তিনি ছিলেন নায়লা ইবন হাশিম ইবন 'আব্দ মানাফের বৈমাত্রেয় ভাই। এ কারণে তিনি বনু হাশিমের সাথে সর্বদা আত্মীয়তা বজায় রেখে চলতেন। নিজ গোত্রের মাঝেও তার বিশেষ মর্যাদা ছিল।
হিশাম অবরুদ্ধ বনু হাশিম ও বনূ মুত্তালিবের কাছে গিরিসংকটে রাত্রিযোগে উট বোঝাই খাদ্য-সামগ্রী নিয়ে আসতেন। গিরিসংকটের মুখে পৌঁছেই তিনি উটের লাগাম খুলে ভিতরে হাঁকিয়ে দিতেন। আবার কখনও এভাবে উট বোঝাই কাপড়-চোপড় নিয়ে আসতেন। মোটকথা, তিনি এরূপ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে এ বিপদ মুহূর্তে তাদের সাহায্য করে যাচ্ছিলেন।
📄 যুহায়র ইব্ন আবু উমাইয়াকে দলে ভিড়ানোর জন্য হিশামের চেষ্টা
ইবন ইসহাক বলেন: একদিন তিনি যুহায়র ইব্ন আবূ উমাইয়া ইব্ন মুগীরা ইবন 'আবদুল্লাহ্ ইবন উমর ইব্ন মাখযূমের সাথে সাক্ষাৎ করলেন। যুহায়র ছিলেন আবদুল মুত্তালিবের কন্যা আতিকার পুত্র। হিশাম তাকে বললেন: হে যুহায়র! তোমার কি এটা ভাল লাগে যে, তুমি খাওয়া-দাওয়া করবে, ভাল কাপড়-চোপড় পরবে এবং স্ত্রী-পরিবারসহ মহাসুখে থাকবে, আর তোমার মাতুল গোষ্ঠী দুর্বিষহ বয়কটের মাঝে থাকেবে? তারা থাকবে ক্রয়-বিক্রয় বর্জিত ও বিয়ে-শাদী-বঞ্চিত? আমি আল্লাহর কসম করে বলতে পারি, তারা যদি আবূ জাহলের মাতুল-খান্দান হত, আর এরূপ বয়কটের জন্য তুমি তাকে আহ্বান করতে, তবে কস্মিনকালেও সে তোমার ডাকে সাড়া দিত না।
যুহায়র বললেন: আফসোস, হে হিশাম! আমি কি করতে পারি? জানোই তো আমি একা মানুষ। আমার সাথে যদি একটি লোকও থাকত, তা হলে আমি চেষ্টা চালাতাম এবং চুক্তি বাতিল করেই ছাড়তাম। হিশাম বললেন: একজন লোক তোমার পক্ষে আছে। যুহায়র বললেন: সে কে? তিনি বললেন: আমি। যুহায়র বললেন: দেখ তো তৃতীয় একজন পাওয়া যায় কি না?
📄 মুতঈম ইব্ন আদীকে দল ভিড়ানোর জন্য হিশামের প্রচেষ্টা
তখন হিশাম গিয়ে মুতঈম ইবন 'আদী ইব্ন নাওফাল ইবন 'আব্দ মানাফের সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন : হে মুতঈম! তোমার কি এটা পসন্দ যে, তোমার চোখের সামনে 'আব্দ মানাফ গোত্রের দু'টি শাখা ধ্বংস হয়ে যাবে, আর তুমি তাতে কুরায়শদের সমর্থনে থাকবে? শোন, আল্লাহ্র কসম করে বলছি, তোমরা যদি কুরায়শদের এভাবে সুযোগ দিতে থাক, তা হলে তারা একদিন তোমাদের দিকে আরও দ্রুত অগ্রসর হবে। মুতঈম বললেন: আফসোস! আমি তো একা—কাজেই আমি কি করতে পারি? হিশام বললেন: তুমি একা নও, তোমার দাস আছে। তিনি জিজ্ঞেস করলেন: কে সে? হিশাম বললেন: আমি! মুতঈম বললেন: আমাদের জন্য তৃতীয় একজন খোঁজ কর। হিশাম বললেন: তাও পেয়েছি। মুতঈম জিজ্ঞেস করলেন: কে সে? তিনি বললেন: যুহায়র ইব্ন আবূ উমাইয়া। মুতঈম বললেন: আমাদের জন্য চতুর্থ আরেকজনের অনুসন্ধান কর।
📄 আবুল বাখতারীকে দলে ভিড়ানোর জন্য হিশামের চেষ্টা
এরপর হিশাম বাখতারী ইব্ন হিশামের কাছে গেলেন। তাকেও মুতঈম্ ইব্ন 'আদীর অনুরূপ বললেন। তিনি বললেন: আমাদের সমর্থন করবে এমন কেউ কি আছে? হিশাম বললেন : আছে। তিনি জিজ্ঞেস করলেন কে আছে? হিশাম বললেন: যুহায়র ইব্ন আবূ উমাইয়া, মুতঈম ইব্ন আদী ও আমি। তখন বাখতারী বললেন: দেখ পঞ্চম একজন পাওয়া যায় কিনা।