📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আব্দ শামসের হিজরতকারিগণ

📄 বনূ আব্দ শামসের হিজরতকারিগণ


ইবন ইসহাক বলেন বনু আবদ শামস ইবন আবদ মানাফ থেকে হিজরত করেন আবূ হুযায়ফা ইবন উতবা ইবন রবীআ ইব্‌ন আব্দ শামস , আবু মূসা আশজারী , তাঁর নাম ছিল আবদুল্লাহ্ ইবন কায়স । ইনি উতবা ইবন রাবীআ পরিবারের মিত্র । এ গোত্র থেকে এঁরা দু'জন পুরুষ হিজরত করেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ নাওফল ইব্‌ন আব্দ মানাফ থেকে হিজরতকারিগণ

📄 বনূ নাওফল ইব্‌ন আব্দ মানাফ থেকে হিজরতকারিগণ


বন্ নাওফাল ইৰ্‌ন আবদে মানাফ থেকে হিজরত করেন উতবা ইব্‌ন গাযওয়ান ইব্‌ন জাবির ইবন ওয়াহব ইবন নুসায়ব ইব্‌ন মালিক ইবন হারিস ইব্‌ন মাথিন ইব্‌ন মানসুর ইবন ইকরামা ইবন খাসফা ইবন কায়স ইব্‌ন আয়লান । ইনি তাদের মিত্র । ইনিই এ গোত্র থেকে হিজরতকারী একমাত্র পুরুষ ছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আসাদ থেকে হিজরতকারিগণ

📄 বনূ আসাদ থেকে হিজরতকারিগণ


বনূ আসাদ ইব্‌ন আবদুল উযযা ইব্‌ন কুসাই থেকে হিজরত করেন যুবায়র ইব্‌ন আওয়াম ইব্‌ন খুওয়ায়লিদ ইব্‌ন আসাদ , আসওয়াদ ইব্‌ন নাওফাল খুওয়ায়লিদ ইবন আসাদ , ইয়াযীদ ইব্‌ন যামআ ইবন আসওয়াদ ইব্‌ন মুত্তালিব ইব্‌ন আসাদ এবং উমর ইবন উমায়্যা ইবন হারিস ইব্‌ন আসাদ - এই চারজন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আব্দ ইব্‌ন কুসাই-এর হিজরতকারিগণ

📄 বনূ আব্দ ইব্‌ন কুসাই-এর হিজরতকারিগণ


বনূ আবদ ইব্‌ন কুসাই থেকে হিজরত করেন তুলায়ব ইবন উমায়র ইবন ওয়াহ্ ইব্‌ন আবূ কাবীর ইব্‌ন আবদ ইব্‌ন কুসাই । এ গোত্র থেকে মাত্র ইনিই হিজরত করেন ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00