📄 আবিসিনিয়ার মুহাজিরদের প্রত্যাবর্তনের কারণ
ইব্ন ইসহাক বলেন: আবিসিনিয়ার হিজরতকারী সাহাবায়ে কিরামের কাছে খবর পৌঁছল যে, মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করেছে। ফলে তাঁরা সাথে-সাথেই মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছতেই তাঁরা জানতে পারলেন যে, খবরটি গুজবমাত্র। সুতরাং মক্কাবাসীদের কারো আশ্রয় গ্রহণ কিংবা আত্মগোপন ছাড়া তাঁদের কেউ মক্কায় প্রবেশ করলেন না।
এভাবে যারা মক্কায় প্রবেশ করেন, তাঁদের কতক তো মদীনায় হিজরত পর্যন্ত এখানেই অবস্থান করতে থাকেন। এরপর তাঁরা মদীনায় হিজরত করেন এবং রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে বদর ও উহুদ প্রভৃতি যুদ্ধে যোগদান করেন। কতক হিজরতের ইচ্ছা প্রকাশ করলে মক্কাবাসীরা তাঁদের আটকে রাখে। ফলে বদর ও উহুদ যুদ্ধে তাঁরা শরীক থাকতে পারেন নি। আবার কতিপয় সাহাবীর মক্কাতেই ইন্তিকাল হয়ে যায়।
📄 সর্বমোট যে তেত্রিশজন পুরুষ ও ছয়জন মহিলা সাহাবী মক্কায় প্রত্যাবর্তন করেছিলেন-তাঁদের পরিচয়
নিম্নে তাঁদের পরিচয়
📄 বনূ আব্দ শামস্ ও তাদের মিত্রদের পরিচয়
(১) উসমান ইব্ন 'আফ্ফান ইব্ন আবুল আস ইব্ন উমাইয়া ইব্ন 'আব্দ শামস (রা); (২) উসমান (রা)-এর স্ত্রী-রাসূল (সা) তনয় রুকাইয়া (রা); (৩) আবু হুযায়ফা ইব্ন 'উত্তা ইব্ন রবী'আ ইবন 'আব্দ শামস (রা); (৪) তাঁর স্ত্রী সাহলার বিন্ত সুহায়ল ইব্ন 'আমর (রা); (৫) এ গোত্রেরই মিত্র আবদুল্লাহ্ ইব্ন জাহ্শ ইব্ন রিআব (রা)।
📄 বনু নাওফালের
(৬) উত্তা ইব্ন গাওয়ান (রা)। ইনি বনূ নাওফাল ইব্ন 'আব্দ মানাফের মিত্র এবং কায়স ইব্ন আয়লান গোত্রের লোক।