📄 বনূ নাওফল ইব্ন আব্দ মানাফ থেকে হিজরতকারিগণ
বন্ নাওফাল ইৰ্ন আবদে মানাফ থেকে হিজরত করেন উতবা ইব্ন গাযওয়ান ইব্ন জাবির ইবন ওয়াহব ইবন নুসায়ব ইব্ন মালিক ইবন হারিস ইব্ন মাথিন ইব্ন মানসুর ইবন ইকরামা ইবন খাসফা ইবন কায়স ইব্ন আয়লান । ইনি তাদের মিত্র । ইনিই এ গোত্র থেকে হিজরতকারী একমাত্র পুরুষ ছিলেন ।
📄 বনূ আসাদ থেকে হিজরতকারিগণ
বনূ আসাদ ইব্ন আবদুল উযযা ইব্ন কুসাই থেকে হিজরত করেন যুবায়র ইব্ন আওয়াম ইব্ন খুওয়ায়লিদ ইব্ন আসাদ , আসওয়াদ ইব্ন নাওফাল খুওয়ায়লিদ ইবন আসাদ , ইয়াযীদ ইব্ন যামআ ইবন আসওয়াদ ইব্ন মুত্তালিব ইব্ন আসাদ এবং উমর ইবন উমায়্যা ইবন হারিস ইব্ন আসাদ - এই চারজন ।
📄 বনূ আব্দ ইব্ন কুসাই-এর হিজরতকারিগণ
বনূ আবদ ইব্ন কুসাই থেকে হিজরত করেন তুলায়ব ইবন উমায়র ইবন ওয়াহ্ ইব্ন আবূ কাবীর ইব্ন আবদ ইব্ন কুসাই । এ গোত্র থেকে মাত্র ইনিই হিজরত করেন ।
📄 বনু আবদুদদার ইন্ন কুসাই-এর হিজরতকারিগণ
বনূ আবদুদদার ইব্ন কুসাই থেকে হিজরত করেন পাঁচজন , তথা : মুসআব ইবন উমায়র ইব্ন হাশিম ইব্ন আব্দ মানাফ ইব্ন আবদুদদার , সুয়ায়বিত ইব্ন হারমালা ইব্ন মালিক ইব্ন উমায়লা ইব্ন সিবাক ইব্ন আবদুদদার , জুহাম ইবন কায়স ইবন আবদ শুরাীল ইব্ন হাশিম ইব্ন আব্দ মানাফ ইব্ন আবদুদ্দার , সেই সংগে তাঁর স্ত্রী উম্মে হারমালা বিন্ত আবদুল আসওয়াদ ইব্ন জুযায়মা ইব্ন আকয়াশ ইব্ন আমির ইবন বিয়ায়া ইবন সুবায় ইব্ন জা‘সামা ইব্ন সা'দ ইব্ন মুলায়হ ইবন আমর । ইনি বনূ খুযাআর মেয়ে । আর তাঁর দুই পুত্র - আমর ইব্ন জুহাম ও খুযায়মা ইবন জুহাম । আর আবুর রুম ইবন উমায়র ইবন হাশিম ইবন আব্দ মানাফ ইব্ন আবুদদ্দার ও ফিরাস ইবন নাযার ইবন হারিস ইব্ন কালাদা ইব্ন আলকামা ইব্ন আবৃদ মানাফ ইব্ন আবদুদদার , মোট পাঁচ ব্যক্তি ।