📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু মাখযূম থেকে হিজরতকারিগণ

📄 বনু মাখযূম থেকে হিজরতকারিগণ


বনু মাখযুম ইবন ইয়াকাযা ইবন মুরা থেকে হিজরত করেন আবু সালামা ইবন আবদুল আসাদ ইবন হিলাল ইবন আবদুল্লাহ্ ইবন উমর ইবন মাধ্যম এবং তাঁর সংগে ছিলেন তাঁর জী উম্মে সালামা বিনত আবূ উমায়া ইবন মুগীরা ইবন আবদুল্লাহ্ ইবন উমর ইবন মাখযুম । আবিসিনিয়ায় থাকাকালে যয়নব নামে তাঁর একটি মেয়ে জন্মগ্রহণ করে । আবূ সালামার নাম আবদুল্লাহ্ এবং উম্মে সালামার নাম ছিল হিন্দা । অপর হিজরতকারী হলেন শাম্মাস ইন উসমান ইবন শিররীদ ইবন সুয়ায়দ ইবন হারমী ইবন মাখযুম ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 শাম্মাসের ঘটনা

📄 শাম্মাসের ঘটনা


ইবন হিশাম বলেন : শাম্মসের মূল নাম উসমান । তাঁর নাম শাম্মাস রাখার কারণ এই যে , জাহিলী যুগে শাম্মাসা ' দলের জনৈক সুদর্শন ব্যক্তি মঞ্চায় এসেছিল । মক্কাবাসী তার সৌন্দর্যে মোহিত হয়ে যায় । এ সময় শাম্মাসের মামা উতবা ইবন রবীআ বলে : আমি তোমাদের কাছে এর চেয়েও সুন্দর একজন শাম্মাস নিয়ে আসছি । এই বলে সে তার ভাগিনা উসমান ইবৃন উসমানকে নিয়ে আসে । ইরন শিহাব ও অন্যান্যের মতে , এরপর থেকে তার নাম শাম্মাস হিসাবে মশত্রুর হয়ে যায় ।

**টিকাঃ**
শাম্মাস এক ধরনের খ্রিস্টান ধর্মযাজককে বলা হত , যে প্রখর রোদের মধ্যে বসে সাধনা করত ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ মাখযূমের মিত্রদের থেকে যারা হিজরত করেন

📄 বনূ মাখযূমের মিত্রদের থেকে যারা হিজরত করেন


তাদের মিত্রদের মধ্য থেকে খুযাআ বংশোদ্ভূত মুআত্তিব ইব্‌ন আওফ ইব্‌ন আমির ইব্‌ন ফযল ইব্‌ন আফীফ ইব্‌ন কুলায়ব ইব্‌ন হাবশিয়া ইব্‌ন সালুল ইব্‌ন কা'ব ইবন আমর । ইনি আয়হামা নামেও পরিচিত । এভাবে বনূ মাখযূম ও এর মিত্রদের থেকে মোট আটজন হিজরত করেন ।
ইব্‌ন হিশাম বলেন : হাবশিয়া ইব্‌ন সালূল মুয়াত্তব ইব্‌ন হামরা নামেও পরিচিত ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 জুমাহ গোত্রের হিজরতকারীগণ

📄 জুমাহ গোত্রের হিজরতকারীগণ


বনূ জুমাহ্ ইব্‌ন আমর ইব্‌ন হুসায়স ইবন কা'ব থেকে হিজরত করেন- উসমান ইবন মাঊন ইব্‌ন হাবীব ইবন ওয়াহব ইব্‌ন হুযাফা ইবন জুমাহ , তাঁর পুত্র সাইব ইবন উসমান , তাঁর দুই ভাই কুদামা ইব্‌ন মাযউন ও আবদুল্লাহ্ ইব্‌ন মাযউন , হাতিব ইব্‌ন হারিস ইব্‌ন মা'মার ইব্‌ন হাবীব ইব্‌ন ওয়াব ইব্‌ন হুযাফা ইব্‌ন জুমাহ , তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী ফাতিমা বিন্ত মুজাল্লাল ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন আবূ কায়স আব্দ ওয়াদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির , তাঁর দুই পুত্র মুহাম্মদ ইব্‌ন হাতিব ও হারিস ইব্‌ন হাতিব , এঁরা দু'জন ফাতিমা বিনত মুজাল্লালের গর্ভজাত , তাঁর ভাই হুতাব ইব্‌ন হারিস , তাঁর সংগে তাঁর স্ত্রী ফুকায়হা বিন্ত ইয়াসার , সুফিয়ান ইব্‌ন মা'মার ইবন হাবীব ইব্‌ন ওয়াব ইব্‌ন হাফা ইন জুমাহ , তাঁর সংগে তাঁর দুই পুত্র জাবির ইবন সুফিয়ান ও জুনাদা ইব্‌ন সুফিয়ান আর সুফিয়ানের স্ত্রী হাসানা । ইনি হলেন জাবির ও জুনাদার মাতা । আর জাবির ও জুনাদার বৈপিত্রেয় ভাই শুরাহবীল ইবন হাসানা । তিনি গাওস গোত্রের লোক ছিলেন ।
ইবন হিশাম বলেন : শুরাহবীল হলেন তামীম ইব্‌ন মুররার ভাই গাওস ইব্‌ন মুররার বংশোদ্ভূত আবদুল্লাহ্র ছেলে ।
ইবন ইসহাক বলেন : এ ছাড়াও হিজরত করেন উসমান ইব্‌ন রবীআ ইব্‌ন উহবান ইব্‌ন ওয়াব ইব্‌ন হুযাফা ইব্‌ন জুমাহ । সর্বমোট এগারজন বনূ জুমাহ থেকে হিজরত করেন ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00