📄 বনূ যুহরা থেকে হিজরতকারিগণ
বনূ যুহরা ইন কিলাব থেকে হিজরত করেন নিম্নোক্ত ব্যক্তিবর্গ : আবদুর রহমান ইব্ন আওফ ইব্ন আব্দ আওফ ইব্ন আব্দ ইবনুল হারিস ইবন যুহরা , আমির ইব্ন আবূ ওয়াক্কাস , আবূ ওয়াক্কাস , মালিক ইব্ন উহায়ব ইব্ন আব্দ মানাফ ইব্ন যুহরা , মুত্তালিব ই আযহার ইব্ন আব্দ আওফ ইব্ন আবদ হারিস ইবন যুহরা , তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী রামলা বিনত আবূ আওফ ইব্ন যুবায়রা ইবন সাঈদ ইব্ন সা'দ ইবন সাহম । আবিসিনিয়ায় অবস্থানকালে মুত্তালিবের একটি পুত্র সন্তান আবদুল্লাহ্ ইব্ন মুত্তালিব জন্মগ্রহণ করে ।
📄 বনূ হুযায়লের হিজরতকারিগণ
এ গোত্র ও এর মিত্রদের মধ্য থেকে হিজরত করেন আবদুল্লাহ্ ইবন মাসঊদ ইবন হারিস ইন শামাখ ইব্ন মাখযূম ইব্ন সাহিলা ইব্ন কাহিল ইবনুল হারিস ইব্ন তামীম ইব্ন সা'দ ইব্ন হুযায়ল এবং তাঁর ভাই উতবা ইবন মাসউদ ।
📄 বাহরা গোত্র থেকে হিজরতকারিগণ
বাহরা গোত্র থেকে হিজরত করেন মিকদাদ ইবন আমর ইব্ন সালামা মালিক ইবন রবীআ ইবন সুমামা ইব্ন মাতরূদ ইব্ন আমর ইব্ন সা'দ ইবন যুহায়র ইব্ন লুআঈ ইব্ন সা'লাবা ইবন মালিক ইবন শিররীদ ইবন আবূ আহওয়ায , ইব্ন আৰু ফাইল ইবন দুরায়ম ইবন কায়ন ইবন আহওয়াদ ইবন বাহরা ইবন আমর ইবন ইলহাফ ইবন কৃষা ।
ইবন হিশামের মতে , হাযাল ইন ফাস ইবন যির ও দুহায়র ইবন সাওর ।
ইবন ইসহাক বলেন এ ব্যক্তিকে কেউ কেউ মিকদাদ ইবন আসওয়াদ ইবন আবদ ইয়াগুস ইবন ওয়াহ্ব ইবন আবদ মানাফ ইবন যুহরা বলত । কারণ আসওয়াদ তাকে জাহিলিয়াত যুগে পালক পুত্র ও মিত্র হিসাবে গ্রহণ করেছিল । এ গোত্রের মোট ছয় ব্যক্তি হিজরত করেন ।
📄 বনূ তায়ম থেকে হিজরতকারিগণ
বনু তায়ম ইবন মুরা থেকে হিজরত করেন দু'জন হারিস ইবন খালিদ ইবন সাক্ষর ইবন আমির ইবন আমর ইবন কা'ব ইবন সা'দ ইবন তার । তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী রাবতা বিনত হারিস ইবন জাবালা ইবন আমির ইবন কা'ব ইবন সা ' ইবন ডায়ম । আবিসিনিয়ায় থাকাকালে তাঁর মূসা , আয়েশা , যয়নব ও ফাতিমা নামে চারটি সন্তান জন্মগ্রহণ করে । অপরজন হলেন আমর ইবন উসমান ইবন আমর ইবন কা'ব ইবন সা'দ ইবন তায়ম ।