📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ সাহম থেকে হিজরতকারিগণ

📄 বনূ সাহম থেকে হিজরতকারিগণ


বনূ সাহম ইব্‌ন আমর ইব্‌ন হুসায়স ইবন কা'ব থেকে হিজরত করেন খুনায়স ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , আবদুল্লাহ্ ইবনুল হারিস ইব্‌ন কায়স ইন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহল এবং হিশাম ইব্‌ন আস ইব্‌ন আস ইব্‌ন ওয়ায়ল ইব্‌ন সা'দ ইব্‌ন সাহm । ইবন হিশামের মতে , আস ইবন ওয়ায়ল ইব্‌ন হাশিম ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম ।
ইবন ইসহাক বলেন : এ গোত্র থেকে আরো হিজরত করেন কায়স ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , আবূ কায়স ইবন হারিস ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , আবদুল্লাহ্ ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , হারিস ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , মা'মার ইব্‌ন হারিস ইবন কায়স ইন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , বিশর ইবন হারিস ইবন কায়স ইবন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , তামীম গোত্রের তাঁর এক বৈপিত্রেয় ভাই সাঈদ ইব্‌ন আমর , সাঈদ ইব্‌ন হারিস ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , সাইব ইবন হারিস ইবন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইবন সাহম , উমায়র ইব্‌ন রিআব ইব্‌ন হুযায়ফা ইব্‌ন মুহাশশাম ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম এবং যুবায়দ গোত্রের তাদের মিত্র মাহমিয়া ইব্‌ন জাযা । বনু সাম এবং তার মিত্র বনূ যায়দ থেকে সর্বমোট চৌদ্দজন হিজরত করেন ।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ আদী থেকে হিজরতকারিগণ

📄 বনূ আদী থেকে হিজরতকারিগণ


বনূ আদী ইব্‌ন কা'ব থেকে হিজরত করেন মা'মার ইবন আবদুল্লাহ্ ইব্‌ন নায়লা ইন আবদুল উযযা ইব্‌ন হারসান ইন আওফ ইব্‌ন উবায়দ ইব্‌ন উয়ায়জ ইব্‌ন আদী , উরওয়া ইবন আবদুল উযযা ইব্‌ন হারসান ইবন আওফ ইব্‌ন উবায়দ ইব্‌ন উয়ায়জ ইব্‌ন আদী , আদী ইব্‌ন নালা ইব্‌ন আবদুল উzযা ইব্‌ন হারসান ইবন আওফ ইবন উবায়দ ইব্‌ন উয়ায়জ ইব্‌ন আদী , তাঁর পুত্র নু'মান ইব্‌ন আদী , আমির ইব্‌ন রবীআ , যিনি আনয্ ইব্‌ন ওয়ায়লের বংশোদ্ভূত এবং খাত্তাব পরিবারের মিত্র , তাঁর সাথে তাঁর স্ত্রী লায়লা বিন্ত আবূ হাসমা ইব্‌ন গানিম । এরা মোট পাঁচজন ছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ আমির থেকে যাঁরা জিহরত করেন

📄 বনূ আমির থেকে যাঁরা জিহরত করেন


বনূ আমির ইব্‌ন লুআঈ থেকে আবূ সাবরা ইব্‌ন আবূ রুহম ইব্‌ন আদুল উযযা ইব্‌ন আবূ কায়স ইব্‌ন আব্দ উদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির , তাঁর সংগে তাঁর স্ত্রী উম্মে কুলসুম বিন্ত সুহায়ল ইব্‌ন আমর ইব্‌ন আব্দ শামস ইব্‌ন আব্দ উদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির , আবদুল্লাহ্ ইব্‌ন মাখরামা ইব্‌ন আবদুল উযযা ইব্‌ন আবূ কায়স ইব্‌ন উদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির , আবদুল্লাহ্ ইবন সুহায়ল ইব্‌ন আমর ইব্‌ন আব্দ শামস ইব্‌ন আব্দ উদ্দ ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির , সালীত ইব্‌ন আমর ইব্‌ন শাম্‌স ইব্‌ন আবদ উদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির , তাঁর ভাই সাকরান ইব্‌ন আমর , তাঁর সংগে তাঁর স্ত্রী সওদা বিন্ত যামআ ইব্‌ন কায়স ইব্‌ন আব্দ শামস ইব্‌ন আব্দ উদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইবন আমির , মালিক ইব্‌ন যামআ ইব্‌ন কায়স ইব্‌ন আবদ শামস ইব্‌ন আবদ উদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির । তাঁর সংগে তাঁর স্ত্রী ‘ আমরা বিন্ত সা'দী ইব্‌ন ওয়াকদান ইব্‌ন আব্দ শামস ইব্‌ন আব্দ উদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির এবং তাঁদের মিত্র সা'দ ইব্‌ন খাওলা । এঁরা মোট আটজন । ইব্‌ন হিশামের মতে : সা'দ ইব্‌ন খাওলা ইয়ামানের অধিবাসী ছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ হারিস থেকে যাঁরা হিজরত করেন

📄 বনূ হারিস থেকে যাঁরা হিজরত করেন


ইবন ইসহাক বলেন : বনূ হারিস ইব্‌ন ফিহর থেকে ছিলেন আবূ উবায়দা ইবনুল জাররাহ । তাঁর আসল নাম আমির ইবন আবদুল্লাহ্ ইবনুল জাররাহ ইবন হিলাল ইবন উহায়ব ইন যাব্বা ইবনুল হারিস ইব্‌ন ফিহর , সুহায়ল ইব্‌ন বায়যা , তথা সুহায়ল ইব্‌ন ওয়া ইন রবীআ ইন হিলাল ইবন উয়ায়ব ইব্‌ন যাব্বা ইবন হারিস । যেহেতু তাঁর মায়ের নাম তাঁর বংশ পরিচয়ে প্রাধান্য লাভ করে , তাই তাঁকে সুহায়ল ইব্‌ন বায়যা বলা হয় । তাঁর মায়ের ডাকনাম বায়যা এবং আসল নাম দাদি বিন্ত জাহদাম ইবন উমায়্যা ইব্‌ন যারব ইবন হারিস ইব্‌ন ফিহর , আমর ইব্‌ন আবূ সারাহ ইব্‌ন রবীআ ইন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যাব্বা ইন হারিস , ইয়ায ইবন যুহায়র ইব্‌ন আবূ শাদ্দাদ ইব্‌ন রবীআ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যাব্বা ইবন হারিস ; হায়য ইবন যুহায়র ইবন্ আবু শাদ্দাদ ইবন রাবীয়া ইবনে হিলাল ইবন উহায়ের ইবন যাব্বা ইবনুল হারিস । অন্য মতে রবীআ ইন হিলাল ইব্‌ন মালিক ইব্‌ন যাব্বা , আমর ইবন হারিস ইবন যুহায়র ইব্‌ন আবূ শাদ্দাদ ইব্‌ন রবীআ ইব্‌ন মালিক ইব্‌ন যাবা ইব্‌ন হারিস , উসমান ইব্‌ন আব্দ গানাম ইবন যুহায়র ইব্‌ন আবূ শাদ্দাদ ইব্‌ন রবীআ ইন হিলাল ইব্‌ন মালিক ইব্‌ন যাব্বা ইবনুল হারিস , সা'দ ইব্‌ন আব্দ কায়স ইব্‌ন লাকীত ইব্‌ন আমির ইবন উমায়্যা ইব্‌ন যারব ইবন হারিস এবং হারিস ইব্‌ন আব্দ কায়স ইন লাকীত ইব্‌ন আমির ইবন উমায়্যা ইব্‌ন যারব ইবন হারিস ইব্‌ন ফি । এঁরা মোট আটজন ।

ফন্ট সাইজ
15px
17px