📄 বনূ মাখযূমের
(১৪) আবূ সালামা ইব্ন 'আবদুল আসাদ ইব্ন হিলাল ইব্ন 'আবদুল্লাহ্ ইব্ন 'আম্র ইব্ন মাখযূম (রা) ও তাঁর স্ত্রী (১৫) উম্মু সালামা বিন্ত আবু উমাইয়া ইব্ন মুগীরা (রা); (১৬) শাম্মাস ইব্ন উসমান ইব্ন শারীদ সুওয়ায়দ ইব্ন হারমী ইব্ন আমির ইব্ন মাখযূম (রা); (১৭) সালামা ইব্ন হিশাম ইব্ন মুগীরা (রা), যাকে তাঁর চাচা মক্কায় আটকে রাখেন। ফলে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি শরীক হতে পারেন নি। (১৮) আইয়াশ ইব্ন আবূ রবী'আ ইব্ন মুগীরা (রা)। তিনি হিজরত করে মদীনায় যাত্রা করেছিলেন, কিন্তু তাঁর বৈপিত্রেয় ভাই আবু জাহল ইব্ন হিশাম ও হারিস ইন্ন হিশাম তাকে মক্কায় ফিরিয়ে এনে আটক করে রাখে। এরপর বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের পর তিনি মদীনায় হিজরত করতে সক্ষম হন।
আবূ সালামা (রা), শাম্মাস (রা), সালামা ইবন হিশাম (রা) ও আয়াশ (রা) ছিলেন মাখযূম ইব্রন ইয়াক্যা গোত্রের লোক।
(১৯) এ গোত্রেরই মিত্র 'আম্মার ইবন ইয়াসির (রা) ও (২০) মু'আত্তিব ইব্ন 'আওফ ইব্ন 'আমির ইব্ন খুযা'আ (রা)। অবশ্য আম্মার (রা) হাবশায় গিয়েছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।
📄 বনু জুমাহ ইব্ন আমর ইবন হুসায়স ইব্ন কা'বের
(২১) উসমান ইব্ন মায'উন ইব্ন হাবীব ইন্ন ওয়াহব ইব্ন হুযাফা ইন্ন জুমাহ (রা) ও তাঁর পুত্র (২২) সায়িব ইবন উসমান (রা); (২৩) কুদামা ইব্ন মাযউন (রা) ও (২৪) আবদুল্লাহ্ ইব্ন মাযউন (রা)।
📄 বনূ সাহমের
(২৫) খুনায়স ইবন হুযাফা ইব্ন কায়স ইবন 'আদী (রা); (২৬) হিশাম ইবন 'আস ইব্ন ওয়ায়ল (রা)। এঁরা দু'জন বনু সাহম ইবন 'আমর ইবন হুসায়স ইব্ন কা'ব গোত্রের লোক। রাসূলুল্লাহ্ (সা)-এর মদীনায় হিজরতের পর হিশাম মক্কায় আটকা পড়ে গিয়েছিলেন। ফলে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের পর তিনি মদীনায় আগমন করতে সক্ষম হন।
📄 বনূ আদীর
(২৭) বনু 'আদী ইব্ন কা'ব গোত্রের মিত্র 'আমির ইব্ন রবী'আ (রা) ও তাঁর স্ত্রী (২৮) লায়লা বিন্ত আবী হাসমা ইবন হুযাফা ইন্ন গানিম।