📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আসাদ থেকে হিজরতকারিগণ

📄 বনূ আসাদ থেকে হিজরতকারিগণ


বনূ আসাদ ইব্‌ন আবদুল উযযা ইব্‌ন কুসাই থেকে হিজরত করেন যুবায়র ইব্‌ন আওয়াম ইব্‌ন খুওয়ায়লিদ ইব্‌ন আসাদ , আসওয়াদ ইব্‌ন নাওফাল খুওয়ায়লিদ ইবন আসাদ , ইয়াযীদ ইব্‌ন যামআ ইবন আসওয়াদ ইব্‌ন মুত্তালিব ইব্‌ন আসাদ এবং উমর ইবন উমায়্যা ইবন হারিস ইব্‌ন আসাদ - এই চারজন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আব্দ ইব্‌ন কুসাই-এর হিজরতকারিগণ

📄 বনূ আব্দ ইব্‌ন কুসাই-এর হিজরতকারিগণ


বনূ আবদ ইব্‌ন কুসাই থেকে হিজরত করেন তুলায়ব ইবন উমায়র ইবন ওয়াহ্ ইব্‌ন আবূ কাবীর ইব্‌ন আবদ ইব্‌ন কুসাই । এ গোত্র থেকে মাত্র ইনিই হিজরত করেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আবদুদদার ইন্ন কুসাই-এর হিজরতকারিগণ

📄 বনু আবদুদদার ইন্ন কুসাই-এর হিজরতকারিগণ


বনূ আবদুদদার ইব্‌ন কুসাই থেকে হিজরত করেন পাঁচজন , তথা : মুসআব ইবন উমায়র ইব্‌ন হাশিম ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন আবদুদদার , সুয়ায়বিত ইব্‌ন হারমালা ইব্‌ন মালিক ইব্‌ন উমায়লা ইব্‌ন সিবাক ইব্‌ন আবদুদদার , জুহাম ইবন কায়স ইবন আবদ শুরাীল ইব্‌ন হাশিম ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন আবদুদ্দার , সেই সংগে তাঁর স্ত্রী উম্মে হারমালা বিন্ত আবদুল আসওয়াদ ইব্‌ন জুযায়মা ইব্‌ন আকয়াশ ইব্‌ন আমির ইবন বিয়ায়া ইবন সুবায় ইব্‌ন জা‘সামা ইব্‌ন সা'দ ইব্‌ন মুলায়হ ইবন আমর । ইনি বনূ খুযাআর মেয়ে । আর তাঁর দুই পুত্র - আমর ইব্‌ন জুহাম ও খুযায়মা ইবন জুহাম । আর আবুর রুম ইবন উমায়র ইবন হাশিম ইবন আব্দ মানাফ ইব্‌ন আবুদদ্দার ও ফিরাস ইবন নাযার ইবন হারিস ইব্‌ন কালাদা ইব্‌ন আলকামা ইব্‌ন আবৃদ মানাফ ইব্‌ন আবদুদদার , মোট পাঁচ ব্যক্তি ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ যুহরা থেকে হিজরতকারিগণ

📄 বনূ যুহরা থেকে হিজরতকারিগণ


বনূ যুহরা ইন কিলাব থেকে হিজরত করেন নিম্নোক্ত ব্যক্তিবর্গ : আবদুর রহমান ইব্‌ন আওফ ইব্‌ন আব্দ আওফ ইব্‌ন আব্দ ইবনুল হারিস ইবন যুহরা , আমির ইব্‌ন আবূ ওয়াক্কাস , আবূ ওয়াক্কাস , মালিক ইব্‌ন উহায়ব ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন যুহরা , মুত্তালিব ই আযহার ইব্‌ন আব্দ আওফ ইব্‌ন আবদ হারিস ইবন যুহরা , তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী রামলা বিনত আবূ আওফ ইব্‌ন যুবায়রা ইবন সাঈদ ইব্‌ন সা'দ ইবন সাহম । আবিসিনিয়ায় অবস্থানকালে মুত্তালিবের একটি পুত্র সন্তান আবদুল্লাহ্ ইব্‌ন মুত্তালিব জন্মগ্রহণ করে ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00