📘 সিরাতে ইবন হিশাম 📄 শাম্মাসের ঘটনা

📄 শাম্মাসের ঘটনা


ইবন হিশাম বলেন : শাম্মসের মূল নাম উসমান । তাঁর নাম শাম্মাস রাখার কারণ এই যে , জাহিলী যুগে শাম্মাসা ' দলের জনৈক সুদর্শন ব্যক্তি মঞ্চায় এসেছিল । মক্কাবাসী তার সৌন্দর্যে মোহিত হয়ে যায় । এ সময় শাম্মাসের মামা উতবা ইবন রবীআ বলে : আমি তোমাদের কাছে এর চেয়েও সুন্দর একজন শাম্মাস নিয়ে আসছি । এই বলে সে তার ভাগিনা উসমান ইবৃন উসমানকে নিয়ে আসে । ইরন শিহাব ও অন্যান্যের মতে , এরপর থেকে তার নাম শাম্মাস হিসাবে মশত্রুর হয়ে যায় ।

**টিকাঃ**
শাম্মাস এক ধরনের খ্রিস্টান ধর্মযাজককে বলা হত , যে প্রখর রোদের মধ্যে বসে সাধনা করত ।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ মাখযূমের মিত্রদের থেকে যারা হিজরত করেন

📄 বনূ মাখযূমের মিত্রদের থেকে যারা হিজরত করেন


তাদের মিত্রদের মধ্য থেকে খুযাআ বংশোদ্ভূত মুআত্তিব ইব্‌ন আওফ ইব্‌ন আমির ইব্‌ন ফযল ইব্‌ন আফীফ ইব্‌ন কুলায়ব ইব্‌ন হাবশিয়া ইব্‌ন সালুল ইব্‌ন কা'ব ইবন আমর । ইনি আয়হামা নামেও পরিচিত । এভাবে বনূ মাখযূম ও এর মিত্রদের থেকে মোট আটজন হিজরত করেন ।
ইব্‌ন হিশাম বলেন : হাবশিয়া ইব্‌ন সালূল মুয়াত্তব ইব্‌ন হামরা নামেও পরিচিত ।

📘 সিরাতে ইবন হিশাম 📄 জুমাহ গোত্রের হিজরতকারীগণ

📄 জুমাহ গোত্রের হিজরতকারীগণ


বনূ জুমাহ্ ইব্‌ন আমর ইব্‌ন হুসায়স ইবন কা'ব থেকে হিজরত করেন- উসমান ইবন মাঊন ইব্‌ন হাবীব ইবন ওয়াহব ইব্‌ন হুযাফা ইবন জুমাহ , তাঁর পুত্র সাইব ইবন উসমান , তাঁর দুই ভাই কুদামা ইব্‌ন মাযউন ও আবদুল্লাহ্ ইব্‌ন মাযউন , হাতিব ইব্‌ন হারিস ইব্‌ন মা'মার ইব্‌ন হাবীব ইব্‌ন ওয়াব ইব্‌ন হুযাফা ইব্‌ন জুমাহ , তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী ফাতিমা বিন্ত মুজাল্লাল ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন আবূ কায়স আব্দ ওয়াদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির , তাঁর দুই পুত্র মুহাম্মদ ইব্‌ন হাতিব ও হারিস ইব্‌ন হাতিব , এঁরা দু'জন ফাতিমা বিনত মুজাল্লালের গর্ভজাত , তাঁর ভাই হুতাব ইব্‌ন হারিস , তাঁর সংগে তাঁর স্ত্রী ফুকায়হা বিন্ত ইয়াসার , সুফিয়ান ইব্‌ন মা'মার ইবন হাবীব ইব্‌ন ওয়াব ইব্‌ন হাফা ইন জুমাহ , তাঁর সংগে তাঁর দুই পুত্র জাবির ইবন সুফিয়ান ও জুনাদা ইব্‌ন সুফিয়ান আর সুফিয়ানের স্ত্রী হাসানা । ইনি হলেন জাবির ও জুনাদার মাতা । আর জাবির ও জুনাদার বৈপিত্রেয় ভাই শুরাহবীল ইবন হাসানা । তিনি গাওস গোত্রের লোক ছিলেন ।
ইবন হিশাম বলেন : শুরাহবীল হলেন তামীম ইব্‌ন মুররার ভাই গাওস ইব্‌ন মুররার বংশোদ্ভূত আবদুল্লাহ্র ছেলে ।
ইবন ইসহাক বলেন : এ ছাড়াও হিজরত করেন উসমান ইব্‌ন রবীআ ইব্‌ন উহবান ইব্‌ন ওয়াব ইব্‌ন হুযাফা ইব্‌ন জুমাহ । সর্বমোট এগারজন বনূ জুমাহ থেকে হিজরত করেন ।

📘 সিরাতে ইবন হিশাম 📄 বনূ সাহম থেকে হিজরতকারিগণ

📄 বনূ সাহম থেকে হিজরতকারিগণ


বনূ সাহম ইব্‌ন আমর ইব্‌ন হুসায়স ইবন কা'ব থেকে হিজরত করেন খুনায়স ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , আবদুল্লাহ্ ইবনুল হারিস ইব্‌ন কায়স ইন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহল এবং হিশাম ইব্‌ন আস ইব্‌ন আস ইব্‌ন ওয়ায়ল ইব্‌ন সা'দ ইব্‌ন সাহm । ইবন হিশামের মতে , আস ইবন ওয়ায়ল ইব্‌ন হাশিম ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম ।
ইবন ইসহাক বলেন : এ গোত্র থেকে আরো হিজরত করেন কায়স ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , আবূ কায়স ইবন হারিস ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , আবদুল্লাহ্ ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , হারিস ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , মা'মার ইব্‌ন হারিস ইবন কায়স ইন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , বিশর ইবন হারিস ইবন কায়স ইবন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , তামীম গোত্রের তাঁর এক বৈপিত্রেয় ভাই সাঈদ ইব্‌ন আমর , সাঈদ ইব্‌ন হারিস ইব্‌ন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম , সাইব ইবন হারিস ইবন কায়স ইব্‌ন আদী ইব্‌ন সা'দ ইবন সাহম , উমায়র ইব্‌ন রিআব ইব্‌ন হুযায়ফা ইব্‌ন মুহাশশাম ইব্‌ন সা'দ ইব্‌ন সাহম এবং যুবায়দ গোত্রের তাদের মিত্র মাহমিয়া ইব্‌ন জাযা । বনু সাম এবং তার মিত্র বনূ যায়দ থেকে সর্বমোট চৌদ্দজন হিজরত করেন ।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية