📄 বনু জুমাহ ইব্ন আমর ইবন হুসায়স ইব্ন কা'বের
(২১) উসমান ইব্ন মায'উন ইব্ন হাবীব ইন্ন ওয়াহব ইব্ন হুযাফা ইন্ন জুমাহ (রা) ও তাঁর পুত্র (২২) সায়িব ইবন উসমান (রা); (২৩) কুদামা ইব্ন মাযউন (রা) ও (২৪) আবদুল্লাহ্ ইব্ন মাযউন (রা)।
📄 বনূ সাহমের
(২৫) খুনায়স ইবন হুযাফা ইব্ন কায়স ইবন 'আদী (রা); (২৬) হিশাম ইবন 'আস ইব্ন ওয়ায়ল (রা)। এঁরা দু'জন বনু সাহম ইবন 'আমর ইবন হুসায়স ইব্ন কা'ব গোত্রের লোক। রাসূলুল্লাহ্ (সা)-এর মদীনায় হিজরতের পর হিশাম মক্কায় আটকা পড়ে গিয়েছিলেন। ফলে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের পর তিনি মদীনায় আগমন করতে সক্ষম হন।
📄 বনূ আদীর
(২৭) বনু 'আদী ইব্ন কা'ব গোত্রের মিত্র 'আমির ইব্ন রবী'আ (রা) ও তাঁর স্ত্রী (২৮) লায়লা বিন্ত আবী হাসমা ইবন হুযাফা ইন্ন গানিম।
📄 বনু আমির ইব্ন লুআঈ এবং তাদের মিত্রদের মধ্যে
(২৯) 'আবদুল্লাহ্ ইব্ন মাখরামা ইন 'আবদুল উয্যা ইব্ন আবু কায়স (রা); (৩০) 'আব্দুল্লাহ্ ইব্ন সুহায়ল ইবন 'আমর (রা); তিনি কাফিরদের হাতে আটকা পড়ে যান, যে কারণে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে মদীনায় হিজরত করতে পারেন নি। এরপর বদর যুদ্ধে তিনি কুরায়শদের সাথে রণক্ষেত্রে উপস্থিত হন এবং এক সুযোগে তাদের থেকে কেটে পড়েন ও রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে মিলিত হয়ে যুদ্ধে শরীক হন।
(৩১) আবু সাব্রা ইন্ন আবূ রুহম ইবন 'আবদুল উয্যা (রা); (৩২) তাঁর স্ত্রী উম্মু কুলসুম বিন্ত সুহায়ল ইব্ন আমর (রা); (৩৩) সাকরান ইবন 'আমর ইবন 'আব্দ শাম্স (রা); (৩৪) তাঁর স্ত্রী সাওদা বিন্ত যাম'আ ইন্ন কায়স (রা)। সাকরান (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর মদীনায় হিজরতের পূর্বে মক্কাতেই ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ্ (সা) তাঁর বিধবা পত্নী সাওদা (রা)-কে উম্মুল মু'মিনীনরূপে গ্রহণ করেন। (৩৫) উক্ত গোত্রের মিত্রদের মধ্যে ছিলেন সা'দ ইব্ন খাওলা (রা)।