📄 ইসলামের ওপর উমর (রা)-এর দৃঢ়তা
ইবন ইসহাক বলেন উমর ( রা ) -এর ইসলাম গ্রহণ সম্পর্কে উপরোক্ত ঘটনা দু'টির কোটি সঠিক , তা আল্লাহ্ই ভালো জানেন ।
ইবন ইসহাক বলেন : আবদুল্লাহ্ ইবন উমর ( রা ) -এর আযাদকৃত গোলাম নাফে ' উমর ( রা ) থেকে আমার কাছে বর্ণনা করেন । তিনি বলেন : আমার পিতা উমর ( রা ) যখন ইসলাম গ্রহণ করেন , তখন তিনি জিজ্ঞেস করেন যে , কুরায়ণের কোন ব্যক্তি সর্বাধিক প্রচারমুখরা তাকে বলা হল , জামীল ইবন মা'মার জুমহী । তিনি তৎক্ষণাৎ তার উদ্দেশ্যে বের হলেন । আবদুল্লাহ্ ইবন উমর ( রা ) বলেন , আমি তাঁর পেছনে ছুটলাম এবং তিনি কি করেন তা দেখতে লাগলাম । তখন আমি বালক হলেও , যা কিছু দেখতাম সবই বুঝতে পারতাম । উমর ( রা ) জামীলের কাছে উপস্থিত হয়ে বললেন , “ হে জামীল । তুমি কি জান , আমি ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদ (সা:) -এর দীন কবুল করেছি । ” ইবন উমর বলেন : আল্লাহর কসম ! আমার পিতা দ্বিতীয়বার এ কথা বলার আগেই আমিল তার চাদর ঘটিয়ে হাঁটা শুরু করল । উমর ( রা ) তার পিছু পিছু চললেন । আমিও আমার পিতার পিছু পিছু চললাম । সে ( জামীল ) চলতে চলতে মাসজিদুল হারামের দরজার কাছে পৌঁছে বিকট চিৎকার করে বলল : “ হে কুরায়শ জনমণ্ডলী শুনে নাও , উমর স্বধর্মত্যাগী হয়ে গেছে । এ সময় কুরায়শ নেতৃবৃন্দ । কা'বার চত্বরে তাদের আড্ডায় বসে ছিল । উমর ( রা ) তার পেছনে দাঁড়িয়ে বললেন : জামীল মিথ্যা বলেছে আমি ধর্মচ্যুত হইনি ; তবে আমি ইসলাম গ্রহণ করেছি । আমি সাক্ষ্য দিয়েছি যে , আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সা:) তাঁর বান্দা ও রাসূল । সংগে সংগে সকলে তাঁর দিকে মারমুখী হয়ে ছুটে এলো । উমর ( রা ) ও কুরায়শদের মধ্যে দুপুর পর্যন্ত লড়াই চলল । রাবী বলেন : এক সময় উমর ( রা ) ক্লান্ত ও অবসন্ন হয়ে বসে পড়লেন । কুরায়শরা তখনো তাঁর কাছে দাঁড়িয়ে ছিল । উমর ( রা ) বলতে লাগলেন : “ তোমরা যা খুশি কর । আল্লাহ্র কসম ! আমরা যদি তিনশ লোক হতাম , তাহলে আমরা তোমাদের জন্য মক্কা ছেড়ে দিতাম অথবা তোমরা আমাদের জন্য মক্কা ছেড়ে দিতে । ” রাবী বলেন : উভয় পক্ষ যখন এ পর্যায়ে , তখন সহসা সেখানে একজন প্রবীণ কুরায়শ সরদারের আবির্ভাব ঘটল , যার গায়ে মূল্যবান ইয়ামানী চাদর ও নকশাদার জামা ছিল । তিনি তাদের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন , তোমাদের কি হয়েছে ? সকলে বলল : উমর স্বধর্মত্যাগী হয়ে গেছে । বৃদ্ধ বললেন : তাতে কি হয়েছে , থামো ! একজন মানুষ নিজের ইচ্ছায় একটা জিনিস গ্রহণ করেছে , তোমরা তার কি করতে চাও ? তোমরা কি ভেবেছ যে , বন্ আদী ইবন কা'ব [ উমুর ( রা ) -এর গোত্র ) তাদের সদস্যকে তোমাদের হাতে এভাবেই ছেড়ে দেবে ? ওকে ছেড়ে দাও । ইবন উমর ( রা ) বলেন , আল্লাহ্র শপথ ! এ কথার পর তারা গুটিয়ে নেয়া কাপড়ের মত নিজেদের ভাবাবেগকে সংযত করল । পরে মদীনায় হিজরত করার পর আমি আমার পিতাকে জিজ্ঞেস করেছিলোম : আ :
বৃদ্ধটি কে ছিলেন , যিনি আপনার ইসলাম গ্রহণের দিন বিক্ষুব্ধ জনতাকে ধমক দিয়ে আপনার কাছ থেকে হটিয়ে দিয়েছিলেন ? তিনি বললেন : হে আমার পুত্র । তিনি ছিলেন আস ইবন ওয়ায়ল সামী ।
ইবন হিশাম বলেন : আমাকে কোন কোন বিদ্বান ব্যক্তি বলেছেন যে , আবদুল্লাহ্ ইবন উমর ( রা ) তাঁর পিতাকে জিজ্ঞেস করেন : হে আমার পিতা ! আপনার ইসলাম গ্রহণের দিন ক্ষুব্ধ জনতাকে যিনি ধমক দিয়ে আপনার কাছ থেকে হটিয়ে দেন , তিনি কে ছিলেন ? আল্লাহ্ তাঁকে উত্তম বিনিময় দান করুন । উমর ( রা ) বলেন , হে আমার প্রিয় পুত্র । তিনি ছিলেন আস ইবন ওয়ারল । আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান না নিন ।
ইবন ইসহাক বলেন উমর ( রা ) -এর পরিবারের অথবা আত্মীয় - স্বজনের মধ্য থেকে কোন একজনের বরাতে আবদুর রহমান ইবন হারিস আমাকে বলেছেন যে , উমর ( রা ) বলেন : সেই রাতে ইসলাম গ্রহণ করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে , মক্কাবাসীদের মধ্যে যে ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা:) -এর সবচেয়ে কট্টর দুশমন , আমি তার কাছে যাব এবং তাকে জানাব যে , আমি ইসলাম গ্রহণ করেছি । তিনি বলেন আমি ভেবে দেখলাম , সে তো আৰু জাহল ছাড়া আর কেউ নয় । উল্লেখ্য যে , উমর ( রা ) ছিলেন আবূ জাহলের বোন হান্তামা বিনৃত হিশাম ইব্ন মুগীরার পুত্র । উমর ( রা ) বলেন : পরদিন সকালে আমি তার দরজায় গিয়ে করাঘাত করলাম । তখন আবূ জাহল আমার কাছে বেরিয়ে এলো এবং বলল : আমার ভাগ্নেকে স্বাগতম ! তুমি কি খবর নিয়ে এসেছ উমর ? আমি বললাম : “ আমি আপনাকে জানাতে এসেছি যে , আমি আল্লাহ্ ও তাঁর রাসূল মুহাম্মদ (সা:) -এর প্রতি ঈমান এনেছি এবং তিনি যে বিধান নিয়ে এসেছেন , তাও সত্য বলে মেনে নিয়েছি । ” উমর ( রা ) বলেন : তখন সে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল এবং বলল , আল্লাহ্ তোমাকে এবং তুমি যে খবর নিয়ে এসেছ , তা বরবাদ করুন !
টিকাঃ
১. কারণ ইসলাম কবুল করা ব্যতীত ভাল কাজের প্রতিদান পাওয়া যায় না , আস ইবন ওয়ায়ল মুশরিক অবস্থায় এ কাজটি করেন এবং তিনি ইসলাম কবুল করেন নি ।
ইবন ইসহাক বলেন উমর ( রা ) -এর ইসলাম গ্রহণ সম্পর্কে উপরোক্ত ঘটনা দু'টির কোটি সঠিক , তা আল্লাহ্ই ভালো জানেন ।
ইবন ইসহাক বলেন : আবদুল্লাহ্ ইবন উমর ( রা ) -এর আযাদকৃত গোলাম নাফে ' উমর ( রা ) থেকে আমার কাছে বর্ণনা করেন । তিনি বলেন : আমার পিতা উমর ( রা ) যখন ইসলাম গ্রহণ করেন , তখন তিনি জিজ্ঞেস করেন যে , কুরায়ণের কোন ব্যক্তি সর্বাধিক প্রচারমুখরা তাকে বলা হল , জামীল ইবন মা'মার জুমহী । তিনি তৎক্ষণাৎ তার উদ্দেশ্যে বের হলেন । আবদুল্লাহ্ ইবন উমর ( রা ) বলেন , আমি তাঁর পেছনে ছুটলাম এবং তিনি কি করেন তা দেখতে লাগলাম । তখন আমি বালক হলেও , যা কিছু দেখতাম সবই বুঝতে পারতাম । উমর ( রা ) জামীলের কাছে উপস্থিত হয়ে বললেন , “ হে জামীল । তুমি কি জান , আমি ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদ (সা:) -এর দীন কবুল করেছি । ” ইবন উমর বলেন : আল্লাহর কসম ! আমার পিতা দ্বিতীয়বার এ কথা বলার আগেই আমিল তার চাদর ঘটিয়ে হাঁটা শুরু করল । উমর ( রা ) তার পিছু পিছু চললেন । আমিও আমার পিতার পিছু পিছু চললাম । সে ( জামীল ) চলতে চলতে মাসজিদুল হারামের দরজার কাছে পৌঁছে বিকট চিৎকার করে বলল : “ হে কুরায়শ জনমণ্ডলী শুনে নাও , উমর স্বধর্মত্যাগী হয়ে গেছে । এ সময় কুরায়শ নেতৃবৃন্দ । কা'বার চত্বরে তাদের আড্ডায় বসে ছিল । উমর ( রা ) তার পেছনে দাঁড়িয়ে বললেন : জামীল মিথ্যা বলেছে আমি ধর্মচ্যুত হইনি ; তবে আমি ইসলাম গ্রহণ করেছি । আমি সাক্ষ্য দিয়েছি যে , আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সা:) তাঁর বান্দা ও রাসূল । সংগে সংগে সকলে তাঁর দিকে মারমুখী হয়ে ছুটে এলো । উমর ( রা ) ও কুরায়শদের মধ্যে দুপুর পর্যন্ত লড়াই চলল । রাবী বলেন : এক সময় উমর ( রা ) ক্লান্ত ও অবসন্ন হয়ে বসে পড়লেন । কুরায়শরা তখনো তাঁর কাছে দাঁড়িয়ে ছিল । উমর ( রা ) বলতে লাগলেন : “ তোমরা যা খুশি কর । আল্লাহ্র কসম ! আমরা যদি তিনশ লোক হতাম , তাহলে আমরা তোমাদের জন্য মক্কা ছেড়ে দিতাম অথবা তোমরা আমাদের জন্য মক্কা ছেড়ে দিতে । ” রাবী বলেন : উভয় পক্ষ যখন এ পর্যায়ে , তখন সহসা সেখানে একজন প্রবীণ কুরায়শ সরদারের আবির্ভাব ঘটল , যার গায়ে মূল্যবান ইয়ামানী চাদর ও নকশাদার জামা ছিল । তিনি তাদের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন , তোমাদের কি হয়েছে ? সকলে বলল : উমর স্বধর্মত্যাগী হয়ে গেছে । বৃদ্ধ বললেন : তাতে কি হয়েছে , থামো ! একজন মানুষ নিজের ইচ্ছায় একটা জিনিস গ্রহণ করেছে , তোমরা তার কি করতে চাও ? তোমরা কি ভেবেছ যে , বন্ আদী ইবন কা'ব [ উমুর ( রা ) -এর গোত্র ) তাদের সদস্যকে তোমাদের হাতে এভাবেই ছেড়ে দেবে ? ওকে ছেড়ে দাও । ইবন উমর ( রা ) বলেন , আল্লাহ্র শপথ ! এ কথার পর তারা গুটিয়ে নেয়া কাপড়ের মত নিজেদের ভাবাবেগকে সংযত করল । পরে মদীনায় হিজরত করার পর আমি আমার পিতাকে জিজ্ঞেস করেছিলোম : আ : ! বৃদ্ধটি কে ছিলেন , যিনি আপনার ইসলাম গ্রহণের দিন বিক্ষুব্ধ জনতাকে ধমক দিয়ে আপনার কাছ থেকে হটিয়ে দিয়েছিলেন ? তিনি বললেন : হে আমার পুত্র । তিনি ছিলেন আস ইবন ওয়ায়ল সামী ।