📄 বনু নাওফালের
(৬) উত্তা ইব্ন গাওয়ান (রা)। ইনি বনূ নাওফাল ইব্ন 'আব্দ মানাফের মিত্র এবং কায়স ইব্ন আয়লান গোত্রের লোক।
📄 বনূ আসাদের
(৭) যুবায়র (রা) ইবন 'আওয়াম ইব্ন খুওয়ায়লিদ ইব্ন আসাদ। ইনি আসাদ ইব্ন 'আবদুল উয্যা ইব্ন কুসাই গোত্রের লোক।
📄 বনূ আবদুদ্দারের
(৮) মুস'আব ইবন 'উমায়র ইবন হাশিম ইবন 'আব্দ মানাফ ইব্ন আবদুদ্দার (রা) ও (৯) সুওয়ায়বাত ইব্ন সা'দ ইবন হারমালা (রা)।
📄 বনু আব্দ ইব্ন কুসাই-এর
(১০) তুলায়ব ইবন 'উমায়র ইব্ন ওয়াহব ইব্ন 'আব্দ (রা)।