📘 সিরাতে ইবন হিশাম > 📄 বাহরা গোত্র থেকে হিজরতকারিগণ

📄 বাহরা গোত্র থেকে হিজরতকারিগণ


বাহরা গোত্র থেকে হিজরত করেন মিকদাদ ইবন আমর ইব্‌ন সালামা মালিক ইবন রবীআ ইবন সুমামা ইব্‌ন মাতরূদ ইব্‌ন আমর ইব্‌ন সা'দ ইবন যুহায়র ইব্‌ন লুআঈ ইব্‌ন সা'লাবা ইবন মালিক ইবন শিররীদ ইবন আবূ আহওয়ায , ইব্‌ন আৰু ফাইল ইবন দুরায়ম ইবন কায়ন ইবন আহওয়াদ ইবন বাহরা ইবন আমর ইবন ইলহাফ ইবন কৃষা ।
ইবন হিশামের মতে , হাযাল ইন ফাস ইবন যির ও দুহায়র ইবন সাওর ।
ইবন ইসহাক বলেন এ ব্যক্তিকে কেউ কেউ মিকদাদ ইবন আসওয়াদ ইবন আবদ ইয়াগুস ইবন ওয়াহ্ব ইবন আবদ মানাফ ইবন যুহরা বলত । কারণ আসওয়াদ তাকে জাহিলিয়াত যুগে পালক পুত্র ও মিত্র হিসাবে গ্রহণ করেছিল । এ গোত্রের মোট ছয় ব্যক্তি হিজরত করেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ তায়ম থেকে হিজরতকারিগণ

📄 বনূ তায়ম থেকে হিজরতকারিগণ


বনু তায়ম ইবন মুরা থেকে হিজরত করেন দু'জন হারিস ইবন খালিদ ইবন সাক্ষর ইবন আমির ইবন আমর ইবন কা'ব ইবন সা'দ ইবন তার । তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী রাবতা বিনত হারিস ইবন জাবালা ইবন আমির ইবন কা'ব ইবন সা ' ইবন ডায়ম । আবিসিনিয়ায় থাকাকালে তাঁর মূসা , আয়েশা , যয়নব ও ফাতিমা নামে চারটি সন্তান জন্মগ্রহণ করে । অপরজন হলেন আমর ইবন উসমান ইবন আমর ইবন কা'ব ইবন সা'দ ইবন তায়ম ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু মাখযূম থেকে হিজরতকারিগণ

📄 বনু মাখযূম থেকে হিজরতকারিগণ


বনু মাখযুম ইবন ইয়াকাযা ইবন মুরা থেকে হিজরত করেন আবু সালামা ইবন আবদুল আসাদ ইবন হিলাল ইবন আবদুল্লাহ্ ইবন উমর ইবন মাধ্যম এবং তাঁর সংগে ছিলেন তাঁর জী উম্মে সালামা বিনত আবূ উমায়া ইবন মুগীরা ইবন আবদুল্লাহ্ ইবন উমর ইবন মাখযুম । আবিসিনিয়ায় থাকাকালে যয়নব নামে তাঁর একটি মেয়ে জন্মগ্রহণ করে । আবূ সালামার নাম আবদুল্লাহ্ এবং উম্মে সালামার নাম ছিল হিন্দা । অপর হিজরতকারী হলেন শাম্মাস ইন উসমান ইবন শিররীদ ইবন সুয়ায়দ ইবন হারমী ইবন মাখযুম ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 শাম্মাসের ঘটনা

📄 শাম্মাসের ঘটনা


ইবন হিশাম বলেন : শাম্মসের মূল নাম উসমান । তাঁর নাম শাম্মাস রাখার কারণ এই যে , জাহিলী যুগে শাম্মাসা ' দলের জনৈক সুদর্শন ব্যক্তি মঞ্চায় এসেছিল । মক্কাবাসী তার সৌন্দর্যে মোহিত হয়ে যায় । এ সময় শাম্মাসের মামা উতবা ইবন রবীআ বলে : আমি তোমাদের কাছে এর চেয়েও সুন্দর একজন শাম্মাস নিয়ে আসছি । এই বলে সে তার ভাগিনা উসমান ইবৃন উসমানকে নিয়ে আসে । ইরন শিহাব ও অন্যান্যের মতে , এরপর থেকে তার নাম শাম্মাস হিসাবে মশত্রুর হয়ে যায় ।

**টিকাঃ**
শাম্মাস এক ধরনের খ্রিস্টান ধর্মযাজককে বলা হত , যে প্রখর রোদের মধ্যে বসে সাধনা করত ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00