📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আসাদের হিজরতকারিগণ

📄 বনূ আসাদের হিজরতকারিগণ


বন্ধু আসাদ আর তাদের মিত্র বনূ আসাদ ইব্‌ন খুযায়মা থেকে যারা হিজরত করেন , তাঁরা হলেন : আবদুল্লাহ্ ইবন জাহশ ইবন রিআব ইবন ইয়ামার ইবন সাবরা ইবন মুররা ই কাবীর ইব্‌ন গানাম ইব্‌ন দাওদান ইব্‌ন আসাদ । তার ভাই উবায়দুল্লাহ্ ইবন জাহশ , তার সংগে ছিলেন তার স্ত্রী উম্মে হাবীবা বিনত আবূ সুফয়ান ইবন হারব ইবন উমায়্যা । কায়স ইবন আবদুল্লাহ্ , ইনি বনূ আসাদ ইব্‌ন খুযায়মার লোক ছিলেন । তার সংগে ছিলেন তাঁর স্ত্রী বারাকা বিনত ইয়াসার , ইনি আবূ সুফিয়ান ইবন হারব ইবন উমায়্যার মুক্ত দাসী এবং মুয়ায়কীব ইন আবূ ফাতিমা । এরা সাতজন ছিলেন সাঈদ ইবন আস - এর পরিবারভুক্ত । ইবন হিশামের মতে , মুয়ায়কীব ছিলেন দাওসের অন্তর্ভুক্ত ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আব্দ শামসের হিজরতকারিগণ

📄 বনূ আব্দ শামসের হিজরতকারিগণ


ইবন ইসহাক বলেন বনু আবদ শামস ইবন আবদ মানাফ থেকে হিজরত করেন আবূ হুযায়ফা ইবন উতবা ইবন রবীআ ইব্‌ন আব্দ শামস , আবু মূসা আশজারী , তাঁর নাম ছিল আবদুল্লাহ্ ইবন কায়স । ইনি উতবা ইবন রাবীআ পরিবারের মিত্র । এ গোত্র থেকে এঁরা দু'জন পুরুষ হিজরত করেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ নাওফল ইব্‌ন আব্দ মানাফ থেকে হিজরতকারিগণ

📄 বনূ নাওফল ইব্‌ন আব্দ মানাফ থেকে হিজরতকারিগণ


বন্ নাওফাল ইৰ্‌ন আবদে মানাফ থেকে হিজরত করেন উতবা ইব্‌ন গাযওয়ান ইব্‌ন জাবির ইবন ওয়াহব ইবন নুসায়ব ইব্‌ন মালিক ইবন হারিস ইব্‌ন মাথিন ইব্‌ন মানসুর ইবন ইকরামা ইবন খাসফা ইবন কায়স ইব্‌ন আয়লান । ইনি তাদের মিত্র । ইনিই এ গোত্র থেকে হিজরতকারী একমাত্র পুরুষ ছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আসাদ থেকে হিজরতকারিগণ

📄 বনূ আসাদ থেকে হিজরতকারিগণ


বনূ আসাদ ইব্‌ন আবদুল উযযা ইব্‌ন কুসাই থেকে হিজরত করেন যুবায়র ইব্‌ন আওয়াম ইব্‌ন খুওয়ায়লিদ ইব্‌ন আসাদ , আসওয়াদ ইব্‌ন নাওফাল খুওয়ায়লিদ ইবন আসাদ , ইয়াযীদ ইব্‌ন যামআ ইবন আসওয়াদ ইব্‌ন মুত্তালিব ইব্‌ন আসাদ এবং উমর ইবন উমায়্যা ইবন হারিস ইব্‌ন আসাদ - এই চারজন ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00